বিদেশ

দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

আরও চাপ বাড়ছে বেনজিং-এর, দিন প্রতিদিন সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার, এর ফলে একের পর এক সাহায্য মিলছে সামরিক ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার বেসে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বায়ু সেনার ওয়ারগেমসে অংশ নিতে চলেছে ভারতীয় বায়ু সেনা, আমেরিকার বায়ু সেনা এবং জাপান। এই উচ্চপর্যায়ের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে। এই বিশেষ ধরনের সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ ইন্ডিয়া’। সামরিক সূত্রে খবর, এই মহড়ায় দেখে নেওয়া হবে কোন বায়ু সেনার ‘অপারেশনাল দক্ষতা’ কতটা? ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, দ্বিপাক্ষিক এই সামরিক যুদ্ধাভ্যাসে ফ্রান্সে তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুকোই-৩০ এমকেআই এনং সম্পূর্ণ ভারতীয় কারিগরিতে…
Read More
গ্রেফতার হতে পারেন পুতিন

গ্রেফতার হতে পারেন পুতিন

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ দীর্ঘ সময় পরেও এটা বলা সম্ভব হচ্ছে না যে এই যুদ্ধ কবে সম্পূর্ণ থামবে। ইউক্রেন আপাতত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদিও তারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেনি। এই অবস্থায় দাঁড়িয়ে এবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল! ভ্লাদিমির পুতিনকে কেউ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে! এই দৃশ্য পৃথিবীর কোনও মানুষ কল্পনাও হয়তো করতে পারে না। কিন্তু তাঁর বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপাতত দেখাতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। জানা গিয়েছে, আদালত মনে করেছে, রুশ প্রেসিডেন্ট যুদ্ধোপরাধী। তিনি ইউক্রেন থেকে বেআইনিভাবে…
Read More
তিন বছর ধরে চলতে থাকা করোনার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে হু

তিন বছর ধরে চলতে থাকা করোনার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে হু

বিগত তিন বছরের বেশি সময় ধরে চলছে করোনা সংক্রমণ৷ ২০১৯-এর শেষলগ্নে চিনে হানা দেয় করোনা ভাইরাস৷ ক্রমেই তা চিনের গণ্ডি ছাড়িয়ে গ্রাস করে নেয় গোটা বিশ্বকে৷ দেশে দেশে শুরু হয় মৃত্যু মিছিল৷ সম্প্রতিই করোনার উৎস নিয়ে বিস্ফোরক দাবি করে আমেরিকা৷ তাদের দাবি, চিনের উহানের ল্যাব থেকেই জন্ম হয়েছিল হয়েছিল করোনা ভাইরাস। যদিও আমেরিকার এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে বেজিং৷ উল্টে এই অভিযোগের তীব্র প্রতিবাদও জানিয়েছে ড্রাগন ভূমি। পরিস্থিতি উত্তপ্ত হতেই আসরে নামল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। প্রতিটি দেশের কাছে তাদের আর্জি, করোনা ভাইরাসের উৎস সম্পর্কে যে তথ্য তাদের হাতে রয়েছে, তা যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে তুলে দেওয়া হয়৷ আমেরিকার ফেডেরাল…
Read More
সরছে ইন্দোনেশিয়ার রাজধানীর, নামকরণ হবে নতুন করে

সরছে ইন্দোনেশিয়ার রাজধানীর, নামকরণ হবে নতুন করে

বেড়ে চলেছে সংকট, ভয়াবহ হতে চলেছে পরিস্থিতি। সঙ্কটের সম্মুখীন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ক্রমশ সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে এই শহর। মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে ক্রমশ শহরটি বসে যাচ্ছে। বিপদের সঙ্কেত মিলতেই তড়িঘড়ি দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করল সে দেশের প্রশাসন। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ অগাস্ট ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর উদ্বোধন করা হবে। ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর, বোর্নিও শহরে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। জাকার্তা থেকে যার দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার৷ ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন। তবে পুরো কাজ শেষ হতে বেশ কয়েক বছর সময় লেগে যাবে৷ ২০৪৫ সালের অগাস্ট মাসের…
Read More
চিন থেকেই ছড়িয়েছে করোনা, দাবি গোয়েন্দা সংস্থার

চিন থেকেই ছড়িয়েছে করোনা, দাবি গোয়েন্দা সংস্থার

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ২০১৯ সালের শেষের দিক থেকে গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছিল নোভেল করোনাভাইরাস। চিন থেকেই সর্বপ্রথম এই ভাইরাস বিশ্বের নানা দেশের ছড়িয়ে পড়ে। বছর তিনেক কেটে যাওয়ার পরেও এটা জানা এখনও সম্ভব হয়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়াল। এমনিতে চিনের উহানের গবেষণাগারের কথা অনেকবারই প্রকাশ্যে এসেছে। এখন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করছে, চিনের ইউহানের গবেষণাগার থেকেই খুব সম্ভবত কোভিড-১৯ ছড়িয়েছে। এমনটা জানিয়েছেন, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে। শুধু উৎপত্তি নিয়ে নয়, চিন যে এই বিষয়টিকে শুরু থেকে ধাপাচাপা…
Read More
দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

বেঁচে থাকার লড়াইয়েই দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে আসা। আজ থেকে বেশ কিছু বছর আগে একটা সময় ছিল যখন দেশের সাধারণ মানুষের হাতে ফোন আছে মানে তা 'নোকিয়ার'ই হবে। অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার আগে পর্যন্ত একচেটিয়া ব্যবসা করেছে নোকিয়া। সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে নোকিয়া মানে নস্ট্যালজিয়া। কিন্তু প্রায় ৬০ বছরে প্রথমবার বড় বদল আনল এই সংস্থা। 'নোকিয়া' বলতেই প্রথমে যেটা চোখের সামনে ভাসে তা হল তার 'লোগো'। দুটি হাত পরস্পরকে ধরতে যাচ্ছে, এবং তার নীচে লেখা ভেসে উঠছে 'NOKIA Connecting People'। তবে প্রায় ৬০ বছর পর এই 'লোগো' সংস্থা বদলে ফেলল। আগের লোগোতে সাদা আর নীলের…
Read More
চলতি বছরে তাপমাত্রায় বড় পরিবর্তন আসতে পারে এল নিনোর প্রভাবে

চলতি বছরে তাপমাত্রায় বড় পরিবর্তন আসতে পারে এল নিনোর প্রভাবে

বদলেছে আবহাওয়া, চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে বলতে গেলে প্রায় উধাও শীত। তাপমাত্রার পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে গরম। বাংলায় গরমের আঁচ পড়তেও শুরু করেছে। এই পরিস্থিতে এল নিনো আতঙ্ক। এর প্রভাবে গোটা বিশ্বের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো এলে প্রভাব পড়বে ভারতেও। এর প্রভাবেই চলতি বছর বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে মনে করা হচ্ছে। আর বৃষ্টি কম হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষিকাজ। এল নিনো হল একটি স্প্যানিশ শব্দ৷ এর অর্থ ছোট্ট বালক বা যীশুর সন্তান। পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূল বরাবর কোনও কোনও বছর ডিসেম্বর মাসে এক প্রকার দক্ষিণ…
Read More
ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল প্রায় পঞ্চাশ হাজার

ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল প্রায় পঞ্চাশ হাজার

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সত্যি হল আশঙ্কা। তুরস্ক এবং সিরিয়া, দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু তুরস্কে হয়েছে। এমনিতেই যে ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশে তা ভাষায় প্রকাশ করা মুশকিল। তথ্য বলছে, শুধুমাত্র তুরস্কে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। ভূমিকম্প আঘাত হানার ১৯ দিন পেরিয়ে গেলেও উদ্ধারকাজ ক্রমাগত চলছে। কিন্তু পরিবেশ যে ইতিবাচক তেমনটাও নয়। কারণ শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাত চলছে। তাই উদ্ধারকাজ চালানোই কেমন কষ্টসাধ্য। গত ৬ ফেব্রুয়ারি প্রথমবারের জন্য…
Read More
রাশিয়ার থেকে তেল কিনছে ভারত

রাশিয়ার থেকে তেল কিনছে ভারত

বারংবার বারণ সত্ত্বেও অগ্রাহ্য করেছে ভারত। রাশিয়া থেকে ভারত যাতে তেল আমদানি না করে সেই আবেদন বারবার জানিয়েছে আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলি। এমনকী এ ব্যাপারে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন। কিন্তু ভারত সবার আপত্তি অগ্রাহ্য করে তেল আমদানি করেই চলেছে। আর এভাবে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার ফলে প্রচুর লাভ হয়েছে নয়াদিল্লির। সূত্রের খবর, এতে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা লাভ করেছে নয়াদিল্লি। শুধু তাই নয়, রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল পাওয়ার কারণে বহুদিন ধরেই ভারতে নতুন করে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। পরিসংখ্যান বলছে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর আগে ভারত ব্যারেল প্রতি ১১০ ডলারে বিদেশ থেকে…
Read More
এক বছর পূর্ণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

এক বছর পূর্ণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হল। যুদ্ধের বর্ষপূর্তির আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায় প্রমাদ গুণছে গোটা বিশ্ব। পরমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিন মস্কোয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, পারমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর লক্ষ্যে আরও ব্যয়বরাদ্দ করতে চলেছে তাঁর প্রশাসন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরই সে দেশের সঙ্গে নিরস্ত্রীকরণ সম্পর্কিত ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন পুতিন। ইতিমধ্যেই রাশিয়া এবং ইউক্রেন দু'পক্ষেরই হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন। ভারত-সহ বিভিন্ন দেশ যুদ্ধ থামানোর…
Read More
বড় খুশির খবর, এবার ভারতীয়দের নাম মনোনীত করল ওয়াশিংটন

বড় খুশির খবর, এবার ভারতীয়দের নাম মনোনীত করল ওয়াশিংটন

বড় খুশির খবর, আরও একবার ভারতীয়দের জয়৷ বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গার নাম মনোনীত করল ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতম ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বিশ্বের প্রথম সারির পেমেন্ট সংস্থা মাস্টারকার্ডের চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন অজয় বঙ্গা। মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ডেভিড মালপাস। তিনি যদি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হন, তাহলে তিনিই হবে এই পদে প্রথম ভারতীয়। ৬৩ বছরের বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি এখন মার্কিন নাগরিক। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। বঙ্গার জন্ম মহারাষ্ট্রের পুণেতে৷ বাবা হরভজন…
Read More
আচমকাই কিয়েভ সফরে বাইডেন

আচমকাই কিয়েভ সফরে বাইডেন

কোনো ঘোষণা ছাড়া আচমকাই বিধ্বস্ত ইউক্রেনে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জানা গিয়েছে, আমেরিকার বায়ুসেনার একটি বোয়িং ৭৫৭ বিমানে চড়ে ইউক্রেনের উদ্দেশে পাড়ি দেন জো বাইডেন৷ তাঁর সঙ্গে ছিলেন দুই নিরাপত্তা কর্মী, চিকিৎসকদের একটি ছোট দল, ঘনিষ্ঠ কয়েক জন উপদেষ্টা এবং দু’জন সাংবাদিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছরের মাথায় এই প্রথম কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পরেই কিয়েভে আকস্মিক সফরে যান বাইডেন। বাইডেন আরও বলেন, ‘‘পুতিনের বিশ্বাস ছিল তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। আমার মনে হয় না, তিনি এখনও এমনটা ভাবছেন। ওঁর ভাবনা চিন্তা সম্পূর্ণই ভুল ছিল। এক বছর পর এর…
Read More
বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা, এবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য গুনতে হবে গ্যাঁটের কড়ি। ঘোষণা করল মেটা। ফেকসবুক-ইন্সটাগ্রাম-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ মেটা-র সিইও মার্ক জুকারবার্গ জানান, এবার থেকে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা চালু করা হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা ‘ব্লু’ ব্যাজের জন্যেই এই প্রিমিয়াম পরিষেবা৷ অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। আপাতত ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার টাকা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'Meta Verified'। এই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজাররা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন৷ সেই সঙ্গে পেয়ে যাবেন 'ব্লু'…
Read More
ভয়াবহ পরিস্থিতিতে বড় ঘোষণা, বিনামূল্যে বিমান পরিষেবা পাবে তুরস্কে

ভয়াবহ পরিস্থিতিতে বড় ঘোষণা, বিনামূল্যে বিমান পরিষেবা পাবে তুরস্কে

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ অঞ্চল এখন প্রায় ধ্বংসস্তূপ। আর এই পরিস্থিতিতে মানবিক হয়েছে দেশের একাধিক বিমান সংস্থাগুলি। মানুষদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। গত সপ্তাহের সোমবার ভোররাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তারপর লাগাতার প্রায় ৫ বার ভূমিকম্প হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা প্রায় ৫০ হাজার। তাই যারা কোনও ভাবে প্রাণে গিয়েছেন বা যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে তারা নিজেদের বাসস্থান বা এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চাইছেন। তাদের পাশে দাঁড়িয়েছে টার্কিশ…
Read More