18
Jan
প্রয়াত টলিউডের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত। একেন চরিত্রের স্রষ্টা তিনি। বুধবার সকালে লেখকের কলকাতার ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয়। বয়স হয়েছিল ৮০ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। জানা গিয়েছে, আমেরিকায় থাকতেন লেখক সুজন দাশগুপ্ত। সম্প্রতি ‘দ্য একেন’ ছবির জন্য কলকাতায় আসেন। ইএম বাইপাসের ধারের বহুতল আবাসন ‘উদিতা’ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পরিচারিকা এসে ফ্ল্যাটের দরজার কড়া নাড়ে। লেখক দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন সেই মহিলা। এর পরেই ঘটনাস্থলে সুজনের শ্যালক পৌঁছে পুলিশে খবর দেন। সকাল ১০টা নাগাদ দরজা…
