20
Dec
এই মুহূর্তে বিতর্কের শিরোনামে রয়েছে ‘পাঠান’৷ ছবির একটি গান ‘বেশরম রং’ নিয়ে শোরগোল নেটপাড়ায়৷ এমনকি এই ছবি বয়কট করার রব উঠেছে বিভিন্ন মহলে৷ এই বিতর্কের মধ্যেই এবার ছবির ‘ভিলেন’ জন আব্রাহামের লুক শেয়ার করলেন শাহরুখ খান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই ওই ছবি পোস্ট করেন কিং খান৷ কালো রঙের জ্যাকেট, জিন্স এবং টার্টেল নেক টিশার্টে অনবদ্য পাঠান ছবির খলনায়ক! ছবিতে জনের মুখে প্রতিফলিত হয়েছে এক কঠিন প্রতিক্রিয়া৷ যা দেখে সহজেই বোঝা যায় পর্দায় জোর টক্কর হবে শাহরুখ আর জনের৷ এদিন জনের ‘বাদশা’ ছবির লুক ইনস্টাগ্রামে আপলোড করে ক্যাপশনে লিখেছেন, "অনস্ক্রিন শত্রু। অফস্ক্রিন বন্ধু। প্রিয় জন, শুভ জন্মদিন।" তিনি আরও লিখেছেন, "২৫…
