Blog

শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম এমডি কালাম (বয়স ৩০), সে টিকিয়াপাড়ারই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান পুলিশের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এমডি কালামের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই মাদকের এই বিপুল পরিমাণ চালান উদ্ধার করা হয়। ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে…
Read More
মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আমসত্ত্ব সহ নানান খাদ্য এবং সামগ্রী বিক্রি হবে। আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।
Read More
নিউট্রিলাইট ট্রিপলের সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেছে অ্যামওয়ে

নিউট্রিলাইট ট্রিপলের সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেছে অ্যামওয়ে

ক্রমবর্ধমান রোগ-ব্যাধি এবং স্বাস্থ্য সচেতনতার জন্যে ভারতে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সক্রিয় পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে, গ্রাহকদের এই চাহিদা অনুযায়ী অ্যামওয়ে ইন্ডিয়া তাদের নিউট্রিশন বিভাগটিকে আরও মজবুত করে নতুন নিউট্রিলাইট ট্রিপল প্রোটেক্ট লঞ্চ করেছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রদাহ কমাবে এবং অন্ত্র, ত্বক ও রোগ প্রতিরোধের জন্য শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা জোগাবে।   বৈজ্ঞানিক ফর্মুলায় তৈরী এই উদ্ভিজ্জ সাপ্লিমেন্ট রয়েছে অ্যাসিরোলা চেরি, হলুদ ও যষ্টিমধুর প্রাকৃতিক শক্তি। এর মাধ্যমে সুস্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করা দেশের এই অন্যতম কোম্পানি, অ্যামওয়ে নিউট্রিলাইট ট্রিপল প্রোটেক্টকে একটি সুস্থায়ী, উদ্ভিজ্জ ও প্রমাণভিত্তিক পুষ্টির চেতনাকে বাস্তবায়িত করেছে। ১০০% ভিটামিন সি সমৃদ্ধ সম্পূরকটি প্রতিদিন খাবার জন্য রেকমেন্ড করা…
Read More
সীমান্তে রাষ্ট্রসংঘ প্রতিনিধি দলের পরিদর্শন

সীমান্তে রাষ্ট্রসংঘ প্রতিনিধি দলের পরিদর্শন

ভারত - বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনার মাঝে মঙ্গলবার ফুলবাড়ি সীমান্তে উপস্থিত হন রাষ্ট্রসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রায় ৪০ জন সদস্যের এই প্রতিনিধি দলটি সীমান্ত পরিদর্শন করে বিএসএফ ও কাস্টমস আধিকারিকদের সঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। জানা গেছে, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবহণ ব্যবস্থা ও চলমান সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি ভুটান থেকে পাথর বোঝাই লরি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় লরি চালকদের আপত্তির জেরে সীমান্তে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে, সমাধানের পথ খোঁজার উপর জোর দেয় বলে খবর। প্রতিনিধি দলের একজন সদস্য জানিয়েছেন, “এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও…
Read More
ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার নগদ ৪ লক্ষ টাকা, ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার নগদ ৪ লক্ষ টাকা, ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

ফের বড় সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেট সাথে নগদ ৪ লক্ষ টাকা সহ দুই যুবককে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম জাহিদুল আলী ও জাহিদুল মণ্ডল। জাহিদুল আলীর বাড়ি সাহেবগঞ্জ থানার সুকারুর কুটি এলাকায়, জাহিদুল মণ্ডলের বাড়ি বলরামপুর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ বলরামপুর শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় ওত পেতে ছিল। জাহিদুল মণ্ডল দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত, সে এই চক্রের অন্যতম মূল কারবারি। তার মাদক কারবারের জাল বিভিন্ন এলাকায় ছড়ানো। পুলিশের বহুবারের প্রচেষ্টার করেও বাগে…
Read More
সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

কর্মজীবন শেষ, কিন্তু প্রকৃতির প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা এখনো অটুট। অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার সাগর কর চৌধুরী জীবনের শেষ প্রান্তেও পরিবেশ রক্ষায় যেভাবে নিজের সময় ও শ্রম ব্যয় করছেন, তা সত্যিই অনুকরণীয়। বালুরঘাট পৌরসভার 'গ্রীন সিটি' প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে এদিন শহরের বিভিন্ন রাস্তায় গাছ লাগানোর এক বিশেষ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্বে ছিলেন সাগর কর চৌধুরী ও তাঁর পরিবেশপ্রেমী দল। শহরের যে সমস্ত ডিভাইডারে পূর্বে গাছ লাগানো হয়েছিল কিন্তু প্রাকৃতিক কারণে সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে নতুন করে রি-প্লান্টেশন করা হয়। সাগর বাবু বলেন, “শুধু সরকারের দায় নয়, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব গাছ লাগানো ও তার পরিচর্যা করা। আমি কর্মজীবনেও…
Read More
পশ্চিমবঙ্গের ৫টি শহরে শুরু হতে চলেছে কানারা রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ‘নিবেশ বাস যাত্রা’

পশ্চিমবঙ্গের ৫টি শহরে শুরু হতে চলেছে কানারা রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ‘নিবেশ বাস যাত্রা’

পশ্চিমবঙ্গে মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রাজ্যে বিনিয়োগকারীদের শিক্ষিত করার প্রচারণাকে জোরদার করে তুলতে, ভারতের দ্বিতীয় প্রাচীনতম সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এবং কানারা রোবেকো মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ব্যবস্থাপক কানারা রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ("কানারা রোবেকো এএমসি") ১৬ জুনে একটি বাস যাত্রা শুরু করবে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে বাসটি যাত্রা শুরু করবে, যা হাওড়া, দুর্গাপুর এবং আসানসোল হয়ে শিলিগুড়িতে এসে ১৯ দিনের এই যাত্রাটি শেষ করবে। "বিনিয়োগের ক্ষেত্রে, জ্ঞান হল সবচেয়ে মূল্যবান জিনিসগুলির মধ্যে একটি। একজন সচেতন বিনিয়োগকারী কেবল নিজের জন্য আরও ভাল সিদ্ধান্তই নেয় না, বরং আরও গতিশীল এবং সুপরিচিত আর্থিক বাস্তুতন্ত্র তৈরি করতে সাহায্য করে। আমাদের ফান্ড হাউসে,…
Read More
ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তরের

ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। ঘূর্ণাবর্তের ফলে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি আছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও…
Read More
জি ফাইভ-এ লঞ্চ নতুন বাংলা থ্রিলার ‘বিভীষণ’-এর ট্রেলার

জি ফাইভ-এ লঞ্চ নতুন বাংলা থ্রিলার ‘বিভীষণ’-এর ট্রেলার

ভারতের বৃহত্তম স্বদেশী ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ নিয়ে এল বহু প্রতীক্ষিত বাংলা মিনি-সিরিজ 'বিভীষণ'। ইতিমধ্যেই ট্রেলার প্রকাশিত। রাজা চন্দ পরিচালিত এবং প্রযোজিত এই সাইকোলজিক্যাল থ্রিলারটি দর্শকদের একটি অন্ধকার এবং পেচালো যাত্রায় নিমজ্জিত করার প্রতিশ্রুতি দেয়। বীরভূমের শান্ত শহরে সেট করা, 'বিভীষণ' সাব-ইন্সপেক্টর বিধান সেনের গল্পকে অনুসরণ করে তৈরি। যেখানে অভিনয় করেছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা রায়। সোহম এখানে বিধান সেন, যিনি এই সিরিজে গোপন, মিথ্যা এবং বিশ্বাসঘাতকতার একটি জটিল জাল ভেদ করবেন। এই ছবির প্রিমিয়ার হবে ২৭ জুন, ২০২৫-এ, শুধুমাত্র জি ফাইভের পর্দায়। সিরিজটি একটি রহস্যময় চুরি, একজন নিখোঁজ ব্যক্তি এবং একটি ভয়ানক হত্যার সঙ্গে শুরু হয় যা একটি…
Read More
বাতিল হলো প্রচুর ওষুধ

বাতিল হলো প্রচুর ওষুধ

ট্রায়াল রান চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু শেষ মেশ পরীক্ষায় ফেল করলো। ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। একাধিক ভায়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশুদ্ধ জল ব্যবহারের অভাব, এবং নামী সংস্থার ব্র্যান্ড নেম জালিয়াতির অভিযোগ। এই জাল ও নিম্নমানের ওষুধের তালিকা ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।…
Read More
দুর্ঘটনার কারণ তদন্তের তাগিদেই গঠিত হলো কমিটি

দুর্ঘটনার কারণ তদন্তের তাগিদেই গঠিত হলো কমিটি

সম্প্রতি আহমেদাবাদের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সারা দেশ জুড়ে চলছে চর্চা। আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মাত্র একজন যাত্রীই জীবিত রয়েছেন। বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। এছাড়াও বিমান যেখানে ভেঙে পড়ে সেখানে এবং আশেপাশে আরো বহু মানুষের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে একটি উচ্চ পর্যায়ের বহু বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করবে এই কমিটি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য একটি সুস্পষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির সুপারিশও করা হবে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ইতিমধ্যেই এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান…
Read More
বচসা থেকে মৃত্যু পর্যন্ত! সহকর্মীকে গুলি করে খুন, সামশেরগঞ্জে সেনা শিবিরে চাঞ্চল্য

বচসা থেকে মৃত্যু পর্যন্ত! সহকর্মীকে গুলি করে খুন, সামশেরগঞ্জে সেনা শিবিরে চাঞ্চল্য

রাগের মাথায় সহকর্মীকে গুলি করে খুন করলেন এক বিএসএফ জওয়ান। ১৩ রাউন্ড গুলি চালিয়েছেন ছত্তিশগড়ের বাসিন্দা ওই জওয়ান। শনিবার রাতে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সামশেরগঞ্জের পাহাড়পুরে। পরপর গুলির আওয়াজে চমকে ওঠেন আশপাশের বাসিন্দারা। জানা যায়, দুই জওয়ান বচসায় জড়িয়ে পড়েন। সেসময়ে বছর পঁচিশের শিবমকুমার মিশ্র রেগে গিয়ে ছাপান্ন বছরের রতনকুমার সিং শেখাওয়াতকে গুলি করে খুন করেন। অভিযুক্ত জওয়ান শিবমকুমার মিশ্রকে রবিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সামশেরগঞ্জের ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় দুই জওয়ান ডিউটি করছিলেন। হেড কনস্টেবল রতনকুমার সিংয়ের বাড়ি রাজস্থানে। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় কোনও বিষয় নিয়ে রতনের সঙ্গে বচসা বাধে শিবমকুমারের। তখনই রতনকে…
Read More
পছন্দই কি শেষ কথা? যোগ্যতার ভিত্তিতে পোস্টিং নয়, অনিকেতদের মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

পছন্দই কি শেষ কথা? যোগ্যতার ভিত্তিতে পোস্টিং নয়, অনিকেতদের মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

চিকিৎসক নিয়োগে স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। আরজি কর আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা তিন চিকিৎসকের বদলি নিয়ে কলকাতা হাইকোর্টে জবাবদিহির মুখে রাজ্য সরকার। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়ার পোস্টিং বদল নিয়ে অভিযোগ, কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই তিন চিকিৎসকই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও দেবাশিস ও আসফাকুল্লা নতুন জায়গায় যোগ দিয়েছেন, অনিকেত তা করতে অস্বীকৃত। সোমবার অনিকেত মাহাতোর মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্য দুই চিকিৎসকের ক্ষেত্রেও পরবর্তী শুনানির আগেই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণ—‘যোগ্যতা যদি মাপকাঠি না হয়, তবে কাউন্সেলিংয়ের অর্থ কী?’ অনিকেতের…
Read More
বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপি হাতে ধরা পরল এক পাচারকারী । উদ্ধার হয় বিপুলসংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালি মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনাই। মালদা টাউন জিআরপির আই সি প্রশান্ত রায় জানান উদ্ধার মদের বোতল গুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার…
Read More