চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলা

চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলা

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে। ভোট মেটে কিন্তু জলের ব্যবস্থা হয় না। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ। শুকিয়ে গেছে কুয়োর জল, নলকূপ থেকেও বের হচ্ছে না জল, সরকারি মার্শালটিও প্রায় দের বছর ধরে অকেজো, তাই চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার মানুষ। সরকারি মার্শাল বাড়ির কুয়ো ও নলকূপে জল না থাকায় পানীয় জল আনতে হচ্ছে দেবীঝোরা চা বাগান থেকে। এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর আমাদের এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায় । বছরের তিন মাস মূলত এ সমস্যা দেখা যায় । আমাদের…
Read More
করোনা সংক্রমিত রোগীদের পথ অবরোধ ও বিক্ষোভ

করোনা সংক্রমিত রোগীদের পথ অবরোধ ও বিক্ষোভ

দিনে দিনে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে। ফলে ইটাহারের গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টারকে সেভ হোম করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আর এই সেভহোমের করোনা রুগীদের বেশকিছু দিন ধরে অস্বাস্থ্যকর পানীয় জল ও নিম্নমানের খাবার দেওয়ার কারণে কিছু খনের জন্য ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০ জন করোনা সংক্রমিত মহিলা ও পুরুষরা। এদিন বিকেলে এই করোনা সংক্রমিত রুগীরা স্বাস্থ্যকর পানীয় জল ও খাবারের দাবিতে ইটাহার ব্লকের গোঠলু মোর এলাকায় ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।  প্রশাসন সুত্রে জানা গিয়েছে রায়গঞ্জ সাবডিভিশনের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন করোনা আক্রান্ত মহিলা ও পুরুষকে ইটাহার…
Read More
প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে…
Read More
রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন হলো বছর পঁয়তাল্লিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এলাকায়। জানা গেছে সোমবার এক বিধবা মহিলার ঘর থেকে মঙ্গল মার্ডি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর , মনজিলা নামে এক বিধবা মহিলার ঘরে হঠাৎই রাতের অন্ধকারে ঢুকে পড়ে ওই যুবক। বিধবা মহিলাটা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঘরে থাকা অস্ত্র দিয়ে মাথায় চোট মারলে যুবকটি মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনায় পুলিশ এসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে লোকটি ওই বিধবা মহিলাটির ঘরে ঢুকে পড়ল, যুবকটির সঙ্গে মহিলাটির প্রণয় সম্বন্ধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। এর…
Read More
জলের স্রোতে ভেঙে গিয়েছে কালভার্ট এবং রাস্তা ,যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

জলের স্রোতে ভেঙে গিয়েছে কালভার্ট এবং রাস্তা ,যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

লাগাতার ভারী বৃষ্টির স্রোতে ভেঙে গিয়েছে কালভার্ট। কালভার্ট ধ্বসে যোগাযোগের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত। ফলে মাটিকুন্ডা থেকে রামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের ভারী বর্ষণে রামগঞ্জ থেকে মাটিকুন্ডা।যাওয়ার রাস্তাটি ভেঙে যাতায়াত বন্ধ। আর এর ফলে দুই এলাকার প্রায় হাজার দশেক গ্রামবাসী সমস্যায় পড়েছে। ইসলামপুর ব্লকের গোবিন্দপুর এবং মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। এক টানা বৃষ্টিতে এমন অবস্থা হতে পারে তা কখনো কল্পনাক করেননি এলাকার সাধারণ মানুষ। এর পাশাপাশি ভেঙেছে ইলেকট্রিক পোল এবং ভাঙ্গন শুরু হয়েছে চা বাগানে ও ওই অঞ্চলের কৃষি জমিতেও। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
Read More
কালিয়াগঞ্জে তৃণমূলের মেঠো প্রতিবাদ

কালিয়াগঞ্জে তৃণমূলের মেঠো প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের ভুল কৃষিনীতি, বাংলার চাষীদের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের মতো কালিয়াগঞ্জেও মেঠো প্রতিবাদ বিক্ষোভ পালন করে । জানা গেছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার প্রতিটি ব্লকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, বাংলা আর্থিক ভাবে বঞ্চনার বিরুদ্ধে এবং কেন্দ্রের ভূল কৃষিনীতির প্রতিবাদে কৃষক ও ক্ষেতমজদুরদের মেঠো প্রতিবাদ আন্দোলন পালন করে । সেই মত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কমিটির প্রতিবাদ সভা ডাকে । সূত্রের খবর কৃষাণ মাঠে পাশ্বস্থ্য জমির আলে দারিয়ে মেঠো প্রতিবাদ আন্দোলন করে কৃষাণ ক্ষেতমজদুর কর্মী ও তৃণমূল নেতৃত্ব ।এই প্রতিবাদ আন্দোলনে উপস্থির ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কো-…
Read More
গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপি মহিলা মোর্চার মিছিল ইসলামপুরে

গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপি মহিলা মোর্চার মিছিল ইসলামপুরে

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি পালন হলো ইসলামপুরে । এই দিন ইসলামপুরের বরহট এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় ।তাদের অভিযোগ সরকারের দ্বারা বরাদ্দ রেশন সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছচ্ছে না এবং তাদের দলের সদস্যদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে । এছাড়াও চোপড়া, হেমতাবাদ, ইটাহারে বিভিন্ন ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে এই বিক্ষোভ মিছিল মহকুমা শাসকের দপ্তরে ঢোকার পূর্বেই ইসলামপুর থানার বিশাল পুলিশ তাদের আটকে দেয়। তবে কেউ তাদের দমাতে পারেনি পুলিশ তাদের আটকানোর পর তারা মাটিতে বসে বিক্ষোভে দেখানো শুরু করে ।…
Read More
রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তন বসু

রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তন বসু

মালদা শহরের রবীন্দ্র এভিনিউতে অনুষ্ঠিত চায় পে চর্চা নামক একটি কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে অংশগ্রহণ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কর্মসূচির শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, হেমতাবাদের ঘটনার পর পুনরায় রায়গঞ্জে এক বিজেপি নেতাকে পুলিশি লকাপে নির্মম ভাবে খুন করা হয়েছে বলে তার অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগামীকাল রায়গঞ্জে থানা ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়ন্তন বসু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল সহ অন্যান্য কর্মীরা । এই কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সায়ন্তন বসু কিছু স্থানীয় এলাকাবাসীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথাও বলেছেন বলে সূত্রের খবর।
Read More
বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের।

বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের।

চোপড়ায় বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের ।বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস এর শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।জানা গিয়েছে দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে ডাঙ্কান্স চা কোম্পানির সাতটি ইউনিট কয়েক বছর থেকে বন্ধ হয়ে আছে । এর ফলে কয়েক হাজার শ্রমিক তাদের কাজ হারিয়ে বেকার হয়েছে । তাদের দাবি রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে শ্রমিকদের কাজের দ্রুত ব্যবস্থা করা ও বন্ধ বাগান পুনরায় চালু করার দাবি জানিয়েছে । সূত্রের খবর শ্রমিকরা এদিন চাবাগান খোলার দাবিতে লাল বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ…
Read More
রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে  উত্তর দিনাজপুরে চলছে সংকীর্তন

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে উত্তর দিনাজপুরে চলছে সংকীর্তন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার, ৫ অগাস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে৷রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা ৷ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিশ্ব হিন্দুপরিষদের পক্ষ থেকে  দফতরের সামনে নাম সংকীর্তন চলছে। পুজোয় অংশ নিলেন বিজেপির মহিলা কর্মীরা। শঙ্খ বাজিয়ে ,উলুধ্বনি দিয়ে রামের নামে জয়গান। আজ ঐতিহাসিক দিন বললেন বিজেপির মহিলা কর্মীরা।
Read More
হোম আইসোলেশনে থাকা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবে

হোম আইসোলেশনে থাকা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবে

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে বিনষ্ট জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের একাংশের মতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমন। বহু ক্ষেত্রে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে কোভিড আক্রান্তদের। এবারে টেলি কনফারেন্সের মাধ্যমে মৃদু উপসর্গ যুক্ত বা হোম আইসোলেশনে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক।চিকিৎসকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।  উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। আক্রান্তদের অনেকেই মৃদু উপসর্গ যুক্ত। স্বাস্থদপ্তরের নির্দেশে হোম আইসোলেশনে রয়েছেন তারা। হোম আইসোলেশনে থাকলেও অনেকেই বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই শহরের অনেক চিকিৎসক করোনা সংক্রমনের কারনে চেম্বার…
Read More
গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভাটোল সীমান্ত এলাকায়।ঘটনার প্রকৃত কারন জানা যায়নি।সূত্রের খবর সোমবার রাতে সীমান্তে প্রহরায় নিযুক্ত ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং, কনস্টেবল অনুজ কুমার ও উত্তম সূত্রধর। আচমকাই মঙ্গলবার ভোরে উত্তম সূত্রধর নামে ওই জওয়ান এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুই জোয়ানকে। এই ঘটনায় বিএসএফ সীমান্ত চৌকিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তবে ঘটনার কারন জানা যায়নি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে।গুলিবিদ্ধ মৃত বিএসএফ এর…
Read More
এই  মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

এই মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

চলতি মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটির দিন পড়েছে আর সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। এর ফলে অসুবিধায় পড়তে হতে পারে ব্যাংক এর গ্রাহকদের।রবিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। সব ছুটি একত্রিত করে এই আগস্ট মাসে ১৭ দিন ব্যাংক বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে, এমন কি বন্ধ থাকবে সমস্ত পরিষেবা।
Read More
উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

বিজেপির উত্তরবঙ্গ সাংগঠনিক দলে রদবদল করা হল।ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ ।এর পাশাপাশি কো-কনভেনার হিসেবে নিয়ে আসা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। উত্তরবঙ্গ জোনে নতুন কনভেনার পেয়ে খুশির মহল বিজেপির কর্মীদের মধ্যে
Read More