Blog

টাইমস নেটওয়ার্ক এবং ব্যতিক্রম গ্রুপের আয়োজিত ‘জেমস অফ নর্থইস্ট’ আঞ্চলিক উৎকর্ষের এক অনন্য নিদর্শন

টাইমস নেটওয়ার্ক এবং ব্যতিক্রম গ্রুপের আয়োজিত ‘জেমস অফ নর্থইস্ট’ আঞ্চলিক উৎকর্ষের এক অনন্য নিদর্শন

ভারত ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর উদ্দেশ্যে টাইমস নেটওয়ার্ক এবং ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে 'জেমস অফ নর্থইষ্ট' এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ২৩ মে সন্ধ্যা ৫ টায় গুয়াহাটির হোটেল ভিভান্তায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রতিভা, নিষ্ঠা এবং কৃতিত্বের উদযাপনের সাক্ষী হ'ল সমগ্র অসম। এই অনুষ্ঠানটির বিশিষ্ট উদ্যোক্তা, পেশাদার এবং ব্যবসায়ী নেতাদের একত্রিত করেছে যারা দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য দিয়ে উত্তর-পূর্বের ভবিষ্যত গঠন করছেন। অসম এবং তার বাইরের প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথে, সন্ধ্যাটি ধারণা, অনুপ্রেরণা এবং রূপান্তরমূলক প্রভাবের একটি শক্তিশালী সঙ্গম হিসাবে কাজ করেছে। ব্যতিক্রম গ্রুপের পৃষ্ঠপোষক ড° সৌমেন ভারতীয়া মন্তব্য করেন, "টাইমস নেটওয়ার্ক জেমস অফ নর্থইস্ট কেবল একটি অনুষ্ঠান…
Read More
বিলটেক বিল্ডিং এলিমেন্টসের মারফর কমপ্যাক্ট ঝড় ও ভূমিকম্প থেকে রক্ষা করে নির্মাণকে শক্তপোক্ত করে

বিলটেক বিল্ডিং এলিমেন্টসের মারফর কমপ্যাক্ট ঝড় ও ভূমিকম্প থেকে রক্ষা করে নির্মাণকে শক্তপোক্ত করে

দিল্লি এনসিআর-সহ দেশের নানা প্রান্তে ঝড়ে দেওয়াল ধসের ঘটনার প্রেক্ষিতে, দেশের শীর্ষস্থানীয় এসিসি (AAC) ব্লক নির্মাতা বিলটেক বিল্ডিং এলিমেন্টস লিমিটেড দেয়ালের মজবুতি বৃদ্ধির ওপর জোর দিয়েছে। তারা মারফর কমপ্যাক্ট-এর (Murfor Compact) প্রচার করছে, যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ম্যাসনরি রিইনফোর্সমেন্ট পদ্ধতি। উচ্চ টেনসাইল স্টিল দিয়ে তৈরি এই পণ্যটি নির্মাণকালে ইট বা ব্লকের উপর সহজেই বসানো যায়, যা দেয়ালকে চাপ, ফাটল ও ধস থেকে রক্ষা করে। বিশেষ প্রশিক্ষণ ছাড়াই এটি ব্যবহার করা যায়, যা বাড়তি ওজনও যোগ করে না। মারফর কমপ্যাক্ট (Murfor Compact) প্রস্তুত করেছে বৈশ্বিক সংস্থা বেকার্ট (Bekaert) এবং ভারতে এটি একমাত্র বিলটেক বিল্ডিং এলিমেন্টস-এর মাধ্যমে সরবরাহ করা হয়। মারফর কমপ্যাক্ট-এর…
Read More
থানায় তলব করা হলো চাকরিহারা শিক্ষার্থীদের

থানায় তলব করা হলো চাকরিহারা শিক্ষার্থীদের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আদালতের রায়ের চাকরি হারিয়ে পথে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা। বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেখানে পুলিশের হাতে মার, ধাক্কাও খেতে হয়েছে তাদের। এবার সেই শিক্ষকদেরই থানায় তলব করে দেওয়া হল নোটিস। বিধাননগর উত্তর থানায় শিক্ষকদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে সাফ বলা হয়েছে, হাজিরা না দিলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। এদের মধ্যে চাকরিহারাদের আন্দোলনের বড় মুখ মেহবুব মণ্ডলকে আলাদা নোটিস পাঠিয়ে, থানায় তলব করেছে পুলিশ। বিকাশভবনে,…
Read More
সমস্ত পদ হারালো অনুব্রত মণ্ডল

সমস্ত পদ হারালো অনুব্রত মণ্ডল

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর পুজোর আগে ‘ঘর ওয়াপসি’ হয়েছিল অনুব্রত মণ্ডলের। এবার তাঁর ‘ক্ষমতা’ কাড়ল তৃণমূল। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ খোয়ালেন অনুব্রত। শুধু তাই নয়! সংশ্লিষ্ট জেলায় ওই পদটিই তুলে দিয়েছে রাজ্যের শাসকদল। গত বছর লোকসভা নির্বাচনের সময় অনুব্রত-হীন বীরভূমে ভালো পারফরম্যান্স করেছিল মমতার গড়ে দেওয়া কোর কমিটি। সম্প্রতি দলের জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের একটি তালিকা প্রকাশ করেছে জোড়াফুল শিবির। বলা হয়েছে, জেলায় দলের সংগঠন…
Read More
১ কোটির অনুদানের সাথে শুরু হচ্ছে স্যামসাং ইন্ডিয়ার ‘সলভ ফর টুমরো ২০২৫’ প্রতিযোগিতা

১ কোটির অনুদানের সাথে শুরু হচ্ছে স্যামসাং ইন্ডিয়ার ‘সলভ ফর টুমরো ২০২৫’ প্রতিযোগিতা

ভারতের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, আবারও তাদের 'সলভ ফর টুমরো' প্রতিযোগিতাটি চালু করেছে, যা মঙ্গলবার আইআইটি দিল্লিতে উদ্বোধন করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন ডঃ স্বপ্না পোতি, শার্দুল রাও এবং মেইটিওয়াই স্টার্টআপ হাবের সিইও পি. এস. মদনগোপাল সহ সকল অংশীদাররা। এই দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে, কোম্পানি পড়ুয়াদেরকে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য তাদের প্রযুক্তিগত উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই চতুর্থ সংস্করণের সেরা চারটি বিজয়ী দলকে তাদের প্রকল্পের ইনকিউবেশনে সাহায্য করার জন্য স্যামসাংয়ের 'সলভ ফর টুমরো ২০২৫,' ১ কোটি টাকার সাথে হ্যান্ডস-অন প্রোটোটাইপিং, বিনিয়োগকারীদের সংযোগ, স্যামসাং লিডার এবং আইআইটি দিল্লির অনুষদের কাছ থেকে বিশেষজ্ঞ পরামর্শও প্রদান করবে। উদ্যোগটি,…
Read More
প্লে-অফের আগে বেঙ্গালুরু শিবিরে রদবদল

প্লে-অফের আগে বেঙ্গালুরু শিবিরে রদবদল

আইপিএলের প্লে-অফে আগেই জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবেন কোহলিরা। গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বের মাঝেই শিবির ছাড়বেন এক বোলার। আইপিএলের শেষ পর্যন্ত থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড পাড়ি দেবেন এই বোলার। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেই শিবির ছাড়তে পারেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে আরসিবি কর্তৃপক্ষ দলে নিয়েছেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে। ৭৫ লাখ টাকা খরচ করে অস্থায়ী পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। ইংল্যান্ড থেকে বেঙ্গালুরু এসেছেন মুজারাবানি। জিম্বাবোয়ের সফলতম বোলার হিসাবে সুনাম রয়েছে তাঁর। বেন স্টোকসদের বিরুদ্ধে…
Read More
জাপানকে টপকে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, এ প্রসঙ্গে কী বললেন বিগ-বি?

জাপানকে টপকে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, এ প্রসঙ্গে কী বললেন বিগ-বি?

২০২৩ সালে ভারতীয় অর্থনীতির আকার ছিল সাড়ে তিন লক্ষ কোটি ডলার। চলতি বছর সেটাই বেড়ে পৌঁছেছে ৪.৩ লক্ষ কোটি ডলারে। দেশের আর্থিক বৃদ্ধির হার ওই অঙ্ক ছুঁয়ে ফেলতেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির ঘরে জায়গা করে নিলো ভারত। যদিও নয়াদিল্লির সামনে এখনও রয়েছে আরও তিনটি দেশ। সেগুলি হল, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানি। এ বার এ প্রসঙ্গেই মুখ খুললেন স্বয়ং বিগ-বি অমিতাভ বচ্চন। বিশেষজ্ঞদের অনুমান ২০২৮ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির দৌড়ে পিছিয়ে পড়বে জার্মানি। প্রথম তিনে জায়গা করে নেবে ভারত। এই কথাই অমিতাভ বচ্চনের কণ্ঠেও শোনা গেল। ‘অপারেশন সিঁদুর’-এর পর সমাজমাধ্যমে মৌন থাকলেও ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতেই ফের ফিরলেন তিনি।…
Read More
ভ্যাপসা গরমে সুতি ছাড়া গতি নেই! তবে আরও ৩ ধরনের কাপড় আছে যা আরামপ্রদ

ভ্যাপসা গরমে সুতি ছাড়া গতি নেই! তবে আরও ৩ ধরনের কাপড় আছে যা আরামপ্রদ

গরমকাল মানেই ভ্যাপসা রোদ, ঘামে ভেজা। রোদে বেরোনোর সবার একটাই চিন্তা, কোন পোশাক পরলে গরম কম লাগবে, আরামদায়ক হবে কোন পোষাক। সবাই জানেন, সুতির পোশাকের মতো আরাম আর কিছুতে নেই। কিন্তু রোজ সুতি পরার মতো অতও সংগ্রহে নেই। সে ক্ষেত্রে আর কোন কাপড়ের জামা পরলে আরাম অনুভূত হবে জেনে নিন। সূর্যের ক্ষতিকারক অতিবেগনি রশ্মির হাত থেকে প্রাথমিক স্তরে ত্বককে রক্ষা করে পোশাকই। তাই ভেবে-চিন্তে পোষাক বাছাই করা দরকার। এমন কয়েকটি কাপড় বেছে নেওয়া দরকার, যা আরামের পাশাপাশি স্টাইলিশও হবে। ১. লিনেন: সুতির মতো লিনেনও ঘাম শুষে নিতে পারে এবং হাওয়া চলাচল করতে দেয়। গরমের সময় কোনো অনুষ্ঠান থাকলে ভারী সাজগোছ…
Read More
শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় রবিবার রাতে এক বয়স্ক মহিলা হাতির হামলায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একটি বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। অন্ধকারে আচমকা ওই মহিলার উপর হামলা চালায় হাতিটি। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায়শই লোকালয়ে বন্য হাতির প্রবেশ ঘটছে এবং ঘরবাড়ি ভাঙচুর সহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা দ্রুত বনদপ্তরের সক্রিয় ভূমিকা…
Read More
পিসিওএস-এর লক্ষণ ভালভাবে পরিচালনা করতে বেছে নিন স্বাস্থ্যকর খাদ্য

পিসিওএস-এর লক্ষণ ভালভাবে পরিচালনা করতে বেছে নিন স্বাস্থ্যকর খাদ্য

পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো অসুস্থতা দ্রুত বাড়ছে। যা ভারতের সাথে সাথে বিশ্বজুড়ে মহিলাদের সমস্যায় ফেলছে। এই পিসিওএস পরিচালনা করতে দরকার সুষম খাদ্য ও জীবযাত্রায় কিছু পরিবর্তন নিয়ে আসা। সকালের জলখাবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাক্স হেলথকেয়ারের ডায়েটিক্সের আঞ্চলিক প্রধান ঋতিকা সমাদ্দার, পিসিওএস-ফ্রেন্ডলি স্বাস্থ্যকর এবং সুবিধাজনক জলখাবারের বিকল্পের পরামর্শ দিয়েছেন। এখানে বিশেষজ্ঞ-অনুমোদিত কিছু জলখাবারের ধারণা দেওয়া হয়েছে। প্রথমেই আসছে বাদাম এবং ওটস মিল্কের স্মুদি। বাদাম, ওটস এবং কিছু মিক্সড সিড মিশিয়ে পুষ্টিকর স্মুদি তৈরি করুন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘমেয়াদী শক্তি সরবরাহ করে। কিনোয়া উপমা হল একটি স্বাস্থ্যকর খাবার এবং অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এটি পিসিওএসের সমস্যায়…
Read More
তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে এখন বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা। আর তাই এখন বাজারে চাহিদা বাড়ছে সাদা বোরোলি মাছের চাহিদা ও। সামনেই বর্ষা আর তার আগেই তিস্তা নদীতে এসেছে পাহারের জল।তাই এখন বোরোলি মাছ ধরতে দেখা যায় মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেও। কারণ নদীতে জলের পরিমাণ বাড়লে। তিস্তা নদীতে রকমারি মাছ আছে যার মধ্যে টেংরা খোলসা , বোরোলিসহ অন্যান্য মাছের দেখা মিলছে। তাই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে  মাছ ধরছে। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণ ও কমেছে বলে যারা মাছ ধরছেন তারা বলেন। তারা বলেন জলের পরিমাণ কমার সাথে  সাথে  মাছের পরিমাণ…
Read More
মানিকচক গ্রামের মধ্যে মদের দোকান খোলায় ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

মানিকচক গ্রামের মধ্যে মদের দোকান খোলায় ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

পুলিশের সামনেই ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মানিকচক ব্লকের ভূতনী থানার ডোমনটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমনটোলা এলাকায় স্থানীয় নবীন মন্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন। এরপর সেখানে হার্ডওয়ারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন। কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। কোন বৈধ লাইসেন্স নেই। তাই এর, প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি গ্রামের পাশে কোনমতেই মদের দোকান খুলতে দেবেন না। অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।…
Read More
আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে হাত মিলিয়ে নতুন পদক্ষেপের ঘোষণা করেছে অ্যাকজো নোবেল ইন্ডিয়া

আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে হাত মিলিয়ে নতুন পদক্ষেপের ঘোষণা করেছে অ্যাকজো নোবেল ইন্ডিয়া

অ্যাকজোনোবেল ইন্ডিয়া, বিশ্বব্যাপী পেইন্ট এবং কোটিং কোম্পানি, ইতিমধ্যেই 'ডিউলাক্স মায়েস্ত্রো' প্রোগ্রাম চালু করেছে, যা ভারতের স্থপতি এবং ডিজাইনার সম্প্রদায়কে নয়া ভারতের জন্য আধুনিক আবাসন গড়ে তুলতে সাহায্য করবে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, যে ক্রমবর্ধমান নগরায়ন এবং টিয়ার ২ এবং ৩ শহরগুলিতে ব্যক্তিগতকৃত আবাসনের চাহিদার জন্যে ভারতীয় ইন্টেরিয়র ডিজাইনের বাজার ১৪.৩% CAGR হারে বৃদ্ধি পেয়ে ২০৩০ সালের মধ্যে ৮১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।এই প্রসঙ্গে, অ্যাকজোনোবেল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক রোহিত টোটলা বলেন, "অ্যাকজোনোবেল-এর ৭০ বছরের ঐতিহ্যের দ্বারা সমর্থিত ডিউলাক্স মায়েস্ত্রো, মেট্রো শহরের বাইরেও ডিজাইন-সচেতন নয়া ভারতের জন্য স্থানগুলিকে পুনর্কল্পনা করার জন্য ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্টদের ক্ষমতায়ন করছে।"…
Read More
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবারেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৮ মে, বুধবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ২৯ তারিখ, বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া দপ্তরের তরফে, বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে, এখনও তা স্পষ্ট নয়। নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া দপ্তর। নিম্নচাপের ফলে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে…
Read More