জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

ইসলামপুরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদের নেতৃত্বে এক বিশাল টিম বৃহস্পতিবার রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় সরকারি জমি দখল করে বসে থাকা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেয়। আচমকাই মহকুমা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ঘিরে হতচকিত রামকৃষ্ণপল্লী মোড় এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি ইসলামপুর নিউ টাউন এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সরকারি আবাসন পরিদর্শন করেন ইসলামপুরের মহকুমা শাসক। শুধু সরকারি আবাসন নয়, এলাকার জল নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ। পাশাপাশি ইসলামপুর পৌরসভা কার্য্যালয় সংলগ্ন এলাকায় সরকারী আবাসনের নামে দখল করে রাখা এলাকাও পরিদর্শন করেন মহকুমা শাসক। সবমিলিয়ে দীপাবলির প্রাক মুহূর্তে মহকুমা…
Read More
অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

শারদীয়া দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার এক ভিন্ন দুর্গাপূজার জোর প্রস্তুতি চলছে চোপড়ার নন্দ কিশোর গছ গ্রামে। উল্লেখ্য, প্রতি বছরের মত এবছরও আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার অষ্টমী দূর্গা পূজোর জহরা মেলা। তারই জোর প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। এদিন মেলা মাঠে গিয়ে দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের দোকানপাট নিয়ে মেলায় হাজির হয়েছে। শুরু করেছে তাদের দোকান সাজানোর কাজ। মেলা কমিটির সম্পাদক অজয় পাল এবং পূজা কমিটির সম্পাদক ধনলাল পাল জানান, পূর্ব পরম্পরা মেনে দশমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের জহরা দুর্গা দেবীর পূজা সম্পন্ন হবে। তবে শারদীয়া দুর্গাপূজার…
Read More
ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টির। এদিন ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ পার্টি অফিস থেকে বের হয়ে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে একাধিক নেতা তাদের বক্তব্য রাখেন। বিজেপির নেতৃত্বরা জানান, নবান্ন অভিযানে তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান।
Read More
জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা

করণদীঘিতে জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার করণদীঘি সারদা শিশুতীর্থ এবং একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।এদিন উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে মোহনপুর মোড় থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে ব্লক প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন প্রধান আচার্য্য ভাগিরথ সাহা।এদিন বিদ্যালয়ের সম্পাদক শ্যামল চন্দ্র সিনহা বলেন আজকের শোভাযাত্রায় ২৮৫ জন ছাত্র ছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরাও যোগদান করেন। তিনি আরও জানান প্রত্যেক বছরেই এই ভাবে পালত হয় জন্মাষ্টমী।
Read More
নাইরোবি ফ্লাই-এর আতঙ্কে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক স্প্রে

নাইরোবি ফ্লাই-এর আতঙ্কে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক স্প্রে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নাইরোবি ফ্লাই পোকার আতঙ্কে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীরা মিলিতভাবে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক দিয়ে স্প্রে করে বিভিন্ন পোকা মারার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান তারা আতঙ্কিত রয়েছেন,রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরও কয়েকজনের এই পোকার কামড়ের খবর পাওয়া যাচ্ছে। তাই তারা এই রকম উদ্যোগ নিয়েছেন।
Read More
গরমের ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার স্লোগান নিয়ে  অবস্থান বিক্ষোভ

গরমের ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার স্লোগান নিয়ে অবস্থান বিক্ষোভ

'গরমের ছুটি অনেক হলো দ্রুত এবার স্কুলটি খোলো'স্লোগান নিয়ে স্কুলের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক ইসলামপুর উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো অবিলম্বে খুলতে হবে এই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। তাদের এই অবস্থানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে ইসলামপুর শহরজুড়ে।
Read More
গাছ তলায় চলছে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস

গাছ তলায় চলছে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস

গাছ তলায় মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস, গরমের জেরে স্কুলের দরজা বন্ধ।পড়ানো বন্ধ থাকায় স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে ছিলেন শিক্ষক ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে গ্রামের গাছতলাতেই বিশেষ ক্লাস চলছে। অভিভাবকদের কথায়, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সেখানে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন।স্কুলের পাশে একটি গ্রামের গাছতলায় সেই ক্লাস চলছে সোম থেকে শুক্র। পড়ুয়াদের উপস্থিতির হারও নেহাত কম নয়। গরমের জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, “প্রতিদিন একটি করে ক্লাস এক ঘণ্টা করে মোট দু'ঘণ্টায় দু’টি বিষয় পড়ানো হয়।সামনের বছর মাধ্যমিক দেবে এরা।…
Read More
উর্দু সাংবাদিকতার ২০০বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় জাতীয় সেমিনার

উর্দু সাংবাদিকতার ২০০বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় জাতীয় সেমিনার

পশ্চিমবঙ্গ উর্দু একাডেমী এক দিবসীয় জাতীয় সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের প্রিয় কমিউনিটি হলে। জানা যায় উর্দু সাংবাদিকতার ২০০ বছর বর্ষপূর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, রাজ্য সভার সাংসদ মহম্মদ নাদিমুল হক, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
ফের তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে জখম বেশ কয়েকজন

ফের তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে জখম বেশ কয়েকজন

ফের উত্তপ্ত হয়ে পড়েছে ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকা।ফের তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চললো গুলি , ছররা গুলিতে জখম বেশ কয়েকজন। জখম দের ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। খোলাই ও দাইমনের মধ্যে দীর্ঘদিন থেকে এলাকা দখল নিয়ে বিবাদ ছিল ।সোমবার রাতে কোনো কারনে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেধে যায়,চলে গুলি । আর জখম হয় বেশ কয়েকজন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখমরা চিকিৎসাধীন ইসলামপুর হাসপাতালে ।
Read More
অত্যাধুনিক প্রক্রিয়ায় মাধ্যমে ভুট্টার গাছ দিয়ে পশুখাদ্য বানাচ্ছেন এক ব্যাক্তি

অত্যাধুনিক প্রক্রিয়ায় মাধ্যমে ভুট্টার গাছ দিয়ে পশুখাদ্য বানাচ্ছেন এক ব্যাক্তি

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ী ক্যাম্প করে দার্জিলিং জেলার বিধাননগরের বাসিন্দা দুলাল ঘোষ এই প্রক্রিয়াকরণ শুরু করেছেন। ফেলে দেওয়া ভুট্টা গাছই নয়, ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়া ভুট্টা গাছের অংশ কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে সেই গাছকে প্রক্রিয়া করে বড় বড় মন্ড বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিক্রি করছেন। দুলালবাবুর দাবি, এই অঞ্চলে এই জাতীয় মেশিন আর নেই।শিলিগুড়ির বিধাননগরে কিছু বছর আগে এই মেশিন বসানো হয়েছিল তবে প্যাকেট করার মেশিন ছিলনা, শুধু ভুট্টা গাছগুলি চিপস করে অর্থাৎ কুটি করে ব্যাগের মধ্যে করে বিক্রি করা হতো। এই সুন্দর মেশিনটি প্যাকেট করা হচ্ছে সেটি বসানোর পর চাহিদা…
Read More
মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় এক বিকলাঙ্গ যুবক

মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় এক বিকলাঙ্গ যুবক

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে সামনে চাকুলিয়া ব্লকের বালুগারা এলাকার এক বিকলাঙ্গ যুবক তার সমস্ত ডকুমেন্টস নিয়ে ছিটিয়ে ধর্নায় বসেছেন। স্থানীয় বাসিন্দারা তা দেখে ভিড় করতে শুরু করেন । ওই যুবক ধর্নায় বসে কান্নায় ভেঙ্গে পড়ে এবং দীর্ঘক্ষন বসে থাকেন সেখানে। পরবর্তীতে ইসলামপুর জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ওই বিকলাঙ্গ যুবককে বুঝিয়ে থানাতে নিয়ে যান। এ ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিকলাঙ্গ যুবকের দাবি, দীর্ঘদিন থেকে সরকারি সহযোগিতা ছাড়াই তার জীবন চলছিল। সরকারি বিভিন্ন দপ্তরে তিনি সহযোগিতা চেয়েও পাননি। তার একমাত্র সম্বল বাড়ির জায়গা। রয়েছে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা ধার। টাকা না দিতে পেরে সরকারি দপ্তরের সামনে ধরনায়…
Read More
মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার এক শ্রমিক গৃহবধূ সুশীলা টুডু । চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোলামি গছ গ্রামের আদিবাসী গৃহবধূ সুশীলা টুডু আগে স্বামী-স্ত্রী দিনমজুরির কাজ করে সংসার চালাতেন । অনেক কষ্টের সংসার তাদের । তাই সুশীলা বাড়তি আয়ের জন্য উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন। মাঠে কাজ করার পরেও স্বামী গঙ্গা হাঁসদা স্ত্রীর এই উদ্যোগের সাহায্যে হাত লাগান। বর্তমানে সুশীলা মাশরুম চাষে বেশ খ্যাতি অর্জন করেছেন। সুশীলা টুডু জানান তিনি বিভিন্ন প্রজাতির মাশরুম উৎপাদন করে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করে…
Read More
ইটাহারে হাট ও মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

ইটাহারে হাট ও মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় "নটলা গ্রামীন হাট" এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা। গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার…
Read More
উত্তর দিনাজপুরে সোনা ছিনতাই করতে এসে গ্রেফতার ছিনতাইকারী

উত্তর দিনাজপুরে সোনা ছিনতাই করতে এসে গ্রেফতার ছিনতাইকারী

এক দূস্কৃতী স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার পাটইর গ্রামে। দূস্কৃতীর পরিচয় জানা যায়নি। আহত ওই দুস্কৃতিকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটইর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন। এই অবস্থায় ঘর ফাঁকা থাকার সুযোগে এক দুস্কৃতি কৈলাশবাবুর ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয়। কৈলাসবাবু শৌচাগার থেকে ঘরে এসে স্বর্নালঙ্কার দেখতে না পেয়ে বাইরে বের হন। দুস্কৃতি তাকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। কৈলাশবাবুর চিৎকারে ছুটে…
Read More