গান্ধী স্মরণে ইসলামপুরে সর্বধর্ম প্রার্থনা সভা

গান্ধী স্মরণে ইসলামপুরে সর্বধর্ম প্রার্থনা সভা

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহের সামনে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই প্রার্থনা সভায় হিন্দু, ইসলাম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থেকে শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তা দেন। মহাত্মা গান্ধীর আদর্শ ও আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ মহকুমা শাসক দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেও সভাটি বিশেষ তাৎপর্য পায়। উল্লেখ্য, আজকের এই দিনটি উপলক্ষে ইসলামপুরের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে…
Read More
ব্যাংক ধর্মঘটে পরিষেবা বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ব্যাংক ধর্মঘটে পরিষেবা বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা

সারা দেশে পাঁচদিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিইউ (AIBEU)-এর ডাকে ডাকা সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব পড়ল শহরে। ইসলামপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখা যায়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ গ্রাহকরা। সকালে ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ। কেউ এসেছিলেন টাকা তোলার জন্য, কেউ পেনশন বা জরুরি আর্থিক লেনদেনের কাজে। গ্রাহকদের অভিযোগ, টানা ছুটির পর ব্যাংক খোলার আশা থাকলেও ধর্মঘটের জেরে সেই আশায় জল পড়েছে। এদিকে ব্যাংক কর্মীরা জানিয়েছেন, গ্রাহকদের অসুবিধার কথা তারা বুঝতে পারছেন ও এজন্য দুঃখিত। তবে তাদের দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু ও কাজের সময়সীমা বাড়ানো…
Read More
পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে গণস্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হল। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)-র ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সুপ্রিমো অমিত রায়। সোমবার কর্মসূচিতে কয়েক হাজার কর্মী - সমর্থক অংশ নেন, ফলে গোটা রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কেপিপির পক্ষ থেকে রাজ্য সরকারকে মোট তিনটি দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন, পর্যাপ্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল স্থাপন ও কামতাপুরের ইতিহাস পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি কেন্দ্র তথা ভারত সরকারের কাছে দুটি দাবি তোলা হয় আলাদা কামতাপুরী রাজ্য গঠন সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান। স্মারকলিপি শেষে কেপিপি সুপ্রিমো…
Read More
সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ, বাজেয়াপ্ত সিরাপ ও ইনজেকশন

সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ, বাজেয়াপ্ত সিরাপ ও ইনজেকশন

উত্তরবঙ্গ সীমান্তে আবারও বড়সড় মাদক চক্রের ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। রাতে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোসাইপুর, চত্রাগাছ, বড়বিল্লা ও টিনাপাড়া গ্রাম থেকে বিএসএফ-এর জওয়ানরা উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৬১৪ বোতল সিরাপ ও ৯৯০টি ইনজেকশন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৯,৩৮৯ টাকা। বিএসএফের অনুমান, বাংলাদেশী পাচারকারীরা ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে এই মাদক পাচারের চেষ্টা করছিল। তবে সতর্ক বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান রুখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ও ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে।
Read More
করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন। অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন…
Read More
সন্তানের জন্ম দিয়ে হাসপাতাল বেডে বসে পরীক্ষা

সন্তানের জন্ম দিয়ে হাসপাতাল বেডে বসে পরীক্ষা

এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি গতকালই এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায়। অদম্য জেদ ও সাহস থাকলে এ সম্ভব। তবে পরিবার সূত্রে জানা যায় গতকাল ভর্তি হয়েছিলেন  সুপার স্পেশালিটির হাসপাতালে। তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপরা থানার কলেজ পাড়া এলাকায়। তার পরিবর সূত্রে আরো জানা যায়  সে চোপড়া থানার সোনাপুর হাই স্কুলে পড়তেন, তার সিট পড়েছিল ইসলামপুর শহরের চোপড়া ঝার গার্লস হাই স্কুলে। ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি জানান আমরা জানতে পারি এক পেসেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী  তিনি একজন গাইনি পেশেন্ট তিনি সন্তানের জন্ম ও দিয়েছেন  । তার আজ পরীক্ষার…
Read More
টিকিট পরীক্ষকের অভাবে  জরিমানা আদায়ও হচ্ছে না

টিকিট পরীক্ষকের অভাবে  জরিমানা আদায়ও হচ্ছে না

এক দশকে বেড়েছে ট্রেনের সংখ্যা। রেল সূত্রে খবর, যাত্রীও দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু, বাড়েনি মুখ্য টিকিট পরীক্ষকের সংখ্যা। ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। টিকিট পরীক্ষকের অভাবে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ স্টেশনে প্রতিদিনই বহু যাত্রী বিনাটিকিটে বিভিন্ন রুটের ট্রেনে যাতায়াত করছেন।রেল সূত্রে খবর, কিছু দিন আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষকে টিকিট বিক্রি বাবদ আয় বাড়ানোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু, টিকিট পরীক্ষকের অভাবে বিনা টিকিটের যাত্রী ধরে তাঁদের থেকে জরিমানা আদায় করা যাচ্ছে না বলে স্টেশন কর্তৃপক্ষের দাবি। এক আধিকারিক বলেন, “ট্রেনে বৈধ টিকিটের এক জন যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি…
Read More
ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়, ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ বলেন কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More
পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা

পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা

নিম্ন মানের কাজের অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা।তিনদিন ধরে বন্ধ রাস্তার কাজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অধীনে চাকুলিয়া বিধানসভার বাজারগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়ভাঙ্গা এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হাঁড়ভাঙ্গা থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। এরপর কিছু দিন আগে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৬ লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পাকা ঢালাইয়ের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থাটি রাস্তাটির নিম্নমানের কাজ করছিল। বিষয়টি নজরে আসলে রাস্তার কাজ আটকে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি রাস্তাটি ভালো করে কাজ করুক…
Read More
বাম কংগ্রেস জোটের কর্মীসভা অনুষ্ঠিত হলো করণদিঘিতে

বাম কংগ্রেস জোটের কর্মীসভা অনুষ্ঠিত হলো করণদিঘিতে

যদি গৌতম পাল নিজেকে বড় নেতা মনে করে তাহলে তার উপমহল উত্তর দিনাজপুরের মাটি থেকে তাকে লোকসভারপ্রার্থী করতে পারল না কেন এমনটাই প্রশ্ন তুলে গৌতম পালের নেতৃত্বের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে দিলেন বৃহস্পতিবার বিধানসভার অন্তর্গত দোমোহনা বাজারে বাম কংগ্রেসের একটি কর্মী সভা থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ ভিক্টর।প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট প্রচারে মরিয়া, বিভিন্ন বিধানসভায় চলছে তার কর্মী সভা। বৃহস্পতিবার করণদিঘির ওই কর্মী সভা থেকে বাম কংগ্রেস জোটের কর্মীদেরকে পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র তুলে দিলেন ভিক্টর।
Read More
রামকৃষ্ণ পল্লী দূর্গা মন্দির এলাকায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হল

রামকৃষ্ণ পল্লী দূর্গা মন্দির এলাকায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হল

রবিবার উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ পল্লী দূর্গা মন্দির এলাকায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এদিন ভোরে বলদি ঘাট থেকে জল নিয়ে এসে শিব লিঙ্গে ঢালা হয়। মন্দির কর্তৃপক্ষ জানান স্থানীয় বাসিন্দা প্রয়াত হর গোবিন্দ সিংহের পরিবারের  আর্থিক সহায়তায় এই শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। স্বরূপানন্দ বৈদ্য জানান, আগে এলাকার বাসিন্দাদের শিবরাত্রির দিনে অনেক দূরে গিয়ে শিব মন্দিরে জল ঢালতে হতো। এখন থেকেই তাদের সেই কষ্ট দূর হলো।এই উপলক্ষে সারাদিনব্যাপী পূজা অর্চনা  ও দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে মন্দির কমিটি।
Read More
২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হলো। আজ থেকে এই কাজের শুভারম্ভ হয়। রামগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকায় ছয়টি রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই কাজের শিলান্যাস করা হয়।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, রামগঞ্জ ১নং অঞ্চলের প্রধান ঝরনা রায়, ইয়াসিন আলী, দলনেতা সিদ্দিক আলম, স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ,কুরবান আলী,  ইরদিস আলম সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে…
Read More
১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস

১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস

পথশ্রী ৩ প্রকল্পের আওতায় এনে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২নং গ্রাম পঞ্চায়েতের দাড়িভিট শিমুলতলা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত।। জানা গেছে দীর্ঘ প্রায় ৩৫ বছর থেকে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটি।সোমবার এই রাস্তার শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল,গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিল, বারবার বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিয়েছিলাম বিষয়টি। তারপর…
Read More
পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গুঞ্জরিয়া এলাকায়। মোটা অঙ্কের সুধের প্রলভন দেখিয়ে এলাকা থেকে প্রায় ৯০০ জনের কাছ থেকে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত একেক জনের কাছ থেকে টাকা তুলেছে ওই তিন যুবক। প্রায় ২ বছর থেকে একাজ চলছিল। শুরুতে শুরুতে প্রতি লাখে ১৮ হাজার মাসিক সুধ দিয়েছে। এতে এলাকায় বিশ্বাস যোগ্যতা অর্জন হয়। ধিরে ধিরে অনেকেই টাকা দিতে থাকে। কয়েক মাস থেকে সুধের টাকা দেওয়া বন্ধ করে দেয়। টাকা না পেয়ে এক এক করে ইনভেস্টারা চাপ দিতে থাকে। অবশেষে বিপুল পরিমান টাকা নিয়ে চম্পট…
Read More