Blog

ওয়ার্ল্ড রেঞ্জার ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে

ওয়ার্ল্ড রেঞ্জার ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে

রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের কাজের প্রতি সম্মান জানিয়ে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গের CCF (Wildlife) আইএফএস ভাস্কর জে.ভি., কার্শিয়াং-এর অতিরিক্ত এসপি অভিষেক রায় (WBPS) সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা। এই ডিভিশনের সব রেঞ্জার অফিসাররাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ দিয়ে। এরপর অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চে শুরু হয় মূল পর্ব। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আলোচনা…
Read More
সেভকে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ মাদক সহ ধৃত দুই যুবক

সেভকে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ মাদক সহ ধৃত দুই যুবক

মঙ্গলবার রাতের দিকে সেভক পর্যটননগরে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল। সুভাষচন্দ্র দাস (ওসি, সেভক পুলিশ পোস্ট)-এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম – ১. নিখিল ভুজেল, ২. ইয়াবেশ গন্দরবা, দুজনেই কালিম্পং জেলার তিস্তা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে : স্পাকোর ভন ক্যাপসুল: মোট ১৪৪০ পিস অ্যাসকোডেক্স সিডি প্লাস কাশির সিরাপ: মোট ১৫০ বোতল একটি KTM মোটরসাইকেল (নম্বর: WB 79A 905) জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে এই মাদকদ্রব্য বহন করছিল। পুলিশের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ…
Read More
ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক

পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। জেলার গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম। বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো সে। কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি। উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙ্গে যায় বলে অভিযোগ। এরপরে পরিচিতদের সহায়তায় ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফিরে আসে জুনেইদ। খবর পেয়ে বুধবার জুনেদের সাথে দেখা করতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার পরিস্থিতির খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী কাজের সুযোগেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে জুনেইদ। অন্যদিকে…
Read More
দার্জিলিঙের কাকঝোরা বন আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দার্জিলিঙের কাকঝোরা বন আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় অবস্থিত বন বিভাগের আবাসনে (Forest Quarters) একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি এই ভবন মুহূর্তের মধ্যে আগুনে জ্বলতে থাকে, এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। সৌভাগ্যবশত, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসন তদন্ত শুরু করেছে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা…
Read More
গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি

গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি

পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও খোব উগরে দেন  তিনি। গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মনিরামটোলা, জিত্তু টোলা, শ্রীকান্ত তোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি। তিনি সরাসরি কেন্দ্রের উপর তোপ দাগেন। খোব উগরে দেন রাজ্যের শেচ মন্ত্রীর উপরেও।
Read More
কবে মিলবে প্রকল্পের টাকা

কবে মিলবে প্রকল্পের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। হাইকোর্টের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ নিয়ে টালবাহানা অব্যাহত। রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প…
Read More
বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করবেন তিনি। সুকান্ত মজুমদারের থেকে ব্যাটন পাওয়ার পরে প্রথমবার বিজেপির রাজ্য সভাপতির পাশে দেখা যাবে মোদীকে। সূত্রের খবর, ওই সভার জন্য ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, বিজেপির মধ্যে কোনও বিভাজন নেই— পুরনো ও নতুন মুখ একসঙ্গেই নামবে ছাব্বিশের যুদ্ধে। বিজেপি চাইছে, ভোটের সুর বাঁধার আগে রাজ্যে তাদের উপস্থিতি টের পাক মানুষ। দমদমের সভায় মোদীর উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গেরুয়া…
Read More
ভারতের শীর্ষ পডকাস্টার রাজ শামানি এখন ASUS ExpertBook-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ভারতের শীর্ষ পডকাস্টার রাজ শামানি এখন ASUS ExpertBook-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ASUS India গর্বের সাথে জনপ্রিয় পডকাস্ট 'Figuring Out With Raj Shamani'-এর প্রতিষ্ঠাতা এবং উপস্থাপক রাজ শামানিকে ASUS ExpertBook Series: Built for Worry-Free Business-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করছে। "ফিগারিং আউট উইথ রাজ শামানি" এর জন্য সর্বাধিক পরিচিত, যার ১ কোটি ৮০ লক্ষেরও বেশি গ্রাহক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ৮ বিলিয়নেরও বেশি ভিউ রয়েছে, ASUS ExpertBook-এর মূল্যবোধের প্রতীক: আস্থা, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, স্ব-নির্মিত সাফল্য, নিরলস কৌতূহল এবং অন্যদের সক্ষম করার আকাঙ্ক্ষা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, আসুস ভারত, শ্রীলঙ্কা এবং নেপালের বাণিজ্যিক পিসি এবং স্মার্টফোনের ভাইস প্রেসিডেন্ট দীনেশ শর্মা বলেন , আমরা রাজ শামানিকে আমাদের আসুস এক্সপার্টবুক সিরিজের মূর্ত প্রতীক হিসেবে স্বাগত জানাতে…
Read More
ফোন রপ্তানিতে চিনকে ছাপিয়ে বিশ্বশিখরে ভারত: মার্কিন বাজারে শীর্ষ রপ্তানিকারীর স্বীকৃতি

ফোন রপ্তানিতে চিনকে ছাপিয়ে বিশ্বশিখরে ভারত: মার্কিন বাজারে শীর্ষ রপ্তানিকারীর স্বীকৃতি

ভারত মোবাইল ফোন রপ্তানিতে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করেছে, ফলে চিনকে পিছনে ফেলে এই প্রথমবারের মতো শীর্ষ রপ্তানিকারী দেশের মর্যাদা পেয়েছে দেশটি। গবেষণা সংস্থা ক্যানালিজ়ের তথ্য অনুযায়ী, চিনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরবরাহ শৃঙ্খলে পরিবর্তন এসেছে, যার সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে রপ্তানি ১ শতাংশ বেড়েছে। একই সময়ে চিন থেকে রপ্তানি কমেছে ২৫ শতাংশ। ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের রপ্তানি বার্ষিক ২৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মার্কিন বাজারে ভারতের অংশীদারিত্ব ৪৪ শতাংশে পৌঁছেছে, যেখানে ২০২৪ সালে তা ছিল মাত্র ১৩ শতাংশ। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে উৎপাদন-সংযুক্ত…
Read More
স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় স্ত্রী–র জীবন রক্ষা, এবার রক্তদান করে ‘ঋণশোধ’ করলেন চা শ্রমিক

স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় স্ত্রী–র জীবন রক্ষা, এবার রক্তদান করে ‘ঋণশোধ’ করলেন চা শ্রমিক

জলপাইগুড়ির লঙ্কাপাড়া চা বাগানের শ্রমিক ডোমনিক টোপ্পোর স্ত্রী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসায় প্রয়োজন হয়েছিল বিরল ‘বম্বে’ রক্তগ্রুপ। স্থানীয়ভাবে সেই রক্ত পাওয়া না যাওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ’ মুম্বই থেকে রক্ত সংগ্রহ করে এনে দেন, ফলে সফলভাবে চিকিৎসা শুরু হয়। সংগঠনের সাহায্যে স্ত্রী–র প্রাণরক্ষা হওয়ায় ডোমনিক প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভবিষ্যতে কেউ তাঁর বিরল রক্তের প্রয়োজন হলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে, মঙ্গলবার জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে গিয়ে ‘এবি নেগেটিভ’ রক্ত দান করেন তিনি। এই রক্ত দেওয়া হয় ২১ বছর বয়সী সুমিত দত্তকে, যাঁর খাদ্যনালীর অস্ত্রোপচারের জন্য এই রক্ত প্রয়োজন ছিল। অস্ত্রোপচার আটকে ছিল প্রয়োজনীয় রক্ত না থাকায়।…
Read More
‘এক পের মাকে নাম’ প্রকল্পে রাজ্যে তৃতীয় শিলিগুড়ি

‘এক পের মাকে নাম’ প্রকল্পে রাজ্যে তৃতীয় শিলিগুড়ি

‘এক পের মাকে নাম’— সরকারের অভিনব প্রকল্পে রাজ্য জুড়ে প্রশংসা কুড়োচ্ছে শিলিগুড়ি। প্রকল্পে অংশগ্রহণের নিরিখে ইতিমধ্যেই শিলিগুড়ি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছেছে। প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি ছাত্রছাত্রী নিজের মায়ের নামে একটি গাছের নাম রাখছে ও সেই গাছকে সন্তানের মতো করে বড় করে তুলছে। বুধবার শিলিগুড়ির গুলমা টি.স্টেট. প্রাইমারি স্কুল, দাগাপুর টি.স্টেট. প্রাইমারি স্কুল ও ইলাপাল চৌধুরী মেমোরিয়াল হাই স্কুলে গিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখেন জেলা প্রকল্প আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই), অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) সহ জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান…
Read More
বয়স এবং আইভিএফ: আপনার ৩০ এবং ৪০ বছর বয়সের মধ্যে ফারাক কোথায়?

বয়স এবং আইভিএফ: আপনার ৩০ এবং ৪০ বছর বয়সের মধ্যে ফারাক কোথায়?

লেখিকা- শ্রদ্ধা ত্রিপাঠী বিচপুরিয়া,  বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ,  শিলিগুড়ি-এর উর্বরতা বিশেষজ্ঞ বয়স উর্বরতার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে। আইভিএফ কী ভাবে করা হবে এবং এর সাফল্যের সম্ভাবনা কতটা- তা নির্ধারণের মূল বিষয়গুলির মধ্যে একটি হল আপনার বয়স। যদিও আইভিএফ  যে কোনও বয়সেই সমস্যার সমাধানসূত্র বের করতে পারে, কিন্তু আপনার বয়স ৩০ না ৪০-এর কোঠায় তার উপরে এর প্রক্রিয়া এবং ফলাফলগুলি নির্ভর করে।  ত্রিশের কোঠায় আইভিএফ: এক সরল প্রক্রিয়া ত্রিশের কোঠার প্রথম দিকের মহিলারা আইভিএফের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকেন। তাঁদের ডিম্বাশয়ের সঞ্চয় সাধারণত ভাল থাকে এবং ডিম্বাণুর মানও উন্নত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে ৩০ বছর বয়সে প্রায় ৭০%…
Read More
বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

বাংলা সিকিম সীমান্তে জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন তারখোলা ও লিখুভিরে

সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ফের ধসের কবলে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেরে তারখোলা ও লিখুভির সংলগ্ন এলাকায় ধস নামে। এর ফলে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনএইচ-১০ (জাতীয় সড়ক ১০)-এর একাধিক স্থানে মাটি সরে গিয়ে রাস্তার বড় অংশ ধসে পড়েছে। বিশেষত তারখোলা ও লিখুভির এলাকার মধ্যবর্তী ধসের মাত্রা এতটাই বেশি যে সেখানে বড় গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে গেছে। ধসে আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে ধস কবলিত অংশে দ্রুত মাটি ও পাথরের চাই সরানোর কাজ চলছে।
Read More
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, জারি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, জারি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৮.৮, যা এই দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই কম্পনের পরপরই সুনামি আছড়ে পড়ে রাশিয়ার উপকূলবর্তী এলাকা, হাওয়াই দীপপুঞ্জ ও জাপানের হোক্কাইডো উপকূলে। হোক্কাইডোতে প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠেছে বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ার বেশ কয়েকটি উপকূলবর্তী শহরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কম্পনের সময় বহু মানুষ ভীত হয়ে রাস্তায় নেমে আসেন, অনেক ঘরে আলমারি, আয়না ভেঙে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন…
Read More