30
Sep
আসন্ন 'দ্য বিগ বিলিয়ন ডেইজ' এবং উৎসবের মরসুমকে সামনে রেখে নিজেদের লজিস্টিক ও সাপ্লাই চেইন আরও শক্তিশালী করতে উদ্যোগী ফ্লিপকার্ট। সংস্থার সহযোগী প্রতিষ্ঠান 'ইকার্ট'-এর ওয়্যারহাউজিং স্পেস দেশজুড়ে ১ কোটি ৪০ লক্ষ ঘনফুট বৃদ্ধি করা হয়েছে, যা সামগ্রিক স্টোরেজ ক্ষমতা ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তি ও অটোমেশনের মাধ্যমে সর্বোচ্চ অর্ডারের পিক প্রসেসিং ক্যাপাসিটি ৩০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। গ্রাহকদের দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উৎসবের মরসুমে অতিরিক্ত ৯০০টি নতুন ডেলিভারি হাব যুক্ত করা হয়েছে। এর ফলে এখন দেশজুড়ে মোট ৮,২০০টিরও বেশি ইকার্ট সুবিধা কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হলো, লাদাখের লেহ, কারগিল এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন দূরবর্তী অঞ্চল…
