13
Aug
কলকাতা, ১৩ আগস্ট, ২০২৫ — বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ঘোষণা করেছে, বছরের ৩৬৫ দিন রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক। এই সিদ্ধান্তে টলিউডে বইছে স্বস্তির হাওয়া। গত সপ্তাহে নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস টলিউডের প্রযোজক, পরিচালক ও প্রদর্শকদের সঙ্গে বৈঠক করেন। এরপর রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত (নতুনভাবে নির্ধারিত প্রাইম টাইম) প্রতিটি স্ক্রিনে বাংলা ছবির প্রদর্শন করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে বলিউড ও দক্ষিণী ছবির দাপটে কোণঠাসা হয়ে পড়া বাংলা…
