Blog

ফের বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার মালদায়

ফের বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার মালদায়

কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক থানার মহবতপুর, দুলালটোলা এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোটসহ দুই মহিলাকে গ্রেফতার করে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি ৫০০ ও ২০০ টাকার নোট। ধৃতদের মধ্যে একজনের নাম নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানার, চাইপাড়া নাশতলা এলাকায়। আরেকজনের নাম জেসমিনা খাতুন বাড়ি, মোথাবাড়ি থানার শ্রীপুর খানপাড়া এলাকায়। ধৃত দুইজনকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে, কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।
Read More
শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক : ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা

শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক : ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা

ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পালের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভোটার তালিকা এবং নাগরিকত্ব নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়। এদিন নান্টু পাল জানান, ভারত সরকার নাগরিকদের সুরক্ষায় সচেষ্ট এবং কেবলমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ভারত সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে না, বরং অনিয়মিতভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।”তিনি আরও জানান, ভবিষ্যতে শিলিগুড়িতে সচেতনতা শিবির এবং ক্যাম্পের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করা হবে এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়াও চলবে। পাশাপাশি, মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
Read More
হিমালয়ের অজানা ও অস্পৃশ্য শৃঙ্গ জয়ের লক্ষ্যে শিলিগুড়ি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হলেন চার পর্বতারোহী

হিমালয়ের অজানা ও অস্পৃশ্য শৃঙ্গ জয়ের লক্ষ্যে শিলিগুড়ি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হলেন চার পর্বতারোহী

হিমালয়ের বুকে এক অনাহরিত ও অজানা শৃঙ্গ জয়ের লক্ষ্যে লাদাখ রওনা দিচ্ছেন চার পর্বতারোহী। দীর্ঘ নয় বছর পর আবারও হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ পর্বত অভিযান। এই অভিযানে অংশ নিচ্ছেন ন্যাফের চার সদস্য—গণেশ সাহা (দলনেতা), কল্যাণ দে, সুদেব রায়, ও কাজল কর দত্ত। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযানের লক্ষ্য একটি এমন শৃঙ্গ, যা এখনও পর্যন্ত কোনো পর্বতারোহী জয় করেননি। সেই চ্যালেঞ্জই এবার গ্রহণ করেছেন এই চার সাহসী পর্বতারোহী। বুধবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে শহরের মেয়র গৌতম দেব তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ও শুভেচ্ছা জানান…
Read More
শহরের অন্যতম গণেশ পুজো এবার কেদারনাথ থিমে

শহরের অন্যতম গণেশ পুজো এবার কেদারনাথ থিমে

শিলিগুড়ি শহরে গণেশ পুজোর ইতিহাসে এক বিশেষ নাম "শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি"। তাদের পুজো এবারে ১৯তম বর্ষে পদার্পণ করছে। শহরের প্রথম গণেশ পুজো হিসেবে পরিচিত এই পুজো প্রতিবছরই দর্শনার্থীদের নজর কাড়ে অভিনব থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য। তাদের এবারের থিম "কেদারনাথ মন্দির" এবছর পুজোর উদ্বোধন হতে চলেছে ২৬শে আগস্ট। থিম নির্মাণ এবং প্রতিমা তৈরির জন্য কলকাতা থেকে আনা হয়েছে দক্ষ ও স্বনামধন্য শিল্পীদের। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, গোটা পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। শুধু প্যান্ডেল বা প্রতিমা নয়, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক।
Read More
রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর দ্বিতীয় ট্র্যাক ‘‌সজনা মেরা’‌

রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর দ্বিতীয় ট্র্যাক ‘‌সজনা মেরা’‌

রয়্যাল স্ট্যাগ বুমবক্স, ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সহযোগিতায় মেলোডি এবং হিপ-হপের মিশ্রনে নিয়ে এলো তাদের দ্বিতীয় ট্র্যাক '‌সজনা মেরা'‌। প্ল্যাটফর্মটি পেহলে জাইসি বাত নাহি, হুডি, মহব্বত এবং ইমতিহানের মতো ট্র্যাকগুলির সফল পরিচালনার পরে, এবার নীতি মোহন, প্যান্থার এবং রাভাটোর সাথে সিজেনের দ্বিতীয় অরিজিনাল লঞ্চ করেছে। গত তিন বছরে দর্শকদের মন জয় করার পরে, এই সিজনটিতে ভারতীয় সঙ্গীতকে পুনরায় সংজ্ঞায়িত করা হয়েছে। যেখানে, সুর এবং সংস্কৃতির মিশ্রনে দ্য অরিজিনাল সাউন্ড অফ জেনারেশন লার্জ তৈরি করেছে। সাউন্ডট্র্যাকটি আধুনিক প্রেমের উদযাপন। এককথায় বলতে গেলে, এটি আবেগ এবং অভিব্যক্তির সাথে সুর এবং হিপ-হপের এক অনন্য মেলবন্ধন। এই বিষয়ে নীতি মোহন বলেন, "সজনা মেরা হলো অনুভূতিতে…
Read More
নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে পড়শি রাজ্য বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন! বিহারের ক্ষমতা কার হাতে যায়, গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে আমজনতার জন্য বিরাট চমক সরকারের। সে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতিশ সরকার। বিহারে বিনামূল্যে দেওয়া হবে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়…
Read More
নেওয়া হলো নতুন উদ্যোগ

নেওয়া হলো নতুন উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম। এবার সেই লাইনে হতে চলেছে মেট্রোরেল ব্যবস্থা। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার অন্তর্গত শিয়ালদহ থেকে এক্সপ্লানের পর্যন্ত ভূগর্ভের টানের বোরিং মেশিন নিয়ে কাজ করতে গিয়ে বড়োসড় বিপর্যয় হয়েছিল বউবাজার। এই বিপর্যয়কে মাথায় রেখে এবার খিদিরপুর থেকে পার্ক স্ট্রীট পর্যন্ত মাটির নিচে দেশে বৃহত্তম টানেল বোরিং মেশিন কাজ শুরু করার আগেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আরভিএনএল। জোকা-এক্সপ্লানেট মেট্রো করিডোরের অন্তর্গত একদিকে যেমন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে প্রথম দফার কাজ শুরু হবে। পাশাপাশি ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কাজ হবে। এই পুরো কাজটাই হচ্ছে ভূগর্ভে টানের বোরিং মেশিন…
Read More
আধার হাউজিং ফাইন্যান্স তাদের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে

আধার হাউজিং ফাইন্যান্স তাদের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে

আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড, ৩০শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত ত্রৈমাসিক এবং বছরের জন্য তার আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ত্রৈমাসিকে শক্তিশালী পারফরম্যান্সের সাথে, কোম্পানিটি এই বছরের জন্য নির্ধারিত লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে রয়েছে। FY26-এর প্রথম প্রান্তিকের পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, কোম্পানিটির এমডি এবং সিইও ঋষি আনন্দ বলেন- আধার ব্যাংকের প্রথম প্রান্তিকে, ২৬শে ত্রৈমাসিকে, AUM-এ ২২% বার্ষিক বৃদ্ধি, বিতরণে ২৬,৫২৪ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফায় (PAT) ১৯% বার্ষিক বৃদ্ধি দেখা গেছে। ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যাংক সুবিধা এবং অ-রূপান্তরযোগ্য ডিবেঞ্চারগুলি CARE থেকে CARE AA+-এ উন্নীত করা হয়েছে, যা শক্তিশালী আর্থিক এবং পরিচালনাগত কর্মক্ষমতাকে প্রতিফলিত করে। ব্যাংকটি গুয়াহাটিতে একটি নতুন শাখার মাধ্যমে আসামে প্রবেশ…
Read More
রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে বিডিও-কে স্মারকলিপি প্রদান

রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে বিডিও-কে স্মারকলিপি প্রদান

বামনগোলা প্রতিবন্ধী ব্লক কমিটির ডাকে ডেপুটেশন বামনগোলা বিডিও অফিসে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে  ৮ দফা দাবি নিয়ে বামনগোলা ব্লকের বিডিও কে ডেপুটেশন। এদিন দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান, এই স্লোগানকে সামনে রেখে পাকুয়াহাট অঞ্চল অফিস থেকে একটি র‍্যালি বের করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা তারপরে সেখান থেকে তারা আর দফা দাবি জানিয়ে লিখিতভাবে ডেপুটেশন দিতে বিডিও অফিসের ভেতরে যাই। তাদের দাবিগুলি হল সমস্ত প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা করতে হবে,প্রতিবন্ধীদের অন্তর্দায় কার্ড করতে হবে,প্রতিবন্ধীদের নরমাল জিয়ার দিতে হবে। এছাড়া বিভিন্ন…
Read More
স্কুলে যৌ*ন হেন*স্থার অভিযোগ গ্রেফতার এক সাফাইকর্মী

স্কুলে যৌ*ন হেন*স্থার অভিযোগ গ্রেফতার এক সাফাইকর্মী

শহরের একটি নামী স্কুলে যৌ*ন হেন*স্থার অভিযোগ উঠলো এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগরের একটি প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে গতকাল স্কুল চলাকালীন স্কুলেরই শৌচালয়ে এক তৃতীয় শ্রেনীর ছাত্রীকে  যৌন হেনস্থা করে ওই সাফাইকর্মী। ঘটনার পর ওই স্কুলছাত্রী সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানান। এরপরই স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠান মধ্যস্থতা করার জন্য। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই  আজ পুলিশকে জানানো হয় এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এরপরই অভিযুক্ত ওই সাফাইকর্মীকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ।
Read More
শিলিগুড়িতে ফের সোনার দোকানের সোনা রুপার অলংকার লুঠ

শিলিগুড়িতে ফের সোনার দোকানের সোনা রুপার অলংকার লুঠ

শিলিগুড়ি শহরের মাটিগারায় মাটিগাড়া থানার থেকে মাত্র 200 মিটার দূরত্বে সোনার দোকানের সোনা এবং রুপার অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শহরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক ডাকাতি, লুঠ ও ছিনতাই চালিয়ে যাচ্ছে অপরাধীরা। সোমবার রাতে সাড়ে নটা নাগাদ ওই সোনার দোকানের মালিকের কাছ থেকে প্রায় ১৫ কেজি রুপো ও দেড়শো গ্রাম সোনা নিয়ে পালায় এক দুষ্কৃতী দল। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি মোটর বাইকে দুই দুষ্কৃতি এসেছিল। তারাই সোনার দোকানের মালিকের কাছ থেকে দুটি ব্যাগে থাকা সমস্ত স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। দোকান বন্ধ করে…
Read More
ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ভারত- নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করতে চালানো অভিযানে সাফল্য পেলো শস্ত্র সীমা বল (SSB)। এসএসবির ৪১তম ব্যাটেলিয়ন পানিট্যাঙ্কির ট্রেড অ্যান্ড ট্রানজিট রুটের নিউ ব্রিজ এলাকা থেকে এক চিনা নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করে। তল্লাশির সময় ওই ব্যক্তির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তার কাছে রয়েছে দুটি সুইস পাসপোর্ট, যেগুলি দুটি ভিন্ন নাম ধরা পড়ে এসএসবি চোখে খামরিচাং তসেতেন গুর্মে ও সেঙ্গেইচাং কার্মা জিমি। ওই চিনা নাগরিক ভারতের ভূখণ্ডে কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। আটক ব্যক্তির প্রাথমিক তদন্তের পর খড়িবাড়ি থানার হাতে তুলে হয় বললে জানা গেছে।
Read More
তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে। একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ংকর রূপ—সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। এদিন সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ম মাইল এলাকায় ধস নামে। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে, টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে NH-10-এর উপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি…
Read More
টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ তিস্তার! রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল

টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ তিস্তার! রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল

আবারও ভয় ধরানো রূপ ধারণ করল তিস্তা। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে বিপদসীমার অনেক উপরে। সবচেয়ে আতঙ্কের ছবি ধরা পড়েছে বাংলা ও সিকিমের সাথে যুক্ত হওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক উপর—যেখানে রীতিমতো প্রবল স্রোতে বইছে তিস্তার জল! এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল, যার প্রভাব পড়বে সিকিম, কালিম্পং ও দার্জিলিং-এর সঙ্গে মূলভূমির সংযোগে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার জলধারা হঠাৎ করে ভয়ংকরভাবে ফুঁসে উঠেছে। তিস্তার ওপর তৈরি বহু ব্রিজ, নদীর ধারে থাকা ঘরবাড়ি ও রাস্তাগুলিও পড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। রবি ঝোরার কাছাকাছি এলাকাতেই তিস্তার…
Read More