27
Aug
রাজ্যে খুব সহসাই সুপার-স্পেশালিটি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে নবনিযুক্ত বিশেষজ্ঞ মেডিকেল অফিসারদের (চিকিৎসক) নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদা ছিল। এখনো এনিয়ে সংকট রয়েছে। সরকার টিপিএসসি'র মাধ্যমে ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও মাত্র ৪৫ জন প্রার্থী পাওয়া সম্ভব হয়েছে। তাই আবারও বিজ্ঞাপন দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আরো বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করবেন। যাদেরকে দিয়ে…
