Blog

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টা

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টা

রায়গঞ্জের উদয়পুরের ছবি ঘর বা বিজ্ঞান পার্কে পা ফেললে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গের সেই বিখ্যাত কবিতা 'একটি শিশির বিন্দু।" বহু দিন ধ'রে, বহু ক্রোশ দূরে             বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্ব্বতমালা                      দেখিতে গিয়েছি সিন্ধু।              দেখা হয় নাই চক্ষু মেলিয়া          ঘর হতে শুধু দুই পা ফেলিয়া  একটি ধানের শিষের উপরে                    একটি শিশির বিন্দু।। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই পঠন-পাঠনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ। আর সেই সুযোগেই শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের নিয়ে ফি বছর বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। কখনো দীঘা, কখনো পুরী, কখনো বা চেন্নাইয়ের সৈকত, কখনো দার্জিলিং, কখনো সিকিম, কখনো বা মানালি। কখনো…
Read More
ডেটলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘ক্যাপ্টেন কুল’ এমএস ধোনি

ডেটলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘ক্যাপ্টেন কুল’ এমএস ধোনি

ভারতের অন্যতম জীবাণু সুরক্ষা ব্র্যান্ড ডেটল, এই তীব্র গরমে ত্বককে কুল রাখার জন্য তাদের নতুন ডেটল আইসি কুল লঞ্চ করে, ক্রিকেট আইকন "ক্যাপ্টেন কুল" মহেন্দ্র সিং ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। এটি এই ধরণের প্রথম সহযোগিতা, যেখানে কিংবদন্তি কুল আইকনের সাথে বিশ্বস্ত কুল ব্র্যান্ডকে একসাথে দেখা যাবে।  ৩ গুণ কুলিং পাওয়ারের সাথে ৯৯.৯% পর্যন্ত সুরক্ষা প্রদানকারী, ডেটল আইসি কুল গ্রীষ্মের জন্য একটি অপরিহার্য সামগ্রী। এর আইসি কুলিং বৈশিষ্ট্য তাপ এবং ঘামজনিত সংক্রমণ থেকে ত্বককে সুরক্ষিত ও ঠান্ডা রাখে, বিশেষ করে তীব্র গ্রীষ্মে যেখানে ঘামযুক্ত ত্বক অস্বস্তির কারণ হতে পারে। ডেটল আইসি কুল একটি সিরিজের প্রথম টিভিসি প্রকাশ করছে, যেখানে…
Read More
জয়নগরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক উল্টে গেল গঙ্গার জলে

জয়নগরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক উল্টে গেল গঙ্গার জলে

সোমবার সকালে জয়নগর রথতলা ঘোষ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ গঙ্গায় উল্টে যায়। ট্রান্সপোর্টের গাড়ি হওয়ায়, ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল। সেগুলি সমেত গাড়িটি জলে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। সাথে সাথে এলাকার মানুষ ট্রাক থেকে জিনিসপত্র উদ্ধার করতে শুরু করে ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান একটি ট্রান্সপোর্টের গাড়ি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায়।
Read More
জটিল অস্ত্রপ্চারে সাফল্য পেলো বুনিয়াদপুর পালস হাসপাতাল

জটিল অস্ত্রপ্চারে সাফল্য পেলো বুনিয়াদপুর পালস হাসপাতাল

জানা গেছে কুশমন্ডি ব্লকের বছর আটের তানিশা আক্তার বেশ কিছুদিন ধরে তীব্র পেট ব্যথার সমস্যায় ভুগছিল। প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েও রোগ নির্ণয় হয়নি। পরবর্তীতে  বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় গলব্লাডারে পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি। যদিও এত কম কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তার বাবুরা। পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট মোড়ে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসার আলো দেখেন রোগীর আত্মীয়রা। রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি ২০ মিমি ও ১৫ মিমি পাথর বের করা হয় সঠিক অস্ত্রপ্চারের মাধ্যমে।। হাসপাতাল কর্তৃপক্ষদের…
Read More
কার্লসেনকে হারালেন ভারতের গুকেশ

কার্লসেনকে হারালেন ভারতের গুকেশ

কেরিয়ারে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় হারালেন ডি গুকেশ। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারালেন দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। সেখান থেকে ফিরে আসেন ভারতীয় দাবাড়ু। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে খেললেও ম্যাচের শুরু থেকে দাপট দেখান কার্লসেন। ৩৪ বছরের নরওয়ের তারকাকে দেখে মনে হচ্ছিল, আরও একটা ম্যাচে গুকেশকে হারাবেন তিনি। কিন্তু ৪০ চালের পর খেলা ঘুরে যায়। ৪৪তম চালে ভুল করে বসেন কার্লসেন। শেষপর্যন্ত হার মানেন তিনি। হারের পর টেবিলে সজোরে একটা ঘুষি মারেন কার্লসেন। তাতে দু’একটা ঘুঁটি টেবিল থেকে ছিটকে পড়ে নীচে। পরে অবশ্য এ ঘটনার…
Read More
বেঙ্গালুরুতে নতুন আরএন্ডডি নিয়ে পায়োনিয়ার ইন্ডিয়া

বেঙ্গালুরুতে নতুন আরএন্ডডি নিয়ে পায়োনিয়ার ইন্ডিয়া

পায়োনিয়ার কর্পোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান পায়োনিয়ার ইন্ডিয়া আজ বেঙ্গালুরুতে তার নতুন গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কেন্দ্র উদ্বোধন করেছে।  এই কৌশলগত সম্প্রসারণ উদ্ভাবনের প্রতি পায়োনিয়ারের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে এবং এর বিশ্বব্যাপী পণ্য উৎপাদন ও উন্নতিকে সজোরদার করে। বেঙ্গালুরু আরএন্ডডি কেন্দ্র স্বয়ংচালিত এবং গতিশীলতা প্রযুক্তির একটি বিরাট পরিসর জুড়ে উদ্ভাবন নিয়ে আসতে চলেছে। যার মধ্যে থাকছে স্বয়ংচালিত দৃষ্টি এবং সেন্সিং প্রযুক্তি, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS), ডিজিটাল ককপিট এবং হিউম্যান-মেশিন ইন্টারফেস (HMI), ক্লাউড-কানেকটৈড ইনফোটেইনমেন্ট এবং টেলিমেটিক্স, এআই এবং অটোমোবাইল ডেটা প্ল্যাটফর্ম, টু-হুইলারের জন্য ইনাটগ্রেটেড সলিউশন। কেন্দ্রটি দ্রুত বিকাশ করতে এবং অঞ্চল-নির্দিষ্ট সমাধানের মাধ্যমে ভারতীয় অটোমোবাইল নির্মাতাদের নির্দিষ্ট চাহিদাকে মোকাবেলা করবে। তারা ওইএম,…
Read More
রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, কয়েকদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি…
Read More
এবার আরও উন্নতভাবে গঠিত হবে ত্রিপুরা

এবার আরও উন্নতভাবে গঠিত হবে ত্রিপুরা

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলো হয়েছে। এবার উন্নত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ত্রিপুরা সরকার একটি কৌশলগত রোডম্যাপ তৈরী করেছে। গত ১ বছর ধরে নীতিআয়োগ, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ পরামর্শদাতা, শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত বিশিষ্ট ব্যক্তিগণ, প্রতিথযশা নাগরিক ও আধিকারিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই রোডম্যাপটি তৈরি করা হয়েছে। নয়াদিল্লির ভারত মন্ডপমে নীতিআয়োগের গভর্নিং কাউন্সিলের ১০ম বৈঠকে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,…
Read More
৩৮ কেজি গাঁজা সহ দুই পাচারকারী গ্রেফতার

৩৮ কেজি গাঁজা সহ দুই পাচারকারী গ্রেফতার

গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে কলকাতা ফুলবাড়ী সাতাশ নাম্বার জাতীয় সড়কের মোড়ে একটি ছোট চার চাকার গাড়িকে আটক করে। তল্লাশি করতেই গাড়ির ভেতর থেকে তিনটি গাঁজা বস্তা উদ্ধার করে পুলিশ। যার ওজন ৩৮ কেজি বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে সুত্র মারফত জানা যায়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ছোট চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম অজিত মন্ডল(৩৮), রবিউল হক(৩০) বীরপাড়া আলিপুরদুয়ারের বাসিন্দা। তবে এই গাজা গুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা…
Read More
একাধিক বদল ঘটছে ক্রিকেটে, আগামী টেস্ট বিশ্বকাপ থেকেই দেখা যাবে বদল

একাধিক বদল ঘটছে ক্রিকেটে, আগামী টেস্ট বিশ্বকাপ থেকেই দেখা যাবে বদল

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগামী মাস থেকে খেলার নিয়মে কিছু পরিবর্তন আনছে। আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চালু হবে নতুন নিয়ম। ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। গলের সেই ম্যাচ থেকেই শুরু হবে কনকাসন সাবের নতুন নিয়ম। এবার থেকে যে কাউকে কনকাসন সাব হিসাবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলিকে পাঁচজন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটকিপার, একজন ফাস্ট বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন। সেই তালিকা থেকেই উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার নামাতে হবে। যেমন কোনও স্পিনার আহত হলে তাঁর পরিবর্তে ব্যাটার নামানো যাবে না।…
Read More
শিলিগুড়ি পুরনিগমে একাধিক সমস্যা নিয়ে কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের

শিলিগুড়ি পুরনিগমে একাধিক সমস্যা নিয়ে কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের

শহরের একাধিক নাগরিক সমস্যা ও বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির কাউন্সিলররা। শনিবার পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জয়েনের নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিতা মাহাতো, বিবেক সিং সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, শহরে প্রতিনিয়ত বেআইনি নির্মাণ, অনুমোদনহীন বিল্ডিং প্ল্যান, রেস্তোরাঁ এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলি দিনে দিনে বেড়েই চলেছে। অথচ পুরনিগম প্রশাসন কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এর আগেই শুক্রবার শিলিগুড়ি পুরবোর্ডের বৈঠক বয়কট করেন বিজেপির কাউন্সিলররা। বৈঠক বয়কটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পুরবোর্ডের কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।…
Read More
শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, রেলের জমিতে এক টাকায় পাট্টা দেওয়ার ভাবনা

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, রেলের জমিতে এক টাকায় পাট্টা দেওয়ার ভাবনা

শিলিগুড়ির রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টা দেওয়ার বিষয়ে এক টাকায় পাট্টা দেওয়ার চিন্তাভাবনা করছেন শহরের মেয়র গৌতম দেব। বহুদিন ধরেই রেলের জমিতে বসবাস করছেন অনেকে, কিন্তু নেই কোনও স্থায়ী কাগজপত্র। ফলে সরকারি সুযোগ-সুবিধা যেমন ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ বা ব্যাংক ঋণের সুবিধা থেকেও বঞ্চিত তাঁরা। শনিবার, ১১৬তম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ফের একবার উঠে আসে। মেয়রের কাছে ফোন করে এক ব্যক্তি নিজের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং রেলের জমিতে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টার দাবি জানান। মেয়র গৌতম দেব এই ফোনকল শুনে ক্ষোভ উগরে দেন রেল দপ্তরের ভূমিকাকে ঘিরে। তিনি বলেন, “রেল শুধু…
Read More
২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে হুগলির পড়ুয়ারা শীর্ষে

২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে হুগলির পড়ুয়ারা শীর্ষে

এই বছরের SOF অলিম্পিয়াড পরীক্ষায় ৭০ টি দেশের থেকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মাঝে পশ্চিমবঙ্গের হুগলি জেলা শীর্ষে। ২০২৪-২৫ অলিম্পিয়াড পরীক্ষায় হুগলির তিনজন পড়ুয়ার সেরা ফলাফল। এই বছর যার মধ্যে হুগলি থেকেই ২৯,৭০৩ জনেরও বেশি জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিভাগে প্রথম স্থান অর্জন করে কে.ডি. মেমোরিয়াল স্কুলের সৌরিক নায়ক এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান পায় এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তজিৎ ঘোষ। অন্যদিকে, আন্তর্জাতিক সামাজিক অধ্যয়ন অলিম্পিয়াড বিভাগের তৃতীয় স্থান অর্জন করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কৌস্তভ দেবনাথ। বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন, প্রতি বছরই আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড, আন্তর্জাতিক…
Read More
২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে দুর্গাপুরের পড়ুয়ারা শীর্ষে

২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে দুর্গাপুরের পড়ুয়ারা শীর্ষে

২০২৪-২৫ সালের SOF অলিম্পিয়াড পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে দুর্গাপুরের তিন পড়ুয়া। আন্তর্জাতিক অলিম্পিয়াড-এর গণিত বিভাগে প্রথম স্থানে রয়েছে ডি.এ.ভি. মডেল স্কুলের ইভান ব্যানার্জি এবং দ্বিতীয় স্থানে আছে হেম শীলা মডেল স্কুলের ছাত্রী শ্রীনিথি ভারতী। আন্তর্জাতিক সামাজিক অধ্যয়ন অলিম্পিয়াড বিভাগের তৃতীয় স্থানে রয়েছে দিল্লি পাবলিক স্কুলের যাত্বিক কিশোর।এই বছর ৭২ টি দেশের থেকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল, যার মধ্যে দুর্গাপুরের থেকেই প্রায় ২১৪০০ জন এই পরীক্ষায় যোগ দিয়েছিল।বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন প্রতি বছর আটটি অলিম্পিয়াড পরীক্ষা পরিচালনা করে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াড (ICSO), জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড (NSO), আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO), আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড (IEO), আন্তর্জাতিক…
Read More