ভারতের একটি এআই-রেডি ক্লাউড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভারতক্লাউড, CtrlS ডেটাসেন্টারের হায়দ্রাবাদ ডিসি১ কেন্দ্রে তাদের প্রথম ‘ক্লাউড সেন্টার’ উদ্বোধন করেছে। ভারতের সভেরেইন এবং এআই-উপযোগী ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতে ইন্টারন্যাশনাল প্রপার্টি কনসালটিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম জেএলএল, এই লেনদেনের ক্ষেত্রে এক্সক্লুসিভ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। CtrlS ডেটাসেন্টারস-এর প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীধর পিন্নাপুরেড্ডি আনুষ্ঠানিকভাবে ‘ক্লাউড সেন্টার’-এর উদ্বোধন করেছেন। এই যাত্রা শুরু হওয়ার মধ্য দিয়ে ভারতে ভারতক্লাউড-এর পরিকাঠামো সম্প্রসারণের কাজের সূচনা হলো। জেএলএল-এর গ্লোবাল পরিকাঠামো সহ CtrlS-এর এআই-রেডি, ‘রেটেড-৪’ মানের ডেটা সেন্টার ইকোসিস্টেমের ভেতরে স্থাপিত এই উদ্যোগটি স্থিতিস্থাপক ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন ডিজিটাল পরিকাঠামো পরিবেশের ক্রমবর্ধমান চাহিদাকেই তুলে ধরে।
CtrlS ডেটাসেন্টারস-এর প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীধর পিন্নাপুরেড্ডি বলেন, “আমাদের হায়দ্রাবাদ কেন্দ্রে তাদের প্রথম ক্লাউড সেন্টারটি চালু করার জন্য আমরা ভারতক্লাউড-কে অভিনন্দন জানাই এবং তাদের এগিয়ে যাওয়ার পথে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।” ভারতক্লাউড-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল তাক্কাল্লাপল্লি এবং পদ্মা রেড্ডি সামা বলেছেন, “মি. শ্রীধরের দূরদর্শী ভাবনা এবং CtrlS-এর বিশ্বমানের ডিজিটাল পরিকাঠামো সক্ষমতা, এই দুইয়ের সমন্বয়ে তারা ভারতের সবচেয়ে বিশ্বস্ত ও ‘এআই-রেডি’সভেরেইন ক্লাউড ইকোসিস্টেম গড়ে তোলার আমাদের এই যাত্রায় এক আদর্শ অংশীদার হয়ে উঠেছেন।
জেএলএল-এর কৌশলগত দক্ষতার পাশাপাশি, এই অংশীদারিত্ব আমাদের পরিকাঠামোর পরিধি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার জন্য প্রয়োজনীয় বিশাল পরিসর, শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে থাকে।” জেএলএল-এর ডেটাসেন্টার লিজ বিভাগের ম্যানেজিং ডিরেক্টর এবং ভারত ও এপিএসি অঞ্চলের হেড, রচিত মোহন বলেছেন, “এই অংশীদারিত্ব বিশ্বজুড়ে নিরাপদ, সম্প্রসারণযোগ্য এবং এআই-রেডি ক্লাউড পরিকাঠামোর বাড়তে থাকা চাহিদাকেই তুলে ধরে।”
