প্রতিবেদন

কেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে টানা লকডাউনের মধ্যে দিয়ে চলেছে দেশ। তবে কোনও কোনও রাজ্যে লকডাউনের বিধিভঙ্গ করা হচ্ছে, এমন অভিযোগ কানে আসে কেন্দ্রীয় সরকারের। এরপরেই কতটা গুরুত্ব দিয়ে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে তা খতিয়ে দেখতে কয়েকটি রাজ্যে বিশেষ দল পাঠানো হয়। আর কেন্দ্রের এই পর্যবেক্ষক দলগুলোকে ঘিরেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে কারণ খাতায়-কলমে দেখা যাচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের ওই কেন্দ্রীয় দলগুলি যে ৬টি রাজ্যে পাঠানো হয়েছে, তার মধ্যে ৫টিতেই বিজেপি বিরোধী দলের সরকার ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলি পশ্চিমবঙ্গের হাওড়া, মেদিনীপুর পূর্ব, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে যায়। এছাড়া তারা যায় মহারাষ্ট্রের পুনে, রাজস্থানের জয়পুর ও মধ্যপ্রদেশের ইন্দোরে।
Read More
করোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য

করোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য

পশ্চিমবঙ্গ সরকার COVID-19 রোগীদের শনাক্ত করার জন্যে দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট এবং পুল টেস্ট শুরু করবে। পুল টেস্টের মাধ্যমে করোনা ভাইরাসের জন্যে গণ পরীক্ষা অনেক কম খরচে করা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ উপসর্গবিহীন সর্বোচ্চ পাঁচ জনের শরীরের নমুনা এক সঙ্গে নিয়ে করা যায় পুল টেস্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬.০০০ ছাড়িয়ে যাওয়ায় রাজ্যেও গণ পরীক্ষা করার জন্যে তৎপরতা শুরু হয়েছে। রবিবার পশ্চিমবঙ্গ সরকার দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট করার জন্যে মোট ১০,০০০ কিট হাতে পেয়েছে, জানিয়েছেন এক সরকারি আধিকারিক। "আমরা এই জাতীয় পরীক্ষা চালানোর জন্যে ১০,০০০ কিট পেয়েছি ... এগুলো আইসিএমআর-এর নির্দেশিকা অনুসরণ করে দ্রুত অ্যান্টিবডি পরীক্ষা শুরু করতে আমাদের…
Read More
দেশে এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল

দেশে এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল

করোনা ভাইরাস যেন রেকর্ড গড়া-ভাঙার খেলায় মেতেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, এদেশে একদিনের মধ্যে নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,৫৫৩ জন। এর মধ্যে আবার গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের প্রাণ কেড়েছে ফলে দেশে এখনও পর্যন্ত ওই রাক্ষুসে ভাইরাসের শিকার হয়েছেন ৫৪৩ জন। দেশে করোনা সংক্রমণের গতিকে যেকোনও ভাবে আটকাতে হবে একথা বুঝেই গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। তবে আজ (২০ এপ্রিল) থেকে কিছু কিছু ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্টভাবেই জানিয়েছে,…
Read More
এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় সচিন তেন্ডুলকর

এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় সচিন তেন্ডুলকর

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানিয়েছেন সচিন তেন্ডুলকর, কিন্তু তা সত্বেও সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের চাহিদা মেটান তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সচিন। যেখানে নিজের হেয়ার স্টাইলের ছবি শেয়ার করেছেন তিনি। মজার বিষয় হল, এই চুলের নতুন স্টাইল তিনি নিজেই করেছেন।" স্কোয়ার কাট মারা থেকে নিজের চুল কাটা অন্যরকম কিছু করতে বরাবরই ভালোবাসি আমি। আমার চুলের ছাঁট কেমন হয়েছে@আলিমহাকিম এবং নন্দন_ভি_ নায়েক?" ক্যাপশনে লিখেছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি যেই না এসেছে, ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে এই ছবিটিতে ১০০ টি সেঞ্চুরি করা এই ক্রিকেটারের জন্য।
Read More
ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬, তারমধ্যে মৃতের সংখ্যা ৫১৯, রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, পাশাপাশি আরও জানানো হয়েছে ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩২৪ এবং মৃত্যু ৩১ জনের। শনিবার প্রতিরক্ষামন্ত্রী ২০ এপ্রিলের পর, করোনামুক্ত এলাকাগুলিতে অর্থনৈতিক কাজকর্ম সচল রাখার প্রক্রিয়া আলোচনা করতে মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, ২০ এপ্রিলের পর করোনা মুক্ত এলাকাগুলিকে অর্থনৈতিক কাজকর্ম চালু রাখার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই, দিল্লিতে নর্থ ব্লকে করোনা ভাইরাসের ওয়াররুমের কাজকর্ম পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
Read More
লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

কোভিড ১৯ (COVID-19) বা করোনা ভাইরাস নিয়ে লিঙ্কডিনে নিজের একটি লেখা ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সেখানে তিনি লেখেন, “বিশ্ব যখন করোনা কোভিড ১৯ এর সঙ্গে লড়াই করছে, ভারতে উৎসাহী এবং উদ্ধাভবনী যুবকরা সুস্থ এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ দেখাতে পারেন। লিঙ্কডিনে কিছু চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা যুব ও পেশাদারদের আকৃষ্ট করবে”। লিঙ্কডিনে তিনি লেখেন, “শতাব্দীর তৃতীয় দশকের শুরুটা উল্টোপাল্টাভাবে হয়েছে। কোভিড ১৯ এর ফেল অনেক কিছুতে ব্যাঘাত ঘটেছে”। প্রধানমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাস উল্লেখযোগ্যভাবে পেশাদার জীবনের সীমানা বদলে দিয়েছে। এই সময়ে, বাড়িই নতুন অফিস। ইন্টারনেট নতুন মিটং রুম। এই সময়ের জন্য, সহকর্মীদের সঙ্গে বিচ্ছেদ ইতিহাস তৈরি…
Read More
“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

সংক্রমণ নিয়ে বিদ্বেষমূলক প্রচারাভিযান করে বিতর্ক বাড়াল উত্তরপ্রদেশের এক নার্সিংহোম। মীরাটের এক নার্সিংহোম সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে, করোনা নেগেটিভ হলেই মুসলিম রোগীকে ভর্তি নেওয়া হবে। স্থানীয় এক সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। বাধ্য হয়ে প্রশাসন সেই নার্সিংহোমের এক কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দায়ের হয়েছে সেই এফআইআর। জানা গিয়েছে, শহরের ক্যান্সার চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ সেই নার্সিংহোম। এদিকে সেই হাসপাতালের বিরুদ্ধে জোর করে পিএম-কেয়ার তহবিলে অনুদান দিতে বাধ্য করানোর অভিযোগ তোলা হয়েছে। শহরের হিন্দু ও জৈন সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই অভিযোগ তুলেছেন। নার্সিংহোমে ভর্তির বিনিময়ে এই অনুদান গ্রহণ করা হয়েছে, বলেই অভিযোগ তুলেছেন…
Read More
লকডাউনে টেনিসহীন সানিয়া মির্জা কোর্টে ফিরতে মরিয়া

লকডাউনে টেনিসহীন সানিয়া মির্জা কোর্টে ফিরতে মরিয়া

তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জার মতো বিশ্ব জুড়ে সব ক্রীড়াবিদরাই লকডাউনে হাঁপিয়ে উঠছেন। যাঁরা সময়ের অভাবে সাধারণত হাপিয়ে ওঠেন আজ তাঁরাও লকডাউনে গৃহবন্দি। সানিয়া মির্জা সদ্যই ফিরেছিলেন কোর্টে। সন্তানের জন্মের পর গত জানুয়ারি মাসেই তিনি ফিরেছিলেন পেশাদার টেনিসে দীর্ঘদিন পর। কিন্তু তার পরই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। তার প্রভাব পড়েছে ভারতে। ভারতও গত ২৪ মার্চ থেকে চলে গিয়েছে লকডাউনে। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত। মঙ্গলবার সানিয়া তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। তিনি টুইটারে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সানিয়া একটি দেওয়ালে…
Read More
২০ বছরে প্রথমবার ধোনিকে যখন রাগতে দেখেছিলেন কুলদীপ যাদব

২০ বছরে প্রথমবার ধোনিকে যখন রাগতে দেখেছিলেন কুলদীপ যাদব

কুলদীপ যাদব সেদিন মারাত্মক ভয় পেয়েছিলেন এবং তাঁর কারণও ছিল। কারণ তিনি ছিলেন এমএস ধোনি। যুনু গত ২০ বছরে প্রথমবার রেগে গিয়েছিলেন মাঠের মধ্যে। এবং তাঁর শিকার হয়েছিলেন বাঁ-হাতি চায়নাম্যান, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭-তে ওয়ানডে চলাকালীন বোলিংয়ের সময় তাঁর নির্দেশ না মানায় রীতিমতো ধোনির ক্ষোভের মুখে পড়েছিলেন। ‘‘কুশল (পেরেরা) কভারের উপর দিয়ে একটি বাউন্ডারি মেরেছিলেন। ধোনি ভাই চিৎকার করে বলেছিলেন উইকেটের পিছনে আমাকে ফিল্ডিং পরিবর্তন করতে। আমি তার পরামর্শ শুনিনি এবং পরের বলে কুশল রিভার্স সুইপ দিয়ে আর একটি বাউন্ডারি মারেন,'' কুলদীপ ইনস্টাগ্রাম চ্যাটে স্পোর্টস অ্যাঙ্কর যতীন সাপ্রুকে বলেন।
Read More
সোমবার থেকে চালু হবে তথ্যপ্রযুক্তি সংস্থা, তবে পঞ্চাশ শতাংশের বেশি কর্মী নয়

সোমবার থেকে চালু হবে তথ্যপ্রযুক্তি সংস্থা, তবে পঞ্চাশ শতাংশের বেশি কর্মী নয়

২০ এপ্রিল থেকে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি (IT Firms) কাজ শুরু করতে পারে। তবে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে। এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্র (Central Goverment)। তবে এখুনি অর্ধেক তথ্যপ্রযুক্তি কর্মী কর্মক্ষেত্রে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে না। লকডাউন (Lockdown) আংশিক ওঠার বিষয়ে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন। ‘বায়োকন' সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ ওই বৈঠক সম্পর্কে জানিয়েছেন, ‘‘এটা অত্যন্ত জরুরি বৈঠক ছিল। ২০ এপ্রিল থেকে কিছুটা অর্থনৈতিক সক্রিয়তা দেখা যাবেয় আপনারা জানেন তথ্যপ্রযুক্তি অত্যন্ত জরুরি ক্ষেত্র। পুলিশ যে পাস ব্যবস্থা চালু করেছে তা ভালই কাজ করেছে। এটা বাড়ানো হবে। তবে অতিরিক্ত পাস দিতে হবে এই ছাড়…
Read More
চিকিৎসক ও নার্সদের উপরে হওয়া হামলা নিয়ে টুইট করলেন শাবানা আজমি

চিকিৎসক ও নার্সদের উপরে হওয়া হামলা নিয়ে টুইট করলেন শাবানা আজমি

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসারত চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি টুইট করলেন। সেই টুইটে শাবানা চিকিৎসা কর্মীদের উপরে আক্রমণ না করার আবেদন জানিয়েছেন। তিনি জানান, সকলের উচিত চিকিৎসা কর্মীদের স্যালুট করা। টুইটটি খুব ভাইরাল হয়েছে। সম্প্রতি করোনা আক্রান্তদের চিকিৎসারত চিকিৎসক ও নার্সরা আক্রমণের ঘটনা ঘটছে। তা নিয়েই টুইট করেছেন বলিউডের নামী অভিনেত্রী।
Read More
মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

মাস্ক ছাড়া মিলবে না জ্বালানি। সিদ্ধান্ত নিল রাজ্যের সব পেট্রল পাম্প। শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোয়িশন'-এর তরফে জানিয়ে দেওয়া হয় মাস্ক না পরা অবস্থায় পেট্রোল পাম্পে গেলে সেই ব্যক্তিকে জ্বালানি বিক্রি করা হবে না। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সচেতনতা জারি করতেই এই পদক্ষেপ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, বাইক চালক বা গাড়ির চালকদের পেট্রোল, ডিজেল বিক্রি করা হবে না, যদি তাঁরা মাস্কা না পরে পেট্রল পাম্পে আসেন। সংস্থার সাধারণ সম্পাদক এস কোলে একথা জানিয়েছেন‌। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর থেকেই তা কার্যকর করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এস কোলে জানিয়েছেন, পেট্রল পাম্পগুলিতে প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে ‘নো…
Read More
সংক্রমণ দমনে এবার কুষ্ঠর টীকা? খতিয়ে দেখছেন ভারতীয় বিজ্ঞানীরা

সংক্রমণ দমনে এবার কুষ্ঠর টীকা? খতিয়ে দেখছেন ভারতীয় বিজ্ঞানীরা

করোনা ভাইরাসকে বাগে আনতে এবার নতুন পরীক্ষা শুরু করলেন ভারতীয় বিজ্ঞানীরা। কুষ্ঠ নিরাময়ের (Leprosy Vaccine) সঙ্গে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন টীকা নিয়ে কাজ শুরু করলেন তাঁরা। অর্থাৎ টীকা একটাই কিন্তু একাধিক ক্ষেত্রে কার্যকরী। এমন টীকা এই ভাইরাসকে দমন করতে পারবে কিনা, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। শুক্রবার এনডিটিভির কাছে এই দাবি করেছেন সিএসআইআর কর্তা। সরকারি অর্থে চালিত দেশের সর্ববৃহৎ গবেষণা কেন্দ্র এই সিএসআইআর। সেই কেন্দ্রের প্রধান চিকিৎসক শেখর মান্ডে বলেছেন, "ডিসিজিআইয়ের অনুমোদন পেয়ে আমরা এমডাবলু টীকার ওপর কাজ শুরু করেছি। কুষ্ঠ নিরাময়ে এই টীকা কার্যকরী।" এই প্রসঙ্গে উল্লেখ্য, এই ডিসিজিআই দেশের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা।
Read More
করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন। লকডাউনের আগে যা দ্বিগুণ হচ্ছিল তিনদিনে। শুক্রবার সরকার একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘লকডাউনের আগে কোভিড-১৯ সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছিল প্রায় ৩ দিনে। কিন্তু গত সাত দিনের তথ্য অনুযায়ী এখন ৬.২ দিনে সংক্রমণের পরিমাণ দ্বিগুণ হচ্ছে।''
Read More