Sonakshi Sarkar

1723 Posts
শুক্রবার থেকে উত্তর ২৪ পরগণা জেলায় শুরু হল ৬৯ তম বাণীপুর লোক উৎসব

শুক্রবার থেকে উত্তর ২৪ পরগণা জেলায় শুরু হল ৬৯ তম বাণীপুর লোক উৎসব

শুক্রবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব ও মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নয় দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এছাড়া ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Read More
শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত…
Read More
ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন জলপাইগুড়িতে

ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন জলপাইগুড়িতে

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দদায়ক খাদ্য উৎসব পালন জলপাইগুড়ি শহর সংলগ্ন কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে। শিশুরা বাড়ি থেকে নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খায়। স্কুলেই ছাত্র-ছাত্রীদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের তরফে। এক এক বছর এক এক রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার প্রবণতা গড়ে তোলা, সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ জন্মানো, আন্তরিকতা সৃষ্টি করা এই উৎসবের উদ্দেশ্য।এ বছর স্কুল পড়ুয়াদের  আনা খাবার পড়ুয়াদের আন্তরিক অনুরোধে সকল শিক্ষকরাও একসাথে এই আনন্দে শামিল হন। আর এতেই এদের মধ্যে এই বোধ জন্মাবে শিক্ষকরাও ওদের আপনজন ওদের কাছের মানুষ।…
Read More
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী।গভীর রাতে ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন নুর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নেশার ঘোড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এরপরে আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্রসন্তানকে নিয়ে দৌড়ে পাসে বাপের বাড়িতে চলে আসেন। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় তারপর আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্য েই নুর ইসলামের…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হলো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়িতে আয়োজিত হলো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি : ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এর তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর শুভ সূচনা হয়। এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, এসডিও অবধ সিংহল, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দিলীপ বর্মন, সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা…
Read More
টেবিল টেনিস খেলায় ফের দিশা দেখাতে চলেছে শিলিগুড়ির মান্টু ঘোষ

টেবিল টেনিস খেলায় ফের দিশা দেখাতে চলেছে শিলিগুড়ির মান্টু ঘোষ

শিলিগুড়ি : টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার।  শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান মান্টু ঘোষ। আগামী ১১ জানুয়ারী বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা করা হবে। পাশাপাশি এদিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সন্মানও জানানো হবে। এদিন সাংবাদিক বৈঠকে মান্টু ঘোষ জানান, শিলিগুড়িতে টেবিল টেনিস কে আরও জোড়দার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো উন্নতমানের দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ…
Read More
গাড়ী দুর্ঘটনায় আহত বহু আই সি ডি এস কর্মী

গাড়ী দুর্ঘটনায় আহত বহু আই সি ডি এস কর্মী

নবনির্মিত বাগড়াকোর্টের লুপপুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার মালবাজার থেকে আনুমানিক ১৩ জন আইসিডিএস কর্মী অর্ধ সমাপ্ত বাগড়াকোটের লুপ পুলে পিকনিক করতে যান। ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তায় ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা প্রত্যেকেই গুরুতর যখম হয়। তাদের গাড়ির পেছনেই থাকা মালবাজারের আরো কিছু বাসিন্দা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা ,কাউন্সিলর সুরজিৎ দেবনাথ সহ আরো অন্যান্যরা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই…
Read More
মা ও ছেলের মৃ*তদেহকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে

মা ও ছেলের মৃ*তদেহকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে

একই ঘর থেকে মা ও ছেলের মৃতদেহ এবং মেয়ের অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে। ঘটনা ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্য। জানা গিয়েছে শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে গত ২০১৮ সাল থেকে বসবাস করছেন দাস পরিবার। পরিবারের প্রধান সুজিত দাস বালি পাথরের ব্যবসা করেন। তবে ব্যবসায়িক কাজে তিনি শহরের বাইরে রয়েছেন। জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাতেও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন সুজিতবাবুর স্ত্রী তিথি দাস। তবে বৃহস্পতিবার সকালে তাদের আত্মীয় দেখতে পান একই ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি ও তার দুই সন্তান। তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে…
Read More
কুয়াশায় আচ্ছন্ন জলপাইগুড়ি, ঠান্ডায় বিপাকে মানুষ  

কুয়াশায় আচ্ছন্ন জলপাইগুড়ি, ঠান্ডায় বিপাকে মানুষ  

আগে থেকেই আবহাওয়া দপ্তরের উত্তরে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই কুয়াশার দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে। যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলা বাঁশি। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় অনেকেই আগুন পোহাতে লক্ষ্য করা যায়। বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।
Read More
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন

বছরের শেষ দিনে এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক পুলিশের উদ্যেগে। রান ফর এওয়ারনেস সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বীজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা যায় বালুরঘাট স্টেডিয়াম থেকে গোটা শহর অতিক্রম করে এই ম্যারাথন দৌড় সমাপ্ত হয় পুনরায় বালুরঘাট স্টেডিয়াম গিয়ে। পুরুষ ও মহিলা মিলে দুটি বিভাগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা থেকে আগত বেশ কয়েক হাজার যুবক যুবতিরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে পর্যটকদের ভিড়। সকাল থেকেই আকাশ পরিস্কার থাকার কারণে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ থেকে পষ্ট কাঞ্চনজঙ্গা দর্শন পেয়ে বারতি খুশি ঘুরতে আসা পর্যটকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিংয়ে তিল ধারনের জায়গা নেই বললেই চলে। দার্জিলিঙে বিভিন্ন জিরো পয়েন্টে পর্যটকদের ঠল নেমেছে। সকাল থেকেই বাতাসিয়া লুপে পর্যটকদের ভিড় একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং তার পাশাপাশি ট্রয় ট্রেনের জয় রাইডের আনন্দ নিতে দেখা গিয়েছে পর্যটকদের।
Read More
বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্ক গুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা যতো গড়বে মানুষের ভিড়ও ততই বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কানন উত্তর বিভাগ এর তরফে কর্মীরা তৈরি।
Read More
বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

রাত পোহালেই ২০২৫, ২৪ কে স্মরণীয় করে রাখতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পিকনিক যার মধ্যে অন্যতম। মঙ্গলবার শীতের মরশুমে বৈকুণ্ঠ পূর জঙ্গলে প্রথম দেখা মিললো সেই পিকনিক দলের। বনভোজনে আসা দলের বিশ্বজিৎ সরকার বলেন, আমরা সবাই পরিবহন কর্মী, আমাদের মালিকের তিনটে বাস রয়েছে, প্রতিবছর এই ৩১ শে ডিসেম্বরে উনি এই জঙ্গলে থাকা মা ভামরি দেবীর মন্দিরে পুজো দেন এবং সকল কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন, সেই মতোই আজকে আমরা পরিবার সহ এই আনন্দে সামিল হয়েছি।
Read More
ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়আহত ১, জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক সহ অপর এক ব্যক্তি।  যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় এম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়েযাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়…
Read More