Blog

নারায়ণপুরে বিএসএফ জওয়ানদের সাথে পালন করা হল রাখীবন্ধন উৎসব

নারায়ণপুরে বিএসএফ জওয়ানদের সাথে পালন করা হল রাখীবন্ধন উৎসব

রাখি বন্ধন উৎসব পালন হলো পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ প্রাঙ্গনে। শনিবার সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও রাখি বন্ধন উৎসবের ছবি নজরে এলো এদিন। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই সংস্থার মহিলারা বিএসএফ দের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি পরিয়ে ও কপালে তিলক পরিয়ে দিনটি উদযাপন করেন । পাশাপাশি থাকে মিষ্টিমুখেরও আয়োজন। এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক নরেশ লোহিয়া ও অন্যান্য বিএসএফ জওয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্চিতা দাস সহ আরো অন্যান্য কর্মকর্তারা। এদিন সকলে মিলে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা…
Read More
পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি শহরে

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি শহরে

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি পুলিশ লাইনে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের এবং শহরের সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এরই পাশাপাশি, প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্য সদস্যারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। সোসাইটির সমস্ত বোনেরা মঙ্গলদীপ ও মঙ্গলটীকার মাধ্যমে ভাইদের বরণ করে রাখীবন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন। পরে মিষ্টিমুখ ও হয়। জাতি ধর্ম বর্ণের ঊর্দ্ধে গিয়ে সৌহার্দের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে বেঁধে থাকবো এই বার্তা পৌঁছানোই এই আয়োজনের উদ্দেশ্য।
Read More
কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজারের কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। শনিবার তিনি ক্যাম্পে পৌঁছে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিধায়ক জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও ভালবাসা জানাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষাকারী ভাইদের সঙ্গে রাখি-বন্ধনের এই বন্ধন কেবল প্রতীকী নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের প্রতিফলন।” এদিন ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। বিএসএফের সদস্যরাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান।
Read More
রাখি উৎসবে মিলনের বার্তা

রাখি উৎসবে মিলনের বার্তা

“বিভেদের মাঝে দেখো মিলনমোহন” — কবিগুরুর এই অমর বাণীকে সামনে রেখে শহরে পালিত হলো মিলন উৎসব। বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের শহর শিলিগুড়ি, যেখানে সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনা সাময়িক বিভেদের আবহ তৈরি করেছিল। তবে সেই আবহ কাটিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি নুগা বেস্ট। শনিবার হায়দারপাড়ায় অনুষ্ঠিত হয় ‘ঐক্যে রাখি উৎসব’। এদিন দিদি-বোনেরা ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মহিলারা একে অপরের হাতে রাখি বেঁধে ভালোবাসা, সহমর্মিতা ও মিলনের বার্তা পৌঁছে দেন। আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সামাজিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। তাদের কথায়,…
Read More
১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধ*স

১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধ*স

শনিবার ভোরে কালিম্পং জেলার ২৯ মাইল এলাকায় পাহাড়ি রাস্তায় ধসে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সিকিম ও কালিম্পংয়ের প্রধান যোগাযোগপথ হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, যার জেরে রাস্তার একটি দিক ভেঙে পড়ে। প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে অতি শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশের পূর্ণ মেরামত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে প্রশাসন।
Read More
আকাসা এয়ারের তৃতীয় জন্মদিন

আকাসা এয়ারের তৃতীয় জন্মদিন

ভারতের সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া বিমান পরিবহন সংস্থা আকাসা এয়ার আজ তাদের বিমান পরিবহন পরিষেবার তিন বছরের সফলতা উদযাপন করছে। যাত্রা শুরুর সময় থেকেই তারা যে-গতিতে বৃদ্ধির দিকে এগিয়ে গেছে তা ঐতিহাসিক, সেই গতিই তাদের সফরকে আলোকিত করে তুলেছে। তাদের সংস্থার পক্ষ থেকে প্রথম বিমান চালানো হয়েছিল ৭ অগস্ট ২০২২ তারিখে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে। সেই থেকে আকাসা ভারতীয় বিমান পরিবহন ক্ষেত্রে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তারা বিশ্বস্ততা, সহমর্মিতা, ও উত্কৃষ্ট পরিষেবায় নতুন মানদণ্ড স্থাপন করে ভারতে বিমান সফরকে নতুন ভাবে গড়ে তোলার এক সাহসী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিল।   মাত্র ৩৬ মাসে আকাসা এয়ার ১ কোটি…
Read More
অভয়ার মৃত্যুর তদন্তে সিবিআইয়ের গাফিলতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরিবারের

অভয়ার মৃত্যুর তদন্তে সিবিআইয়ের গাফিলতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরিবারের

কন্যা অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও সুবিচার না মেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবার। অভয়ার মা-বাবার অভিযোগ, সিবিআই সঠিকভাবে তদন্ত করলে বাকি অভিযুক্তদেরও ধরা যেত। কিন্তু এক বছর পরেও তদন্তের কোনো অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পরিবার সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। অভয়ার বাবা জানান, সিবিআইয়ের তৈরি করা ৯৩টি রিপোর্টের ভিত্তিতে তারা ডিরেক্টরের কাছে প্রশ্ন করেছিলেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "তাহলে এতদিন ধরে কী করছিল সিবিআই? ঘাস কাটছিল? সিবিআই দপ্তরটা রাখার কী দরকার? তুলে দেওয়া উচিত।" তিনি আরও অভিযোগ করেন যে তদন্তে 'সেটিং' ও 'আর্থিক লেনদেনের'…
Read More
বিজেপি বিধায়কদের উপর হামলা, গাড়ি ভাঙচুর; কোচবিহারে উত্তেজনার কেন্দ্রে তৃণমূল

বিজেপি বিধায়কদের উপর হামলা, গাড়ি ভাঙচুর; কোচবিহারে উত্তেজনার কেন্দ্রে তৃণমূল

কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, শুক্রবার আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের দেখতে গিয়েছিলেন ফালাকাটার বিধায়ক দীপা বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা সহ বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে তাঁদের উপর হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং ইট ছোড়া হয়। বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়েছে যে, লাটাখোলা গ্রামে একজন বিজেপি নেতার…
Read More
শিলিগুড়িতে চেইন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরবাইক উদ্ধার

শিলিগুড়িতে চেইন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরবাইক উদ্ধার

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়ল এক চেইন ছিনতাইকারী। পুলিশের হাতে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, ধৃত যুবক ফাঁটাপুকুর এলাকায় বাড়ি। ঘটনার সঙ্গে যুক্ত মোটরবাইকটিও উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসাড়িতে এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে দাঁড়িয়ে ছিলো। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটরবাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়ভ
Read More
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়ান দিবস পালিত হল জলপাইগুড়িতে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়ান দিবস পালিত হল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস ‌প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক ‌অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। ঠাকুর পঞ্চানন‌ বর্মা‌ স্মারক‌ ভবনে‌ আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিত্বরা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন অনুষ্ঠানে। কবিগুরু জীবনী নিয়ে নানা কথা তুলে ধরেন উপস্থিত গুণীজনেরা।
Read More
চা বাগানের জনবসতিপর্ণ এলাকায় হামলা চালালো হাতি

চা বাগানের জনবসতিপর্ণ এলাকায় হামলা চালালো হাতি

চা বাগানে শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার জনবসতি এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো মজুত খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। শুক্রবার ভোর রাতে টিলাবাড়ি ডিভিশন চা বাগানের চার্চ লাইন ও বাতাবাড়ি বেনাই পাড়া, দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া এলাকায় হামলা চালায় একটি বুনো হাতি। হাতিটি চার্চ লাইনের একটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয়। এরপর বেনাই পাড়ার বেনাই মোহাম্মদ ও মুচি পাড়ার বুধনী খেরিয়ার ঘর ভেঙ্গে দেয় হাতিটি। জানা যায়, হাতিটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে টিলাবাড়ি চার্চ লাইনে। খবর পেয়ে ধুপঝোরা বিটের বন কর্মীরা এসে হাতিটিকে গারুমারা জঙ্গলে পাঠায়। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন…
Read More
চুরির গাড়ি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল এক ব্যক্তি

চুরির গাড়ি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল এক ব্যক্তি

পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। জানাগেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব, সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
২২ শে শ্রাবণে কবিগুরুকে শ্রদ্ধা মেয়রের

২২ শে শ্রাবণে কবিগুরুকে শ্রদ্ধা মেয়রের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবসে সকালেই নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে উপস্থিতদের মুগ্ধ করেন তিনি। এরপর মেয়র যোগ দেন শহরের বাঘাযতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় তাঁরা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন। আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শহর শিলিগুড়িও দিনটি…
Read More
ভি পারিবারিক পোস্টপেইড প্ল্যানে রেডএক্স সুবিধা

ভি পারিবারিক পোস্টপেইড প্ল্যানে রেডএক্স সুবিধা

ভি (ভোডাফোন আইডিয়া) তাদের রেডএক্স ফ্যামিলি প্ল্যান চালু করেছে, যা পুরো পরিবারের জন্য সীমাহীন 4G এবং 5G ডেটা অফার করবে। এই প্যাকের দাম রাখা হয়েছে দুই সদস্যের জন্য ১৬০১ টাকা/মাস, অতিরিক্ত সদস্যের জন্য ২৯৯ টাকা/সদস্য। এই প্ল্যানটি ভারতের একমাত্র পারিবারিক পোস্টপেইড প্ল্যান যা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সদস্যকে সমান ডেটা অফার করে। এছাড়াও, এই প্যাকে থাকছে বার্ষিক ২৯৯৯ টাকা মূল্যের ৭ দিনের বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং প্যাকের সুবিধা; নেটফ্লিক্স, প্রাইম, জিও হটস্টার, সনিলিভ-এর অ্যাক্সেস। প্রতি বছর বিনামূল্যে চারটি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস এবং সুইগি ওয়ান-এর ৬ মাসের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এছাড়াও এক বছরের জন্য নর্টন ডিভাইস সিকিউরিটিজের সুবিধা নেওয়া যাবে। ২৪x৭ ডেডিকেটেড…
Read More