Sonakshi Sarkar

1723 Posts
কুড়ি কেজি গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি

কুড়ি কেজি গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি

কুড়ি কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। ধৃতের নাম তপো রায়। ধৃত কোচবিহারের বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি কোচবিহার থেকে প্রায় ২১ কেজি গাঁজা রাঁচিতে নিয়ে যাওয়ার জন্য আজ সন্ধায় জংশনে রাঁচি যাওয়ার বাসের জন্য টার্মিনার্স এর কাছে বাসের কাউন্টারের সামনে ঘোড়াঘড়ি করছিল। এই সময় গোপন সূত্র মারফত, প্রধান নাগর থানার পুলিসের কাছে খবর যায় ওই সন্দেহজনক যুবক সম্পর্কে। এরপর পুলিশ ওই ব্যক্তির ব্যাগ চেক করতেই বেড়িয়ে আসে দুই প্যাকেট গাঁজা। এরপর তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা…
Read More
দেশি পিস্তল ও কার্তুজ অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করলেন ভক্তিনগর থানার পুলিশ

দেশি পিস্তল ও কার্তুজ অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করলেন ভক্তিনগর থানার পুলিশ

অসামাজিক কাজ করার জন্য পৌর নিগম এর ৪১ নাম্বার ওয়ার্ডের তারাচাদ মাঠে বেশ কয়েকজন জড়ো হয়েছিলো। দেশি পিস্তল কার্তুজ, অস্ত্রসস্ত্র নিয়ে। গৌপন সুত্রে খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ হানা দিলে ৩ জনকে ধরতে সক্ষম হয়। ধৃতরা হলো মুজাফর আলম ওরফে গুড্ডু বাড়ি বিহারেএর কিশানগঞ্জ। শিলিগুড়িতে একটি ঘড় ভারা নিয়ে থাকতো লিম্বুবস্তিতে। এছারা দীপক পাশওয়ান বাড়ি বিহারে খাগরিয়াতে ঘড় ভারা নিয়ে থাকতো প্রধান নগর এলাকা শ্রীলঙ্কা বস্তিতে ও সন্দীপ দেওয়ানি বাড়ি ৪০ নাম্বার ওয়ার্ডের দূর্গা নগর এলাকাতে। আজ ৩ জনকে জলপাইগুড়ির আদালতে পাঠানো হয়।
Read More
দেশি-বিদেশি মদসহ গ্রেফতার একজন

দেশি-বিদেশি মদসহ গ্রেফতার একজন

প্রচুর পরিমাণে দেশি-বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এনটি ক্রাইম উইং এর দল। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই টিকিয়াপাড়া বাজার এলাকাতে বেআইনি মদের কারবার চলছে বলে খবর আসছিল। ওই এলাকার উপর নজর রাখছিল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। মঙ্গলবার রাতে টিকিয়াপাড়া বাজারে অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর দল। অভিযানে ধরা পড়ে রামনাথ পাশোয়ার নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনিতে। ধৃত রামনাথ পাশওয়ান দীর্ঘদিন ধরেই টিকিয়াপাড়া বাজারে মদের কারবার করছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি-বিদেশী মদ।…
Read More
দুয়ারে সরকার প্রকল্প, বন্ধ স্কুল

দুয়ারে সরকার প্রকল্প, বন্ধ স্কুল

রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা জনগণের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার চালু করা হয়েছিল। দফায় দফায় একাধিক ক্যাম্প করে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে ফের রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে এই শিবির। এর জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। তবে তার ফলে কোথাও সম্পূর্ণ স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে, কোথাও আবার কয়েকটি পিরিয়ডের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদের একাংশের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুয়ারে সরকার শিবির আয়োজন প্রসঙ্গে শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, কিছু কিছু বিদ্যালয়ের ভবন বড়, সেখানে বাড়তি ক্লাসরুম রয়েছে। বিদ্যালয়ের কোনও একটি প্রান্তে হয়তো দুয়ারে সরকারের…
Read More
পশ্চিমবঙ্গে অবশেষে নদিয়ার সীমান্তে জমি পেল BSF

পশ্চিমবঙ্গে অবশেষে নদিয়ার সীমান্তে জমি পেল BSF

অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে। এই পরিস্থিতিতে নতুন করে মাথাচারা দিয়েছে সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি। প্রায় প্রতিদিনই নিয়ম করে রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এর মধ্যে অনেকে আবার রোহিঙ্গাও রয়েছে। বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকার জমি না দেওয়ার জন্যই এভাবে দীর্ঘদিন ধরে অরক্ষিত হয়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে। এই পরিস্থিতিতে নতুন করে মাথাচারা দিয়েছে সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি। প্রায় প্রতিদিনই নিয়ম করে রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এর মধ্যে অনেকে আবার রোহিঙ্গাও রয়েছে। বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকার…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিষেবা উন্নত করার উদ্যোগ রোগী কল্যাণ সমিতির

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিষেবা উন্নত করার উদ্যোগ রোগী কল্যাণ সমিতির

মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হয় হাসপাতালে। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলশি প্রামাণিক, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। জানা গিয়েছে, এদিনই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে দশ বেডের একটি আইসিসিইউ বিভাগ চালু করা হয়। এছাড়াও আইসিসিইউর দশ বেডের বিভাগ হাসপাতালের মূল বিল্ডিংয়ে যা আগে থেকে ছিল সেখানেও থাকবে। পাশাপাশি এদিনই পেসমেকারের জন্য কার্ডিওলজি বিভাগ স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকে। ওই ব্লকে সেন্ট্রাল ল্যাবরেটরি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্থানান্তরিত করা হবে।  
Read More
যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

যেমন পার তেমন সাজ অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কেউ সেজেছে ভগবান শ্রী কৃষ্ণ, কেউ সেজেজে গান্ধী, কেউ ডাক্তার, কেউ আবার আন্ধা কানুন, কেউ খবরের কাগজ, কেউবা আবার হকার। ওরেই মাঝে দেখা গেল কচ্ছপ বেশে সেজেছে এক পড়ুয়া সব মিলিয়ে এক বিচিত্র জগৎ। দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান ছাত্র ও ছাত্রর অবিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বলেন, সামনেই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সরস্বতী পূজা আছে। তারই আঙ্গিকে বিদ্যালয়ের তরফে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে যে যেমন পার সাজো প্রতিযোগিতা রাখা হয়েছে। আজকে যারা এই অনুষ্ঠানে…
Read More
মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল

মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল

১৪৪ তম যোগে এই মহাকুম্ভ মহাস্নানযোগে কয়েক কোটি পুণ্যার্থী পূর্ণ অর্জনের জন্য সকাল থেকে দেখা যাচ্ছে ত্রিবেনী সঙ্গমে যাত্রা। দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা প্রদানের উৎকৃষ্ট নিদর্শন রেখে চলেছে উত্তরপ্রদেশ সরকার। কুম্ভ মেলা শুরুর দিন থেকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রায় দশ কিলোমিটার জুড়ে চলা মহাকুম্ভ।বিশেষ ব্যবস্থার মধ্যে নিত্যদিন যাত্রী নিবাস থেকে পুণ্যার্থীদের স্নানের ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই মৌনি অমাবস্যা যে কারনে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে প্রয়াগ রাজে আয়োজিত মহা কুম্ভে।
Read More
সরস্বতী পূজায় বড় মূর্তির চাহিদা কমায় ক্ষতির মুখ দেখছেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীরা

সরস্বতী পূজায় বড় মূর্তির চাহিদা কমায় ক্ষতির মুখ দেখছেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীরা

শিলিগুড়ি : বিদ্যা দেবীর আরাধনার আর মাত্র হাতে দু থেকে তিন দিন। আর তাই এখন শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমের প্রস্তুতি। চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষ পর্যায়ের কাজ। তবে শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ। রঙ শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে। আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে। তবে প্রত্যেকবারের মতো এবারও মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাজ। কেননা একদিকে বেড়েছে কাঁচামালের দাম, তো অপরদিকে কমেছে বড় মূর্তির চাহিদা। যার ফলে ছোট মূর্তি বিক্রি বেশি বাড়ায় লাভ আসছে না তেমন। পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে বড় মূর্তি দু-একটা বানালেও…
Read More
৯০০ চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য

৯০০ চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য

শহরের রাস্তায় বাসের সংখ্যা কম থাকা নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরপরই বাস নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে মাঠে নেমে পড়েন পরিবহণমন্ত্রী। তখনই জানা যায়, চাইলেও রাস্তায় সরকারি বাস বাড়াতে পারছে না পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এর অন্যতম কারণ, পর্যাপ্ত পরিমাণে বাস থাকলেও চালক-কন্ডাক্টরের অভাব। পরিসংখ্যান দিয়ে এও বলা হয়েছিল প্রতি মাসেই গড়ে ১৫ জন চালক-কন্ডাক্টর অবসর নিচ্ছেন, তাই এই পরিস্থিতি। এবার সেই সমস্যার সমাধানে সরকারি বাসের জন্য প্রায় ৯০০ জন চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর সোমবারের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকে চুক্তির ভিত্তিতেও…
Read More
ট্রাফিক আইন পালন ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে

ট্রাফিক আইন পালন ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে

ট্রাফিক সচেতনতা বাড়াতে 27 শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি চলছে।  পথ নিরাপত্তা সপ্তাহ।  বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল দিনটি। অনুষ্ঠানে স্কুল পড়ুয়া দের উপস্থিতি লক্ষণীয়। সড়ক দুর্ঘটনা নির্মূল করতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতিবছর এই সময়ে পথও নিরাপত্তা সপ্তাহ পালিত হয়। মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি । বাগডোগরা বিহার মোড়ে ট্যাবলো সহ স্কুল ছাত্রদের সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। শোভাযাত্রাটি বিহার মোড় থেকে শুরু হয়ে পানিঘাটা মোড় হয়ে ফের বিহার মোড় ট্রাফিক পার্কে শেষ হয়। ট্রাফিক পার্কে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইএসএফের ডিএসপি এস সি জে প্রধান। আপার এবং লোয়ার বাগডোগরা প্রধান…
Read More
সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো – ‘লক্ষ্মীর ভাণ্ডার’

সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো – ‘লক্ষ্মীর ভাণ্ডার’

সাধারণতন্ত্র দিবসে জাতীয় রাজধানীর রাজপথে দেখা গেল পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ সেই ট্যাবলোতে জায়গা করে নিয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার'৷ মহিলাদের স্বনির্ভর করে তুলতে চালু হওয়া এই প্রকল্প প্রথমবার জাতীয় স্তরে তুলে ধরা হল৷ 76 তম সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, জায়গা পেয়েছে ইউনেসকোর 'মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক হেরিটেজ' সম্মান প্রাপ্ত 'দুর্গাপুজো'৷ মূলত, 'লোক প্রসার প্রকল্প'-এর উদ্যোগে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্পকে তুলে ধরা হয়েছে৷ এই 'লোক প্রসার প্রকল্প'-এর আওতায় সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে তুলে ধরা হয় দুর্গাপুজোকে৷ তারই সঙ্গে বাংলার লোকনৃত্য ছৌ-নাচকে তুলে ধরা হয়৷ এমনকি যে দুর্গা প্রতিমা ট্যাবলোয় সাজানো হয়েছিল, তা ছিল ছৌ-নাচের…
Read More
সাইবার জালিয়াতির মামলায়, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ

সাইবার জালিয়াতির মামলায়, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ

সাইবার জালিয়াতির মামলায় পশ্চিমবঙ্গের ৫৪ বছর বয়সী স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ। কোচির ইনফোপার্ক ভিত্তিক একটি কোম্পানি গত বছর ১ কোটি টাকারও বেশি জালিয়াতির শিকার হয়। অভিযুক্ত সুলপা মিশ্র চ্যাটার্জি, পুরুলিয়া জেলার ঝালদা গ্রামের বাসিন্দা এবং তার এলাকার একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ঘটনাটি গত বছরের অক্টোবরে ঘটেছিল যখন কোম্পানিটি কাঁচামাল সরবরাহকারী অন্য কোম্পানির একজন কর্মকর্তার ছদ্মবেশী করে একজন প্রতারককে ১.০৫ কোটি টাকা স্থানান্তর করার পর প্রতারিত হয়েছিল। ইনফোপার্ক পুলিশ, মামলার তদন্ত করে, আবিষ্কার করে যে সুলাপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড ব্যবহার করে তহবিল তোলা হয়েছিল। মঙ্গলবার, ইনফোপার্ক পুলিশের একটি দল প্রত্যন্ত অঞ্চল ঝালদা গ্রামে যায়…
Read More
মা ভাগ্যেশ্বরীদেবীকে জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়

মা ভাগ্যেশ্বরীদেবীকে জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়

ভাগ্যের চাকা ঘোরানো মা ভাগ্যেশ্বরীদেবীকেই জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোনে জানানো হয় কাজের স্বীকৃতিতে পদ্মশ্রীর জন্য আপনি মনোনীত হয়েছেন। রাজবংশী সমাজের বাল্মীকি নগেন্দ্রনাথ যেন স্বপ্নের ঘোরে। কেন্দ্রীয় সরকার পদ্মশ্রীর জন্য তাঁকে মনোনীত করেছে বলে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। সরকারি সূত্রে খবর,রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করাতেই তাঁর এই প্রাপ্তি। রাজবংশীতে রামায়ণ অনুবাদে তিনিই প্রথম।তবে সাত খণ্ডের বইটি এখনও পাঠকের হাতেই যায়নি। আগামী পয়লা বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলেন।২০১১ সালের শিক্ষারত্ন পুরস্কার। বঙ্গরত্ন বা বঙ্গবিভূষণ পুরস্কার যেখানে মেলেনি,সেখানে সটান পদ্মশ্রী,বিশ্বাস হবেই বা কী করে।
Read More