Blog

ভারতে তিন লক্ষ পর্যন্ত বিক্রি হয়েছে টয়োটার ফরচুনার এবং লেজেন্ডার

ভারতে তিন লক্ষ পর্যন্ত বিক্রি হয়েছে টয়োটার ফরচুনার এবং লেজেন্ডার

টয়োটা কির্লোস্কার মোটর (টিকেএম), ভারতের প্রিমিয়াম এসইউভি বাজারে উল্লেখেযোগ্য মাইলফলক অর্জন করার ঘোষণা করেছে। ফরচুনার এবং লেজেন্ডারের ৩ লক্ষ ইউনিট বিক্রির ফলেই এই উল্লেখযোগ্য বৃদ্ধিটি সম্ভব হয়েছে। এই প্রিমিয়াম এসইউভিগুলির কেবল জনপ্রিয়ই নয়, বরং নির্ভরযোগ্য এবং উচ্চ-কার্যক্ষমতাও অফার করে, যা গ্রাহকদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির নিদর্শন। ২০০৯ সালে লঞ্চ হওয়ার পর থেকেই টয়োটা ফরচুনার এসইউভি সেগমেন্টের একটি উচ্চ-মানসম্পন্ন গাড়ি, ২.৮ লিটার ডিজেল ইঞ্জিন ২০৪ পিএস শক্তি এবং ৫০০ এনএম টর্ক সরবরাহ করে, যার অফ-রোড ক্ষমতা এটিকে একটি আদর্শ পছন্দ করে তুলেছে। এই শক্তিশালী গাড়িটির দৃঢ়তা, সুউচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং দুর্দান্ত ড্রাইভিং পজিশন রয়েছে। এটি বিশেষত বিচক্ষণ গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে…
Read More
উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি! জারি লাল সতর্কতা

উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি! জারি লাল সতর্কতা

শুক্রবার রাতভর বৃষ্টিতে প্লাবিত তিস্তা। এই আবহে আবার বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে। স্থানীয় সূত্রে খবর, ধসের কবলে উত্তর সিকিমের একের পর এক এলাকা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নামার ফলে সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টিতে সিকিমের সাত মাইলের মধ্যে নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম প্রায় বন্যাকবলিত। তিস্তার নিম্নস্তরে জল ক্রমশ বাড়ছে। সিকিম সরকারের তরফে, উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো এলাকা। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য…
Read More
তামাক ফার্টিলিটি-কে কীভাবে প্রভাবিত করে তা নিয়ে সচেতনতা বাড়াতে নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ি ওয়াকাথনের আয়োজন করেছে

তামাক ফার্টিলিটি-কে কীভাবে প্রভাবিত করে তা নিয়ে সচেতনতা বাড়াতে নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ি ওয়াকাথনের আয়োজন করেছে

বিশ্ব তামাকমুক্তি দিবসে, শিলিগুড়ির নোভা আইভিএফ ফার্টিলিটি, একটি ওয়াকাথন এর আয়োজন করেছে। এর মাধ্যমে তারা ধূমপান, গুটখা, খৈনি, আর হুক্কার মতো তামাকের ব্যবহার পুরুষ ও মহিলা উভয়ের প্রজনন ক্ষমতাকে কতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তা সমাজের সামনে তুলে ধরতে চেয়েছে। ডাক্তার, স্বাস্থ্য কর্মী এবং শিলিগুড়ির ১০০-এর বেশি বাসিন্দা এই ওয়াকাথনে যোগ দিয়ে শহর জুড়ে এই গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব এবং শিলিগুড়ির প্রখ্যাত সমাজসেবক ও জনপ্রতিনিধি শ্রী রবীন্দ্র জৈন। ফার্টিলিটি বিশেষজ্ঞদের মতে, শিলিগুড়ির নোভা আইভিএফ আসা ৫০-৬০% দম্পতি, বিশেষ করে পুরুষরা বেশিরভাগই গ্রামীন এলাকার, কৃষি জীবী বা চা বাগানের…
Read More
২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে কলকাতার মুখ উজ্বল করেছে পড়ুয়ারা

২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে কলকাতার মুখ উজ্বল করেছে পড়ুয়ারা

এই বছরের SOF অলিম্পিয়াড পরীক্ষায় ৭০ টি দেশের থেকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মাঝে কলকাতার তিনজন শিক্ষার্থী নাম উজ্জ্বল করেছে। ২০২৪-২৫ অলিম্পিয়াড কলকাতা থেকেই ১২৮৪০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিভাগে প্রমিলা মেমোরিয়াল অ্যাডভান্সড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী স্বপ্নীল বাগুই এবং আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডেও প্রথম স্থান অধিকার করেছে  কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা মোহন্তী। অন্যদিকে, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অধিকার করেছে  গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের (মাধ্যমিক বিভাগ) সপ্তম শ্রেণীর ছাত্রী কাব্যশ্রী সাহা। বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন, প্রতি বছরই আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান অলিম্পিয়াড,…
Read More
চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিষেবা প্রদানে ধনুষ্টংকার আক্রান্ত ব্যাক্তির জীবন বাঁচল

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিষেবা প্রদানে ধনুষ্টংকার আক্রান্ত ব্যাক্তির জীবন বাঁচল

আইজিএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিষেবা প্রদানের ফলে ধনুষ্টংকার আক্রান্ত ব্যাক্তির জীবন বাঁচল। যমে-মানুষে টানাটানির পর খোয়াই চাম্পাহাওর শিকারীবাড়ি এলাকার বিকাশ দেববর্মা(৩৫) আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি গত ১২ মে ২০২৫ অত্যন্ত দুর্বল অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হয়েছিলন। তিনি চলাফেরা করতে পারতেন না,কথা বলতে পারতেন না এবং মাথা তুলতেও পারতেন না। এই সমস্যাগুলি নিয়ে তিনি প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। এই অবস্থায় হাসপাতালের চিকিৎসকগণ রোগীর চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরুর পর চিকিৎসকরা জানতে পারেন যে কয়েকদিন আগে তার বাম পা কেটে গিয়েছিল। এজন্য তিনি কোনও টিটেনাসের টিকা নেন নি, শুধুমাত্র তখন স্থানীয় দোকান থেকে কিছু…
Read More
চালু হতে চলছে নয়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন

চালু হতে চলছে নয়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার বহু প্রতীক্ষিত জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৯ টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর কথা থাকলেও এবার তা সম্ভব নাও হতে পারে। যার ফলে রেল অন্য রুট খোঁজা শুরু করেছে। সেই কারণেই এবার নয়াদিল্লি থেকে হাওড়া রুটে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা। আর মাত্র ২ মাসের মধ্যেই নয়াদিল্লি-হাওড়া রুটে এই ট্রেন চলাচল শুরু হতে পারে। এদিকে, গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ঘটে জঙ্গি হামলা। তারপরেই…
Read More
দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই আরজিকর ঘটনায় আন্দোলনের সময় প্রতিবাদে সরব হয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত না করা ডিগ্রি লেটারহেডে দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজ্যের মেডিকেল কাউন্সিল। প্রাথমিক তথ্য সংগ্রহের পর রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। হাজিরা দিতে হবে তাঁকে। যদিও শান্তনু সেন প্রতিবাদ করে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজ্য মেডিকেল কাউন্সিলে যুক্ত রয়েছেন। বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত…
Read More
নেক্সট-জেন ম্যানেজড পরিষেবা সরবরাহ করতে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের সঙ্গে ভি-এর ব্যবসায়িক অংশীদারিত্ব

নেক্সট-জেন ম্যানেজড পরিষেবা সরবরাহ করতে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের সঙ্গে ভি-এর ব্যবসায়িক অংশীদারিত্ব

ভি বিজনেস, ভোডাফোন আইডিয়া-র এন্টারপ্রাইজ শাখা, ভারতে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (HPE) এর সঙ্গে একটি কৌশলগত পরিষেবা চুক্তির কথা ঘোষণা করেছে৷ এই সহযোগিতাটি আধুনিক বিভিন্ন উদ্যোগের ক্রমবর্ধমান চাহিদার জন্য উপযুক্ত উদ্ভাবনী এবং ভবিষ্যৎ-প্রস্তুত সমাধান প্রদান করবে। এই অংশীদারিত্ব এইচপিই আরুবা নেটওয়ার্কিং পণ্যগুলিকে অত্যাধুনিক ম্যানেজড ওয়্যারলেস ল্যান, সুইচিং, এবং সুরক্ষা সমাধান অফার করবে। এইচপিই-এর বিশ্ব-মানের নেটওয়ার্কিং পোর্টফোলিওকে ভি-এর শক্তিশালী সংযোগ এবং পরিচালিত পরিষেবার ক্ষমতার সঙ্গে একত্রিত করে, দুটি কোম্পানি বুদ্ধিমান, পরিমাপযোগ্য এবং সুরক্ষিত এন্ড-টু-এন্ড সমাধান অফার করবে। এই চুক্তির অধীনে সমস্ত পরিষেবা সম্পূর্ণরূপে পরিচালিত হবে ভি-এর নেটওয়ার্ক অপারেশন সেন্টার (NOC) দ্বারা। নির্বিঘ্ন ডেলিভারি এবং সক্রিয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এন্টারপ্রাইজগুলি সংজ্ঞায়িত পরিষেবা…
Read More
বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শেষপর্যন্ত আইপিএলের প্লে-অফে স্থান পেল না রাজস্থান রয়্যালস। বাড়ি ফিরে গিয়েছে বৈভব সূর্যবংশী। শুক্রবার বিহার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা বিমানবন্দরে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিল ১৪ বছরের বৈভব। আইপিএলে ৩৫ বলে শতরান করে নজর কেড়েছিল বৈভব। সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছিল। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সুযোগ পাওয়া এবং রান করে সকলকে চমকে দিয়েছিল সে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড গড়ে বৈভব। আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের তালিকায় এটি দ্বিতীয় স্থানে। শুক্রবার বাবা,মায়ের সঙ্গে পাটনা এয়ারপোর্টে গিয়েছিল সে। সেখানেই দেখা করে মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী সেই ছবি পোস্ট করে লেখেন, “পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার…
Read More
আরও একবার দেশের জন্য উপার্জন দান করলেন ভুবন বাম

আরও একবার দেশের জন্য উপার্জন দান করলেন ভুবন বাম

‘অপারেশন সিঁদুর’-এর পর ইউটিউবার ভুবন বাম আরও একবার ‘দাতা কর্ণ’। এবার ‘ব্র্যান্ড এনডোর্সমেন্ট’-এর পুরো টাকাটাই দিয়ে দিলেন ‘ন্যাশনাল ডিফেন্স ফ্রন্ট’ বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে। ভুবনের এই কর্মকাণ্ড এই প্রথম নয়। এর আগে করোনাকালে ১০ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। এছাড়াও, বিভিন্ন সময়ে দেশের নানা সমস্যায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করেছেন তিনি। বলিউডে তাঁর দান নিয়ে চর্চার অন্ত নেই। বলিউডে এখন ‘সোনু সুদ ২.০’ ভার্সন হিসাবে পরিচিত ভুবন। একাধিক সাক্ষাৎকারে ইউটিউবারের দাবি, “প্রচারের খাতিরে এই কাজ করি না। নিজের দেশকে ভালবাসি। দেশের প্রতি কর্তব্য পালনের তাগিদ বোধ করি। সেই তাগিদ থেকেই সামান্য যে টুকু পারি করার…
Read More
নয়া মোড় নিলো তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা

নয়া মোড় নিলো তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষর জমানায় হওয়া নানান দুর্নীতির কথা। এবার তাঁর বিরুদ্ধেই কেন্দ্রীয় এজেন্সি বড় ‘হাতিয়ার’। চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ সহ মোট ৫ জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর্জি জানান। তবে তদন্তকারী সংস্থার কাছে বড় ‘হাতিয়ার’ রয়েছে ১৬ জন সাক্ষীর বয়ান। ইতিমধ্যেই তা আদালতে হাজির করেছে সিবিআই। জানা যাচ্ছে, একাধিক চিকিৎসকের পাশাপাশি নন মেডিক্যাল অফিসারদের একাংশের থেকে বয়ান নিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেগুলিই আদালতের কাছে পেশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আরজি…
Read More
বিশ্ব জরুরি দিবসে ব্রাইট অ্যাকাডেমিতে মেডিকার উদ্যোগে জীবন রক্ষাকারী প্রশিক্ষণ

বিশ্ব জরুরি দিবসে ব্রাইট অ্যাকাডেমিতে মেডিকার উদ্যোগে জীবন রক্ষাকারী প্রশিক্ষণ

বিশ্ব জরুরি দিবস উপলক্ষে, মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক (যা মণিপাল হসপিটালস নেটওয়ার্কের একটি অংশ) একটি বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) প্রশিক্ষণ সেশনের আয়োজন করে, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ সেশনটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির পাঞ্জাবীপাড়ায় অবস্থিত ব্রাইট অ্যাকাডেমিতে, যেখানে ৪৫ জন শিক্ষক ও অভিভাবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে হয়, তা শেখেন। এই প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. সমিত পারুয়া, কনসালট্যান্ট – ক্রিটিক্যাল কেয়ার, মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক (মণিপাল হসপিটালস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত)। তিনি সিপিআর এবং শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সামাল দেওয়ার বাস্তবভিত্তিক…
Read More
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যা ভারতে সিজিডি নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে একটি বড় পদক্ষেপ। ১০০০ কোটি টাকারও বেশি বাজেটের এই প্রকল্পটি ২.৫ লক্ষেরও বেশি পরিবার, ১০০ টিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সরবরাহ করার পাশাপাশি, ১৯টি সিএনজি স্টেশন স্থাপনের মাধ্যমে যানবাহন চলাচলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সরবরাহ করার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি ২০৩০ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।প্রাকৃতিক গ্যাস গ্রহণের জন্য ট্যাপ-অফ পয়েন্টটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার আমবাড়ি এবং ঘোকসাডাঙ্গা ট্যাপ-অফ স্টেশনের মেসার্স গেইলে অবস্থিত। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো…
Read More
ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর! কান্নায় ভেঙে পড়েছেন ভারতী

ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর! কান্নায় ভেঙে পড়েছেন ভারতী

ব্যাংকক থেকে ফেরার পরই গুরতর অসুস্থ ভারতী সিংহ। করোনা আবহে ভেঙে পড়েছেন তিনি। দেশে এবং সারা বিশ্বে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট তেমন উদ্বেগজনক নয়। কিন্তু নিজের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত ভারতী। নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিলেন কৌতুকশিল্পী। অভিনেত্রী তথা কৌতুকশিল্পী নিয়মিত ভ্লগিং-এর মাধ্যমে অনুরাগীদের সংস্পর্শে থাকেন। সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই নিজের স্বাস্থ্যের বিষয়ে বলতে গিয়ে ভারতী জানান, কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকে কিছুতেই জ্বর কমছে না তাঁর। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারতী বলেন, “হর্ষ (ভারতীর…
Read More