Blog

তালপাতার পাখা ৩০ টাকা, চাহিদা তুঙ্গে

তালপাতার পাখা ৩০ টাকা, চাহিদা তুঙ্গে

সারাবছর তেমন কদর না থাকলেও জামাইষষ্ঠীর আগে বাজারে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে। জলপাইগুড়ির বাজারে একটি পাখা বিকোচ্ছে ৩০ টাকায়। প্রথা অনুযায়ী, জামাইষষ্ঠীতে তালপাতার পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের মঙ্গল কামনা করেন শাশুড়িরা। ঝড়ঝঞ্ঝায় যেমন তাল গাছ নড়ে না, তেমনই মেয়ের প্রতি কর্তব্য পালনে জামাই যাতে অটুট থাকে, সেই কামনা করা হয়। আর সেকারণেই জামাইষষ্ঠীর আগে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে ওঠে। এবারও সেই ছবি ধরা পড়ছে জলপাইগুড়ির বাজারে।
Read More
আইপিএলের এক ম্যাচে তিন কীর্তি কোহলির, একটি নজির গড়ল আরসিবিও

আইপিএলের এক ম্যাচে তিন কীর্তি কোহলির, একটি নজির গড়ল আরসিবিও

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। ২৭ বলে পূর্ণ করলেন অর্ধশতরান। আইপিএলে এই নিয়ে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬৩। আইপিএলে আর কোনও ক্রিকেটার এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। এবার তাঁকে টপকে গেলেন কোহলি। লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রানসংখ্যা ৬০২। আইপিএলের এক মরসুমে এই নিয়ে পাঁচ বার ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম…
Read More
বাবল থেকে পপে রূপান্তর; মার্স রিগলি ইন্ডিয়ার নতুন ললিপপ

বাবল থেকে পপে রূপান্তর; মার্স রিগলি ইন্ডিয়ার নতুন ললিপপ

মার্স রিগলি ইন্ডিয়া, ভারতের আইকনিক গাম ব্র্যান্ড, তার বুমার ললিপপ লঞ্চ করে বাজারে এক নতুন রোমাঞ্চকর মোড় নিয়ে এসেছে। বুমার তার সিগনেচার ভাইব এবং মজার সাথে এই ৮০০ কোটি ললিপপ ক্যাটাগরিতে পা রেখেছে, যা বিশেষ করে ছোট এবং শিশুসুলভ সেগমেন্টকে পুনরায় সংজ্ঞায়িত করবে। ৩১ বছর ধরে ব্র্যান্ড ইকুইটি এবং আজকের তরুণদের সাথে গভীর সংযোগের মাধ্যমে, বুমার তার ললিপপ ল্যান্ডস্কেপকে নতুন আকার দিতে প্রস্তুত হয়েছে। সুস্বাদু ললিপপ সেগমেন্টে বুমার তিনটি ভেরিয়েন্ট যোগ করেছে, যেগুলি হল স্ট্রবেরি, কমলা এবং তরমুজ। এই প্রচারণাটি আত্ম-প্রকাশ, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং বুলিং-বিরোধী মনোভাবকে উৎসাহিত করে। এই দায়িত্বে নেতৃত্ব দিচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জসপ্রীত বুমরাহ, যার শান্ত ব্যক্তিত্ব এবং…
Read More
চলবে মামলার তদন্ত, জানালো হাইকোর্ট

চলবে মামলার তদন্ত, জানালো হাইকোর্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। প্রাথমিক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দিনকয়েক আগেই তাপসের মৃত্যু হয়েছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে অন্যতম অভিযুক্ত হিসেবে দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তদন্তের স্বার্থে তাপসকে একাধিকবার জেরা, তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি তাপসের মৃত্যুর পর নানান মহলে প্রশ্ন ওঠে, অন্যতম অভিযুক্ত প্রয়াত হওয়ায় কি…
Read More
শোকজের নোটিশ এলো একাধিক শিক্ষকদের কাছে

শোকজের নোটিশ এলো একাধিক শিক্ষকদের কাছে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন। শিক্ষা দফতরের থেকে অভিযোগ পেয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ। আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শো কজ় করল মধ্যশিক্ষা পর্ষদ। স্পষ্ট করে পর্ষদ জানিয়েছে আগামী সাত দিনের মধ্যে তাঁদের শো কজ়ের জবাব দিতে হবে। বিকাশভবনে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে আগেই মামলা দায়ের হয়েছিল চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। এবার করা হল শো…
Read More
হার দিয়ে প্রতিযোগিতা শুরু বিশ্ব চ্যাম্পিয়নের

হার দিয়ে প্রতিযোগিতা শুরু বিশ্ব চ্যাম্পিয়নের

এর আগে কখনও ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হারেননি ডি গুকেশ। নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম দিনেই বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ হেরে গেলেন কার্লসেনের বিরুদ্ধে। এর আগে তিন বার তাঁরা মুখোমুখি হলেও সেই ম্যাচ ড্র হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম গুকেশ খেলতে বসেছিলেন কার্লসেনের বিরুদ্ধে। শুরুতে সমানে-সমানে লড়াই চললেও শেষপর্যন্ত গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দেন কার্লসেন। কার্লসেন বলেন, “বড় জয়। দাবায় কোনও বাধাধরা পদ্ধতি হয় না। আমি এই ম্যাচটা ভাল খেলেছি। একটা সময় গুকেশ ভাল খেলছিল। দু’জনেই জেতার মতো জায়গায় ছিলাম। যে কেউ জিততে পারত।” এই জয়ের সঙ্গে তিন পয়েন্ট পেয়ে গিয়েছেন কার্লসেন। গুকেশ জিততে না পারলেও জিতেছেন অন্য ভারতীয় দাবাড়ু…
Read More
ভি সদস্যদের জন্য নতুন অ্যাড-অন পরিকল্পনার ঘোষণা

ভি সদস্যদের জন্য নতুন অ্যাড-অন পরিকল্পনার ঘোষণা

ভি, ভারতের অন্যতম টেলিকম অপারেটর, তার প্রতিটি সদস্যের জন্য ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে একটি নতুন অ্যাড-অন ফীচার চালু করেছে, যা পাওয়া যাচ্ছে মাত্র ২৯৯ টাকা খরচে। এর প্রতি-বিদ্যমান প্ল্যানে ৮ জন সেকেন্ডারি সদস্যকে যোগ করা যাবে, ফলে সমস্ত সদস্য একটি প্রিমিয়াম মানের সুবিধা উপভোগ করতে পারবেন। ভি-এর যেই সমস্ত সদস্যরা এই ফ্যামিলি প্ল্যানের অংশ হবেন এবং তারা মাসিক 40GB হাই-স্পিড ডেটা ব্যাবহার করতে পারবে। এটি বাজারের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিকল্পগুলির মধ্যে একটি। প্ল্যানটি ভি-এর পোস্টপেইড রেঞ্জের একটি পরিপূরক, যা দুই থেকে পাঁচজন সদস্য OTT, ভয়েস এবং SMS সুবিধা সহ মাত্র ৭০১ টাকা মূল্যে অ্যাক্সেস করতে পারবেন।একইভাবে এই ২৯৯ টাকার অ্যাড-অন ফিচারের সাথে,…
Read More
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

এই মুহূর্তে নিজের ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিষেক বচ্চন। অভিষেক ছাড়াও, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডেরাও রয়েছেন এই ছবিতে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পৌঁছেই বিপত্তির স্বীকার হলেন অভিনেতা। সূত্রের খবর, ট্রেলার মুক্তি অনুষ্ঠানে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন অভিষেক। সেখানেই ঘটে যায় অঘটন। অল্পের জন্য রক্ষা পান তাড়কা। এমনিতেই গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। সারা দিন ধরে বৃষ্টি। ইতিমধ্যে লাল সর্তকতা জারি করা হয়েছে শহরে। কিন্তু কাজ থামালে তো চলবে না। এর মধ্যেই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিতাভ-পুত্র। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছেন তিনি। ঠিক সেই সময় মাথার উপর চাঙর ভেঙে পড়ে। যদিও…
Read More
মালদার এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের

মালদার এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের

মালদার সামান্য এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের। খড়গপুর আইআইটি থেকে অংকের 'গ্রাফ থিওরি' নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইজরায়েলে। মালদার এই কৃতী সন্তানের নাম শিব শংকর সাহা। বাড়ি মালদার গাজোল ব্লকের তুলসীডাঙ্গা এলাকায়। বাবার নাম কালীপদ সাহা। মায়ের নাম রুমা সাহা। বাবা কালীপদ সাহা পেশায় আগে ছিলেন হকার। হাটে হাটে হকারি করতেন। বর্তমানে টোটো চালান। তিনি তার যৎসামান্য আয়ে সংসার চালিয়ে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। সেই ছেলে শিব শংকর সাহার মুখ থেকে জানা গেল, তিনি' প্রথমে গাজোল হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিকের…
Read More
বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় ,আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা

বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় ,আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা

বঙ্গোপসাগরের উপর চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা।ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলংকা। তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফোল্ড করার কোন…
Read More
লুপ পুলের নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ, নেওয়া হবে তৃতীয় পক্ষের মতামত

লুপ পুলের নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ, নেওয়া হবে তৃতীয় পক্ষের মতামত

স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লুপ পুলের নির্মাণ কার্য নিয়ে উদ্বেগ প্রকাশ স্বয়ং লোকসভা সাংসদের, দিলেন তৃতীয় পক্ষ দারা, পরিক্ষা এবং অডিট করানোর বার্তা। জলপাইগুড়ি জেলার একদিকের শেষ প্রান্তে অবস্থিত বাগরাকোট এলাকায় দিয়ে একটি  বিকল্প সেতুর ওপর দিয়ে সিকিমের চীন সীমন্ত এবং অরুণাচল প্রদেশের ডোকলাম চীন ভারত সীমান্তের সঙ্গে দ্রুত যোগাযোগ কায়েম করার উদ্দেশ্যে এই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে লুপ পুলটি,। মূলত উওর পূর্ব ভারতে সেনা বাহিনীর জন্য লজেষ্টিক সাপোর্ট দ্রুত পৌছে দিতেই এমন বেশকিছু পরিকল্পনার কাজ চলছে। যার মধ্যে লুপ পুলটি অন্যতম, স্থানিয় এবং দেশী বিদেশী পর্যটকদের কাছে ইতিমধ্যেই এই বিশেষ নকশায় নির্মিত সেতুর আকর্ষণ বেড়েছে।…
Read More
ট্রেনে করে মাদক পাচার চক্রের উন্মোচন, গ্রেফতার ৩

ট্রেনে করে মাদক পাচার চক্রের উন্মোচন, গ্রেফতার ৩

ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা। কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের। বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওযার আগেই শাসন বাইপাসের নির্মিয়মান জল টাংকের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরা পড়লো। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা। যার বাজারদর কয়েক লক্ষধিক টাকা। পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন, নগদ ২২৭০ টাকা। ধৃতদের নাম আব্দুল বাসার মণ্ডল  ওরফে খোকন সূর্যপুর। লাদেন হক বাড়ি দিনহাটা করালা।মৃনাল হক বাড়ি দিনহাটা করালা। শিয়ালদা স্টেশন থেকে লক্ষীকান্তপুর…
Read More
মালদা জেলায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

মালদা জেলায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

ফের চোখ রাঙ্গাচ্ছে করোনা। মালদায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। তবে…
Read More
নতুন নজির গড়লেন এভারেস্টজয়ী পর্বতারোহী কামি রিটা

নতুন নজির গড়লেন এভারেস্টজয়ী পর্বতারোহী কামি রিটা

আজ থেকে তিন দশক আগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন তিনি। তারপর থেকে আর থামানো যায়নি তাঁকে। সুযোগ পেলেই বেড়িয়ে পড়তেন। যেন এভারেস্টই তাঁর ঘরবাড়ি। তরতরিয়ে উঠে পড়তেন এভারেস্টে। পঞ্চান্ন বছর বয়সি সেই নেপালি ব্যক্তি হলেন কামি রিটা। যিনি মঙ্গলবার তাঁর ৩১তম এভারেস্ট যাত্রা শেষ করলেন। আবার গড়লেন নতুন নজির! পর্বতারোহীদের কাছে কামি খুবই পরিচিত নাম। তাঁর অভিযাত্রী সংগঠক ‘সেভেন সামিট ট্রেকস’ কামির সাফল্যের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কামি রিটা শেরপাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি এভারেস্টের বিশ্বব্যাপী প্রতীক।’’ অনেকের কাছেই তিনি ‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত। ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময়…
Read More