Business

স্কোডা স্লাভিয়া সেডান-এর দাম নির্ধারণ

স্কোডা স্লাভিয়া সেডান-এর দাম নির্ধারণ

স্কোডা অটো ইন্ডিয়া সম্প্রতি তাদের নতুন স্কোডা স্লাভিয়া সেডান গাড়িটির দাম ঘোষণা করেছে। ভারতীয় বাজারে এর প্রারম্ভিক মূল্য ৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই এর ডেলিভারি শুরু হবে। এই নতুন সেডানটি ক্লাসিক, ক্লাসিক+, সিগনেচার, স্পোর্টলাইন, প্রেস্টিজ এবং মন্টে কার্লো—এই মোট ছয়টি ট্রিম বা এডিশনে উপলব্ধ।গাড়ির কার্যক্ষমতায় থাকছে ১.০ লিটার টিএসআই এবং ১.৫ লিটার টিএসআই ইঞ্জিন। সঙ্গে রয়েছে ৬-গতির ম্যানুয়াল অথবা একটি নতুন ৮-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন। অন্যদিকে, শক্তিশালী ১.৫ লিটার ইঞ্জিনটি ৭-গতির ডিএসজি গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। গাড়িটির চমৎকার ইউরোপীয় ডিজাইন, নতুন এলইডি হেডল্যাম্প, এবং আকর্ষণীয় অ্যালো হুইল একে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।গ্রাহকদের জন্য…
Read More
উৎসবের রান্নার কাজকে আরও সহজ করে তুলুন জাপানে হাতে তৈরি কাই ইন্ডিয়ার শান সোরা সান্তোকু ছুরি দিয়ে

উৎসবের রান্নার কাজকে আরও সহজ করে তুলুন জাপানে হাতে তৈরি কাই ইন্ডিয়ার শান সোরা সান্তোকু ছুরি দিয়ে

উৎসবের মরসুম এগিয়ে আসায় ভারতের বিভিন্ন রাজ্যের রান্নাঘরে এখন বাড়তি রান্না এবং খাবার তৈরির প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। শাকসবজি ও ফল কাটা থেকে শুরু করে মাংস এবং অন্যান্য উপকরণ প্রস্তুত করা পর্যন্ত, একটি ভালো মানের রান্নার ছুরি রান্নাঘরের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলতে পারে। জাপানের টপ কিচেন ও বিউটি টুলস ব্র্যান্ড কাই-এর ভারতীয় সহযোগী সংস্থা কাই ইন্ডিয়া নিয়ে এসেছে শান সোরা সান্তোকু ছুরি, যা এর তীক্ষ্ণতা, শক্তি এবং নিখুঁত কাজের জন্য পরিচিত এবং উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন রান্নাঘরের অপরিহার্য উপাদান। এর বহুমুখী ব্যবহারযোগ্যতা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে এই ছুরিটি প্রতিটি আধুনিক রান্নাঘরে একটি মূল্যবান সংযোজন। কাটাকুটি করা, টুকরো করা এবং কিমা করার…
Read More
ফ্লিপকার্টের বিগ বিলিয়নে Ai+ নোভা ও পল্স সিরিজের বিশেষ অফার

ফ্লিপকার্টের বিগ বিলিয়নে Ai+ নোভা ও পল্স সিরিজের বিশেষ অফার

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ ২০২৬ উপলক্ষে Ai+ স্মার্টফোন নোভা ও পল্স সিরিজের বিশেষ উৎসবকালীন দাম ঘোষণা করেছে। ৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই সিরিজের ফোন। ভারতে তৈরি এই স্মার্টফোনগুলিতে থাকছে আধুনিক নকশা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স। ফোনগুলি পরিচালিত হবে নেক্সটকোয়ান্টাম ওএস -এ। এই সিরিজে পল্স ২, পল্স ২ এফই, নোভা ২ ৫জি, নোভা ২ নিও ৫জি, নোভা ২ পাওয়ার ৫জি, নোভা ২ প্রো ৫জি, নোভা ২ আল্ট্রা ৫জি এবং ভাঁজযোগ্য নোভাফ্লিপ ৫জি রয়েছে। ৮,৯৯৯ টাকার পালস ২ মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। একই দামে পাওয়া যাচ্ছে পল্স ২ এফই, যাতে…
Read More
আইএসএলের টাইটেল স্পনসর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

আইএসএলের টাইটেল স্পনসর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

তিন মরশুম পর ফের টাইটেল স্পনসর পেল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ২০২৬-২৭ মরশুমের টাইটেল স্পনসর হিসেবে । জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র সঙ্গে চুক্তি ঘোষণা করা হয়েছে। নতুন মরশুমে লিগের নাম হবে ‘এম জি ইন্ডিয়ান সুপার লিগ’। ১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন মরশুম। দর্শকদের অংশগ্রহণ বাড়ানো, ফুটবলকে আরও সহজলভ্য করা এবং ভারতে টেকসই ফুটবল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে আইএসএলের। একইসঙ্গে ক্লাব-কেন্দ্রিক বাণিজ্যিক ব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করবে লিগ।আইএসএলের সিইও করণ যাদব জানান, তিন মরশুম পর টাইটেল স্পনসরের প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের প্রতি আস্থার প্রতিফলন। জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না বলেন, ফুটবলের সঙ্গে এমজি-র দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।…
Read More
ইন্দ্রিয়া নিয়ে এলো উৎসবের নতুন সম্ভার ‘পদ্মিকা’

ইন্দ্রিয়া নিয়ে এলো উৎসবের নতুন সম্ভার ‘পদ্মিকা’

উৎসবের মরসুমে আদিত্য বিড়লা গ্রুপের জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ লঞ্চ করল তাদের নতুন ২২ ক্যারেট সোনার উৎসব স্পেশাল কালেকশন ‘পদ্মিকা’। দেবী লক্ষ্মীর মহিমা এবং শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি সাজানো হয়েছে। পদ্মিকা শব্দের অর্থ ‘পদ্ম থেকে যাঁর জন্ম’। এই কালেকশনের অন্যতম বিশেষত্ব হলো বিলুপ্তপ্রায় বেনারসি ‘গুলাবি মীনাকারি’ ও ‘নীল মীনাকারি’ শিল্পের পুনরুদ্ধার। চকচকে হলুদ সোনার ওপর পদ্ম, শঙ্খ, গজ, শ্রীফল, কলস এবং কাসু মুদ্রার মতো সনাতন প্রতীকগুলোকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। নকশায় যুক্ত হয়েছে কুন্দন জড়াই, বেণি তার, হাঁসুলি, রাওয়া ও চন্দ্রকের সূক্ষ্ম কারিগরি। এই লঞ্চ উপলক্ষে ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেন, “উৎসবের মরসুম উদযাপনের এক…
Read More
শর্বরীকে নিয়ে এইচঅ্যান্ডএম বিউটি-এর নতুন অধ্যায়

শর্বরীকে নিয়ে এইচঅ্যান্ডএম বিউটি-এর নতুন অধ্যায়

ভারতে এইচঅ্যান্ডএম বিউটি -এর সৌন্দর্য-সংক্রান্ত প্রচারের মুখ হিসেবে কাজ করবেন শর্বরীকে। তিনি বলেন, “ভারতেএইচঅ্যান্ডএম বিউটি -এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। নিজের ভাবনা প্রকাশ, আনন্দ এবং নিজের ত্বকে আত্মবিশ্বাসী বোধ করার অন্যতম মাধ্যম হিসেবে আমি সৌন্দর্যকে পছন্দ করি। এইচঅ্যান্ডএম বিউটি -এর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, তা হল সৌন্দর্যকে জটিল করে তোলার প্রয়োজন নেই। সৌন্দর্য সহজলভ্য, স্বচ্ছন্দ এবং সম্পূর্ণ নিজের মতো করে নেওয়া যায়। এইচঅ্যান্ডএম বিউটি -এর সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে এবং এই সংগ্রহ থেকে প্রত্যেকে নিজের পছন্দের পণ্য খুঁজে নেওয়া দেখতে আমি আগ্রহী।” ফ্যাশনকে কেন্দ্র করে তৈরি এইচঅ্যান্ডএম বিউটি -এর সংগ্রহে রয়েছে…
Read More
বিশ্বতারকাদের নিয়ে মুম্বাইয়ে আর্থশটের আসর

বিশ্বতারকাদের নিয়ে মুম্বাইয়ে আর্থশটের আসর

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, অভিনেতা আলিয়া ভাট, রামি মালেক, সোনম কাপুর ও সিমোন অ্যাশলি এবং গায়িকা শ্রেয়া ঘোষাল আগামী ১৭ই নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলা আর্থশট পুরস্কার ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক করণ জোহরের সঙ্গে যোগ দেবেন। অনুষ্ঠানের একমাত্র আন্তর্জাতিক স্ট্রিমিং সহযোগী হিসেবে প্রাইম ভিডিও-র নাম ঘোষণা করা হয়েছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নেতৃত্বের স্বীকৃতি দিতে ৫,০০০ বিশিষ্ট অতিথি একত্রিত হবেন। ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০টিরও বেশি ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই প্রথম প্রাইম ভিডিও-র মাধ্যমে আর্থশট পুরস্কার বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছবে। প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার প্রতিষ্ঠা করেন। পরিবেশগত…
Read More
নতুন সাজে বাজারে রিহান ক্লাসিক ১১২১ বাসমতী

নতুন সাজে বাজারে রিহান ক্লাসিক ১১২১ বাসমতী

জিআরএম ফুডস প্রাইভেট লিমিটেড তাদের জনপ্রিয় রিহান ক্লাসিক ১১২১ এক্সট্রা লং গ্রেন বাসমতী চালের নতুন প্যাকেজিং বাজারে এনেছে। নতুন প্যাকেটের মাধ্যমে ব্র্যান্ডটিকে আরও আকর্ষণীয়, স্বতন্ত্র ও সহজে চেনা যায় এমন পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানের তাক ও বিভিন্ন বাণিজ্যিক বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন প্যাকেজিং প্রসঙ্গে জিআরএম ফুডস প্রাইভেট লিমিটেড -এর ম্যানেজিং ডিরেক্টর ইয়ানশিল গর্গ বলেন, “রিহান ক্লাসিকের পরিচয় আরও শক্তিশালী করা এবং বিভিন্ন বাজারে ব্র্যান্ডটিকে আরও স্বতন্ত্র ও সহজে চেনা যায় এমন করে তোলার ক্ষেত্রে নতুন প্যাকেজিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্যাকেজিংয়ের চেহারায় পরিবর্তন এলেও রিহান ক্লাসিকের গুণমান বজায় রাখার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি একই রয়েছে।…
Read More
উৎসবের ভুরিভোজে কেএফসি-র বিশেষ নিবেদন ক্রিস্পি চিকেন মোমো

উৎসবের ভুরিভোজে কেএফসি-র বিশেষ নিবেদন ক্রিস্পি চিকেন মোমো

উৎসব মানেই আনন্দ, উল্লাস, আপনজনদের সঙ্গে জমে ওঠা আড্ডা আর রসনা তৃপ্ত করার মতো সুস্বাদু সব খাবার। আর এই উৎসবের মরসুমকে আরও রঙিন ও সুস্বাদু করে তুলতে কেএফসি ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ অফার।উৎসবের এই আনন্দময় দিনগুলোকে খাদ্যরসিকদের জন্য আরও স্মরণীয় করে তুলতে কেএফসি-র এই বিশেষ আয়োজন নিশ্চিতভাবেই আপনার উদযাপনে এনে দেবে এক নতুন মাত্রা। পশ্চিমবঙ্গের কেএফসিপ্রেমীদের জন্য পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে হাজির হয়েছে দুর্দান্ত সব অফার। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা সর্বোচ্চ ৪৫% পর্যন্ত সাশ্রয়ে উপভোগ করতে পারবেন বিভিন্ন পুজো স্পেশাল অফার। মাত্র ১৪৯ টাকা থেকে শুরু হওয়া কেএফসি-র এই বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ মেনুতে জায়গা করে…
Read More
ব্যক্তিগত সম্পদে ৩০% বিনিয়োগের পরামর্শ রেনুকা রামনাথের

ব্যক্তিগত সম্পদে ৩০% বিনিয়োগের পরামর্শ রেনুকা রামনাথের

ভারতের প্রাইভেট বা বেসরকারি বাজার ক্রমশ ম্যাচিওর হয়ে ওঠায় বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’-এ বক্তব্য রাখতে গিয়ে ‘মাল্টিপল অল্টারনেট অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও সিইও রেনুকা রামনাথ জানিয়েছেন যে, পরিশীলিত বিনিয়োগকারীরা তাদের সামগ্রিক ইক্যুইটি বরাদ্দের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত প্রাইভেট অ্যাসেট-এ রাখতে পারেন। তিনি স্পষ্ট করেন যে, এর অর্থ পাবলিক মার্কেটকে বাদ দেওয়া নয়, বরং ঝুঁকি ও আয়ের ওপর ভিত্তি করে পাবলিক ও প্রাইভেট উভয়ের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করা।রেনুকা রামনাথের মতে, প্রাইভেট ইক্যুইটি কেবল ভালো কোম্পানি চিনে বিনিয়োগ করার নাম নয়; এটি ব্যবসায়িক অংশীদার হয়ে কাজ করার প্রক্রিয়া। তিনি বলেন, “আমরা…
Read More
‘ওয়ান্স-ইন-এ-লাইফটাইম’ বিনিয়োগের পেছনে ছুটতে নিষেধ করলেন নীলেশ শাহ

‘ওয়ান্স-ইন-এ-লাইফটাইম’ বিনিয়োগের পেছনে ছুটতে নিষেধ করলেন নীলেশ শাহ

বিনিয়োগের ক্ষেত্রে ‘ফোমো’ বা সুযোগ হারানোর ভয়ে অথবা অতি উৎসাহের বশে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন কোটাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’ (TACT)-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের কখনোই এমন কোম্পানিতে বিনিয়োগের পেছনে ছোটা উচিত নয় যেখানে বিক্রেতারা সেই বিনিয়োগকে ‘জীবনের একমাত্র সুযোগ’ হিসেবে প্রচার করে। তাঁর মতে, একটি সুযোগ হাতছাড়া হলে তাতে এমন কোনো অপূরণীয় ক্ষতি হবে না। ট্রেন যেমন একটার পর একটা আসতে থাকে, তেমনই বাজারে নতুন বিনিয়োগের সুযোগও সবসময়ই আসতে থাকবে। ভুল বিনিয়োগের খেসারত দেওয়ার চেয়ে ভালো সুযোগ হাতছাড়া হওয়া অনেকক্ষেত্রেই নিরাপদ।ভবিষ্যতে স্টার্টআপ ও বড় তালিকাভুক্ত…
Read More
২১ বছর পূর্তি উদযাপন করল বন্ধন ফ্লেক্সি ক্যাপ ফান্ড

২১ বছর পূর্তি উদযাপন করল বন্ধন ফ্লেক্সি ক্যাপ ফান্ড

দীর্ঘ ২১ বছরের সফল পথচলা পূর্ণ করল ‘বন্ধন ফ্লেক্সি ক্যাপ ফান্ড’। বাজারের ঘনঘন পরিবর্তনশীল পরিস্থিতিতে কেবল শর্টকাট বা ট্রেন্ডের পেছনে না ছুটে ভারসাম্য, বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতার ওপর জোর দিয়ে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টিতে এই ফান্ড বিশেষ ভূমিকা পালন করে আসছে। মার্কেট সাইকেলের বিভিন্ন সময়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্টাইল বা কৌশল যেমন মোমেন্টাম, কোয়ালিটি এবং ভ্যালু—ভিন্নভাবে পারফর্ম করে। এই বাস্তবতাকে মাথায় রেখে ফান্ডটি নির্দিষ্ট কোনো একটি কৌশলের ওপর নির্ভর না করে একাধিক বিনিয়োগ পদ্ধতির এক সুষম সংমিশ্রণ অনুসরণ করে থাকে।ফান্ডটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবল মার্কেট-ক্যাপ বরাদ্দ। লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ—বাজারের এই তিন বিভাগই বিভিন্ন সময়ে একে অপরকে ছাড়িয়ে এগিয়ে যায়।…
Read More
পুজোর আগে রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাত ধরে এল মিন্ট্রার বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল ক্যাম্পেইন

পুজোর আগে রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাত ধরে এল মিন্ট্রার বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল ক্যাম্পেইন

দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘মিন্ট্রা’ তাদের বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল প্রচারাভিযানে একটি বিশেষ পুজোর আমেজ নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মুখ হিসেবে থাকছেন জনপ্রিয় তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। "শপিংয়ের জন্য যেকোনো অজুহাতই যথেষ্ট"—এই মজার থিমকে সামনে রেখে তৈরি এই বিজ্ঞাপনগুলিতে পুজোর প্যান্ডেল হপিং, ঐতিহ্যবাহী সাজপোশাক এবং উৎসবের নানা সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে।পুজোকে সামনে রেখে পূর্ব ভারতের ক্রেতাদের জন্য মিন্ট্রার এই ‘পুজো সেল’ ইতিমধ্যে লাইভ হয়ে গিয়েছে। পূর্ব ভারতের মানুষের ফ্যাশন পছন্দকে গুরুত্ব দিয়ে এবছর গত বছরের তুলনায় ৭৫% বেশি অর্থাৎ ছেলে ও মেয়েদের পোশাক, ছোটদের জামা, সৌন্দর্য্য পণ্য এবং বাড়ির জিনিসপত্র সহ মোট ৮.৬…
Read More
দুর্গাপূজা উপলক্ষে পূর্ব ভারতের জন্য মিন্ট্রার প্রথম বিশেষ ফেস্টিভ শপিং ইভেন্ট

দুর্গাপূজা উপলক্ষে পূর্ব ভারতের জন্য মিন্ট্রার প্রথম বিশেষ ফেস্টিভ শপিং ইভেন্ট

দুর্গাপূজাকে সামনে রেখে পূর্ব ভারতের ক্রেতাদের শপিংয়ের আনন্দ দ্বিগুণ করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম মিন্ট্রা তাদের প্রথম বিশেষ পুজো উৎসবের শপিং ইভেন্ট চালু করেছে। পূর্ব ভারতের স্বতন্ত্র ফ্যাশন পছন্দকে মাথায় রেখে আয়োজিত এই ইভেন্টে গত বছরের তুলনায় ৭৫% বেশি অর্থাৎ ছেলে-মেয়ে ও বাচ্ছাদের পোশাক, বিউটি প্রোডাক্ট, ফুটওয়্যার এবং বাড়ির পণ্য সহ মোট ৮.৬ লক্ষ স্টাইলের বিশাল সম্ভার নিয়ে আসা হয়েছে। এই উৎসবের মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে আঞ্চলিক ফ্যাশন। বলরাম সাহা, আদি অক্ষয় অ্যান্ড কোং, ইন্ডিয়ান সিল্ক হাউস এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মতো ২০০টিরও বেশি নামী আঞ্চলিক ব্র্যান্ডের পাশাপাশি জামদানি, লালপাড় ও বালুচরীর মতো ঐতিহ্যবাহী পোশাক এই…
Read More