Blog

বড় রেকর্ড গড়লো ভারত

বড় রেকর্ড গড়লো ভারত

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। সেই ঘটনার রেশ চলছে বেশ কিছু সময় ধরে। চিনের রেয়ার আর্থের রফতানির নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইভি শিল্প প্রভাবিত হলেও, ভারত রেকর্ড পরিমাণে বৈদ্যুতিক যানবাহণ বিক্রির দিকে এগিয়ে চলেছে। গত ৭ মাসে, ভারতে প্রতিটি সেগমেন্টেই ইভির শক্তিশালী বিক্রি দেখা গেছে। এই পরিসংখ্যানগুলি প্রমাণ করেছে যে চিন ইভি শিল্পের জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ রফতানি নিষিদ্ধ করলেও ভারতে ইভির উৎপাদন এবং বিক্রয়ের ওপর এখনও কোনও প্রভাব পড়েনি। এই প্রসঙ্গে, গত ৪ এপ্রিল চিন রেয়ার আর্থ ম্যাগনেটসের রফতানি নিষিদ্ধ করে। বৈদ্যুতিক যানবাহণ তৈরিতে এই চুম্বকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ রফতানিকারী দেশ হিসেবে বিবেচিত হয়।…
Read More
চালু হতে চলেছে নয়া পরিষেবা

চালু হতে চলেছে নয়া পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। পূর্ব ভারতের যাত্রী পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। প্রথমবার শিয়ালদা-রানাঘাট লাইনে চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে করবে আরও আরামদায়ক, ঝকঝকে ও আধুনিক। এই এসি লোকাল ট্রেনটিতে থাকছে ১২টি পূর্ণবাতানুকূল কামরা, প্রতিটি তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। ট্রেনে থাকছে - স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, জিপিএস-নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, অ্যালুমিনিয়ামের মালপত্র রাখার তাক, প্রতিটি কামরায় রয়েছে ১১২৮টি আসন ও দাঁড়ানোর জায়গা, এবং ট্রেনের…
Read More
সাত দফা দাবিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সাত দফা দাবিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সাত দফা দাবির ভিত্তিতে কোচবিহার উপ-শ্রম মহাধিক্ষকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন এলাকায় সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে উপস্থিত ছিলো ইউনিয়নের কোচবিহার জেলা নেতৃত্ব। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার অন্তত ১৫ দিন আগে সরকার নির্ধারিত বোনাস ও অনুদান সকল বিড়ি শ্রমিককে দিতে হবে। পাশাপাশি সপ্তাহে ছয় দিন কাজ নিশ্চিত করা ও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি তোলা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন ভাতা বৃদ্ধি, বিড়ি শ্রমিক হাসপাতাল ও ডিসপেনসারিতে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা, ওয়েলফেয়ার প্রকল্প চালু রাখা ও দ্রুত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করার দাবি জানানো হয়েছে। এছাড়াও গৃহ নির্মাণের…
Read More
শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শহরের রাস্তায় ফের বেপরোয়া গাড়ি চালানোর কাণ্ডে কেঁপে উঠল ভানু নগর এলাকা। বুধবার গভীর রাতে এক মদ্যপ চালকের বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী চারচাকা একের পর এক মোটরসাইকেল ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি ব্যক্তিগত গাড়িও ধাক্কার মুখে পড়ে। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে আটক রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায়, পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার করা হয়। এই ঘটনায়…
Read More
চিতাবাঘের আক্র*মণে মৃ*ত স্কুলপড়ুয়া

চিতাবাঘের আক্র*মণে মৃ*ত স্কুলপড়ুয়া

জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ীতে চিতাবাঘের হামলায় মৃত্যু হল এক স্কুলপড়ুয়া কিশোরের। বাড়ির উঠোনে খাওয়া-দাওয়া শেষে বেরোতেই আচমকাই চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে ও মুহূর্তের মধ্যে কিশোরটিকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, তবে শেষরক্ষা হয়নি। ঘটনায় প্রাণ হারায় আনুমানিক ১১ বছরের ওই ছাত্র। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলে একাধিকবার চিতাবাঘ আক্রমণ ঘটেছে। তবুও বনদপ্তর কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের দাবি, প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে বা গুরুতর জখম হচ্ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষার কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার পর বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বনদপ্তরের…
Read More
লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্ত শুরু হয়েছে

লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্ত শুরু হয়েছে

লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি, চার জনের ভিডিও সিসিটিভিতে পাওয়া গেছে। 4 জনের একটি গাং সোনা, রুপো গয়না এবং মুকুট সহ অন্যন্য পুজোর সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষ। চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে চুরি হওয়া গায়নাপাত্রের দম কোটি টাকা উপরে হতে পারে। লেক টাউন থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে স্থানীয় থানা এবং ডিটেকটিভ বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
Read More
ফ্লিপকার্ট উৎসবের মরশুমে নিয়ে এল দু লক্ষের বেশি চাকরির সুযোগ

ফ্লিপকার্ট উৎসবের মরশুমে নিয়ে এল দু লক্ষের বেশি চাকরির সুযোগ

ভারতের স্বদেশী ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট তার সাপ্লাই চেইন, লজিস্টিকস এবং লাস্ট-মাইল ডেলিভারিকে আরও উন্নত করতে দু লক্ষেরও বেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এতে উৎসবের মরশুমের আগে ২.২ লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হবে। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক নিয়োগের উপরও মনোনিবেশ করছে, যেখানে মহিলা কর্মী নিয়োগ ১০% বৃদ্ধি করা হয়েছে। এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি (PwD) এবং তৃতীয় লিঙ্গের (LGBTQIA+) ব্যক্তিদের জন্য অতিরিক্ত সুযোগ থাকছে। ফ্লিপকার্ট-এর লজিস্টিক নেটওয়ার্ক টায়ার টু এবং থ্রি শহরে ৬৫০টি নতুন ফেস্টিভ-ওনলি ডেলিভারি হাব সহ সমস্ত পরিষেবাযোগ্য পিনকোড কভার করার চেষ্টা চালাচ্ছে। সাপ্লাই চেইন অপারেশন একাডেমি (SCOA) ইতিমধ্যে হাজার হাজার প্রার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।  ফ্লিপকার্ট-এর সিএইচআরও সীমা নায়ার, একটি অন্তর্ভুক্তিমূলক…
Read More
সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।…
Read More
জলপাইগুড়িতে ভিন রাজ্য থেকে আনা প্রতিমায় গণেশ চতুর্থী উদযাপন

জলপাইগুড়িতে ভিন রাজ্য থেকে আনা প্রতিমায় গণেশ চতুর্থী উদযাপন

গণেশ চতুর্থী উপলক্ষে বুধবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনী এলাকায় অনুষ্ঠিত হলো মহাধুমধামে পূজা অর্চনা। ভিন রাজ্য থেকে আনা গণেশ প্রতিমা স্থাপন করে এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে এই পূজা পালিত হচ্ছে। সকাল থেকেই এলাকার ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন গণেশ উৎসবে। ঢাক-ঢোল বাজিয়ে শঙ্খ উলুধ্বনিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রার পর পুকুর থেকে জল ভরে এনে গণেশ ঠাকুরকে দুধ ও জল দিয়ে স্নান করিয়ে পূজার ব্রত সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গণেশ চতুর্থী কেবল পূজা নয়, এটি এখন সামাজিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা এসে যোগ দেন উৎসবে। পূজোকে কেন্দ্র করে গোটা…
Read More
কার্টুন নেটওয়ার্ক ও পোগো নিয়ে এল স্কুল কনট্যাক্ট প্রোগ্রাম

কার্টুন নেটওয়ার্ক ও পোগো নিয়ে এল স্কুল কনট্যাক্ট প্রোগ্রাম

কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) ও পোগো (POGO), স্কুল কন্ট্যাক্ট প্রোগ্রাম (SCP)-এর ১৮তম সংস্করণ লঞ্চ করার কথা ঘোষণা করে বিশেষ গর্ব অনুভব করছে, এটি ভারতের সর্ববৃহৎ ও সবচেয়ে প্রভাবশালী স্কুল আউটরিচ উদ্যোগের মধ্যে অন্যতম। সারা দেশের ১৭টি শহরের মধ্যে ১৪০০টি স্কুল জুড়ে এক মিলিয়ন স্টুডেন্টের সাথে যোগাযোগ করার লক্ষ্য গ্রহণ করে, এই ২০২৫ সংস্করণ, অর্থপূর্ণ অভিজ্ঞতার সাথে যুক্ত করার মধ্য দিয়ে নবীন প্রজন্ম তথা কচিকাচাদের উদ্বুদ্ধ করা ও তাদের সক্ষম করে তোলার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে, টায়ার ১ মেট্রো ও টায়ার ২ হাব জুড়ে, SCP, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, লখনউ, কানপুর এবং আরও অনেক শহরের স্টুডেন্টদের সাথে…
Read More
শুধু ভারত নয়, বিদেশেও মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো

শুধু ভারত নয়, বিদেশেও মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো

শুধু ভারতবর্ষেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ ইন্দোনেশিয়াতেও মহাধুমধামের সঙ্গে পালিত হয় গণেশ পুজো। হাজার বছরের ঐতিহ্যকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা ভগবান গণেশের আরাধনায় মেতে ওঠেন, শিক্ষা, জ্ঞান, সমৃদ্ধি ও শুভ সূচনার জন্য প্রার্থনা জানান। প্রাচীনকাল থেকেই ইন্দোনেশিয়ার বিশেষ করে বালি দ্বীপ হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। প্রতি বছর গণেশ চতুর্থী ঘিরে উৎসবের ব্যাপকতা ভারতবর্ষের মতোই হয়। শুধু বালি নয়, জাকার্তা, সুমাত্রা ও যোগ্যাকার্তাতেও ছোট-বড় আয়োজন হয়, যেখানে স্থানীয় মানুষ যেমন ভিড় করে, তেমনি পর্যটকরাও উৎসবের আনন্দ উপভোগ করে। সকাল থেকেই মন্দির ও পুজোমণ্ডপগুলোতে শুরু হয় মন্ত্রোচ্চারণ, পুজো-অর্চনা ও বিশেষ যজ্ঞ। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ভজন,…
Read More
শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

উত্তরবঙ্গের বাণিজ্যকেন্দ্র শিলিগুড়ি এখন উৎসবের আবহে মেতে উঠেছে। দুর্গাপুজোর আগে শহরজুড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সিদ্ধিদাতা গণেশের পুজো। মুম্বই–পুনের ধাঁচে এই পুজো গত কয়েক বছরে উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর সেই জনপ্রিয়তা আগের তুলনায় আরও বেশি চোখে পড়ছে। শহরের অলিগলি থেকে বড় বড় বাণিজ্যিক সংগঠন সবখানেই চলছে গণেশ আরাধনার ধুম। থিম প্যান্ডেল, টাক লাগানো আলো ও নতুনত্বের ছোঁয়া শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি দুর্গাপুজোর অনুকরণে থিম প্যান্ডেল তৈরি করেছে। শুধু তাই নয়, টাক লাগানো আলোকসজ্জা ও নানান শৈল্পিক সাজে সেজে উঠেছে পুজোমণ্ডপগুলো। সন্ধ্যা নামলেই ঝলমল করা আলোতে শহরের রাস্তাঘাট ভরে উঠছে উৎসবের আবহে। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে প্রতিটি মণ্ডপে।…
Read More
বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়া*বহ ভূমিধস, অন্তত ৩০ জনের মৃ*ত্যু

বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়া*বহ ভূমিধস, অন্তত ৩০ জনের মৃ*ত্যু

জম্মু ও কাশ্মীরের কাত্রা অঞ্চলে বৈষ্ণোদেবী মন্দিরগামী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। আধ-কুয়ারি এলাকার ইন্দরপ্রস্থ ভোজনালয় সংলগ্ন পাহাড়ি রাস্তায় আকস্মিক ভূমিধসের ফলে অন্তত ৩০ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বহুজন। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছে, আরও মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে এই বিপর্যয় ঘটে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে লাল সতর্কতা জারি করেছে। ফলে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে NDRF ও CRPF-এর বিশেষ বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। ভূমিধসের কারণে যাত্রাপথের সেতু ও সিঁড়ির একাংশ ভেঙে পড়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেল পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে—প্রায় ১৮টি…
Read More
ত্রিপুরা পুলিশ চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে

ত্রিপুরা পুলিশ চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে

গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ত্রিপুরা পুলিশ একটি বাড়ি থেকে চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে। সংবাদমাধ্যমকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) নামিত পাঠক জানান, অমতলী থানার অন্তর্গত মধ্যপাড়ায় দিপাঙ্কর সেনের বাড়ি থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, একাধিক মামলার (মূলত অস্ত্র আইনের) আসামি দিপাঙ্কর সেন আগেই গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এসপি নামিত পাঠক আরও জানান—“আমরা খবর পাই দিপাঙ্কর সেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঘরের ভেতর খোঁড়াখুঁড়ি করে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া কারখানা-নির্মিত পিস্তলগুলি পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স…
Read More