30
Jan
ছবি মুক্তি আগে থেকেই এই ছবি নিয়ে প্রত্যাশা ছিলো অনেক। আর মুক্তির দিন থেকেই এই ছবি যে ঝড় তুলেছে তা এখনই থামছে না। ইতিমধ্যেই দ্রুততম ১০০, ২০০, ৩০০ কোটির ব্যবসা করেছে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি 'পাঠান'। এও জানা গেল, বিশ্বে ৪০০ কোটির ব্যবসায় মাইলফলকও টপকে গিয়েছে 'পাঠান'। অন্যদিকে, দেশের রাষ্ট্রপতি ভবনেও এই ছবি প্রদর্শিত হয়েছে বলে খবর। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রদর্শিত হল ‘পাঠান’। সেখানে বলিউডের ‘বাদশা’র ছবি উপভোগ করলেন সরকারি আধিকারিকরা। সমাজমাধ্যমে সেই প্রদর্শনের ছবি শেয়ার করেছেন এসএম খান যিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সচিব ছিলেন। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে দর্শকের মধ্যে ছিলেন তিনিও। উল্লেখ্য,…
