Blog

কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। সফরকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এমতাবস্থায়, দিল্লি থেকে পাটনা পৌঁছতে ৪ ঘন্টারও কম সময় লাগবে। এই ট্রেন মারফত দিল্লি থেকে হাওড়া পৌঁছনোর জন্য ৯ টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি। দিল্লি ছেড়ে যাওয়ার পর, ট্রেনটি সরাসরি…
Read More
বদল আনা হলো পুরনো নিয়মে

বদল আনা হলো পুরনো নিয়মে

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। এবার গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর। পারমিটকে প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম হলো যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে। নতুন পারমিট পেতে হলে নিম্নলিখিত নিয়মগুলি আপনাকে মানতে হবে। ১) নতুন পারমিট পেতে হলে অনলাইনেই আবেদন বাধ্যতামূলক। ২) আবেদনের দিন অর্থাৎ পেমেন্ট করার দিনটিকেই ‘আবেদনের তারিখ’ হিসেবে ধরা হবে। ৩) আগে আবেদনকারী আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হবে। ৪) বাস বা অটোর নির্দিষ্ট রুটের জন্য পারমিট চাওয়ার ক্ষেত্রে, খালি শূন্যস্থান দেখে ‘অফার লেটার’ দেওয়া হবে। ৫) অফার লেটারের মেয়াদ ছ’মাস, এই সময়ের…
Read More
ব্লু টাইগ্রেসদের সাফল্য: এশিয়ান কাপে যোগ্যতা অর্জন এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্থান

ব্লু টাইগ্রেসদের সাফল্য: এশিয়ান কাপে যোগ্যতা অর্জন এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্থান

ভারতীয় মহিলা ফুটবল দল, যারা 'ব্লু টাইগ্রেস' নামে পরিচিত, সাম্প্রতিক সময়ে এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন এবং ফলস্বরূপ ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে আসা, ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই প্রতিবেদনটি তাদের এই সাফল্যের বিস্তারিত বিবরণ, এর কারণ এবং ভবিষ্যতের উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবে। ভারতীয় মহিলা ফুটবল দল, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অলিম্পিক বাছাইপর্বের সময় থেকেই শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছিল। এরপর, ২০২৩ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্বে তারা দুর্দান্ত খেলে এবং শীর্ষস্থান অধিকার করে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা…
Read More
ছাব্বিশের ভোটের আগে বাউরি বোর্ডে রদবদল, তৃণমূলের প্রভাবশালী নেতার বদলে দায়িত্বে নবাগত

ছাব্বিশের ভোটের আগে বাউরি বোর্ডে রদবদল, তৃণমূলের প্রভাবশালী নেতার বদলে দায়িত্বে নবাগত

বাঁকুড়া, ৭ আগস্ট ২০২৫ — ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডে বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে বোর্ডের চেয়ারম্যান পদে থাকা প্রভাবশালী নেতা দেবদাস বাউরিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নবাগত দীপককুমার দুলেকে। চেয়ারম্যান পদে পরিবর্তন: দেবদাস বাউরি, যিনি একসময় বাঁকুড়া পুরসভার কাউন্সিলর ছিলেন, তাঁকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দূরত্ব, স্বজনপোষণসহ একাধিক অভিযোগ উঠেছিল। নতুন চেয়ারম্যান: দীপক দুলে, রাজনীতিতে একেবারে নতুন মুখ। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং বাউরি সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই তাঁকে এই পদে বসানোর কারণ বলে দলীয় সূত্রে জানা গেছে। বোর্ডে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৪ জনকে:…
Read More
‘মেবি’ রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর অরিজিনাল লঞ্চ

‘মেবি’ রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর অরিজিনাল লঞ্চ

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এর সহযোগিতায় রয়্যাল স্ট্যাগ বুমবক্স ব্রান্ডের নেতৃত্বপ্রদানকারী মিউজিক আইপি, ফিরে এলো, রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিনালস এর অধীনে একটি নতুন সংয়োজন সহ - একটি নতুন ফর্ম্যাট যা মিশ্রিত করে মেলডি আর হিপ-হপকে৷ প্যাহলে জ্যায়সি বাত নহি, হুডি, মহব্বত এবং ইমতিহান এর মত ট্র্যাকগুলির সাফল্যের পরে, প্লাটফর্মটি এই সিশনে নিয়ে এলো তাদের তৃতীয় অরিজিনাল - আরমান মালিক আর মিক্কা একটি শক্তিশালী কল্যাবোরেশন – মেবি ৷ বিগত তিন বছরে, হাই-এনার্জি অন-গ্রাউন্ড অভিজ্ঞতার দ্বারা একাধিক ইউথ হাবের শ্রোতাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করা পরে, রয়্যাল স্ট্যাগ বুমবক্স ফিরে এসেছে তাদের বুমবক্স অরিজিনালস এর দ্বিতীয় সিশন - সেই সাউন্ডট্র্যাক নিয়ে যা উদযাপন করে…
Read More
প্রধাননগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রেস্তোরাঁ

প্রধাননগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রেস্তোরাঁ

শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি জামাকাপড়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে অবস্থিত ওই রেস্টুরেন্টে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। রেস্টুরেন্টে রাখা ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে এবং দ্রুত পাশের দোকানেও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এবং জামাকাপড়ের দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীদের অভিযোগ, ওই রেস্টুরেন্টে…
Read More
বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা। আজ থেকে এই পরিষেবা চালু হলো। এদিন বাতাবারি ফার্ম বাজারে ফিতে কেটে এই বাস পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিটেন রায়, সমাজসেবী বিমল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জানা যায় প্রতিদিন সকাল ৭:৫০ মিনিট নাগাদ বাতাবাড়ি ফার্ম বাজার থেকে এই বাস ছাড়বে। এর ফলে বাতাবারি সহ সংলগ্ন ধুপঝোরা, বিধাননগর বড়দিঘী চা বাগান এলাকার জনগণের সুবিধা হবে। এই সমস্ত এলাকার বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য কাজে শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল ও কলেজ হাসপাতালে যায়।…
Read More
মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক

মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক

পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরেও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী।সারারাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় ১২ ঘন্টা পরে সকালে দেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। তারপরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিতে আসলেই তুমুল বিক্ষোভ। ঘুরিয়ে দেওয়া হলো এম্বুলেন্স। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা। মৃতের নাম তরুণী মন্ডল (৩৭)। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গেছে। বাড়ির পাশে জমে রয়েছে জল। সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসন…
Read More
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রায়গঞ্জে তিনদিন ব্যাপী ‘মোখা নাচ’ কর্মশালার বিশেষ আয়োজন

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রায়গঞ্জে তিনদিন ব্যাপী ‘মোখা নাচ’ কর্মশালার বিশেষ আয়োজন

উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ’-এর উন্নয়নের লক্ষ্যে আজ রায়গঞ্জে শুরু হল তিনদিন ব্যাপী এক বিশেষ কর্মশালা। কর্ণজোড়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এই কর্মশালার সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এই কর্মশালার আয়োজন করেছে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জ মহকুমা আধিকারিক কিংশুক মাইতি, অধ্যাপক ডঃ সুকুমার বাড়ই, লালন পুরস্কারপ্রাপ্ত শচীন্দ্র সরকার এবং ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ। আধিকারিক শুভম চক্রবর্তী জানান, মুখা নাচ শুধুই নৃত্য নয়, এটি জেলার ঐতিহ্যের প্রতীক।…
Read More
থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতে বুলেট ট্রেনে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এই সঙ্কটের পেছনে কারণ চিন। বহু প্রতীক্ষিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩ টি বিশাল টানেল বোরিং মেশিন চিনের একটি বন্দরে আটকে আছে। ফলে দেশের বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পটি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। মাটির নিচে টানেল তৈরিতে ব্যবহৃত এই TBM মেশিনগুলি জার্মান কোম্পানি হেরেনকনেখট থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু, এগুলি চিনের গুয়াংজুতে কোম্পানির কারখানায় তৈরি করা হয়। এই মেশিনগুলির প্রথম অংশ ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছনোর কথা…
Read More
বাড়তে পারে তেলের দাম

বাড়তে পারে তেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ভারত সরকার তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর কড়া নজর রাখছে। ইরানের ৩ টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা করছে। এই প্রণালী বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়। এদিকে, ভারতও তার তেলের চাহিদার একটি বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে। এমতাবস্থায়, যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের একাধিক দেশ প্রভাবিত হতে পারে। যদিও, ভারত সরকার আশ্বস্ত করেছে যে, দেশের জনগণ তেল পেতে…
Read More
টাইটান ইনটেক-এর আর্থিক ফল প্রকাশ

টাইটান ইনটেক-এর আর্থিক ফল প্রকাশ

সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি টাইটান ইনটেক লিমিটেড অর্থবছর ২৬-এর প্রথম কোয়ার্টারের ফল প্রকাশ করেছে। কর-পরবর্তী মুনাফা (পিএটি) ৪২.৬% বৃদ্ধি পেয়ে ₹০.৬৪ কোটিতে পৌঁছেছে। কোম্পানির নিট বিক্রি দাঁড়িয়েছে ₹৪.৯৭ কোটিতে, ইবিআইটিডিএ ২০.৯% বৃদ্ধি পেয়ে ₹১.৬২ কোটিতে পৌঁছেছে। অনুমোদিত শেয়ার মূলধন ₹৫৫ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ₹১০০ কোটি হয়েছে। "থ্রিডি ডিসপ্লে এবং এআই-ইন্টিগ্রেটেড এডুকেশনাল প্ল্যাটফর্ম" প্রকল্পের জন্য ₹৪.৫ কোটির মূলধন ধার্য করা হয়েছে। ওয়ারেন্ট ট্রান্সফর্ম শেষ হওয়ার পর ৮ লক্ষ ইক্যুইটি শেয়ার বরাদ্দ হয়েছে, যা দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডার ভ্যালু এবং প্রযুক্তিগত নেতৃত্ব তৈরির ওপর নজর দেয়।
Read More
শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে ফুলবাড়িতে বিজেপির পথ অবরোধ

শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে ফুলবাড়িতে বিজেপির পথ অবরোধ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। বিজেপির পক্ষ থেকে ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি অভিযোগ করে বলেন, "শুভেন্দু অধিকারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।" পাশাপাশি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহেরও গ্রেফতারের দাবি তোলেন। বিক্ষোভের জেরে ফুলবাড়ি এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ফুলবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ালেও…
Read More
আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

হাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে মঙ্গলবার গভীর রাতে তিনটি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই চারটি পরিবারের কারও ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Read More