উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের  অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

প্রকাশিত হল এবারের মাধ্যমিকের ফলাফল। উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে উত্তরবঙ্গে দ্বিতীয় তথা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রিঙ্কিনি। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুনাদিত্য সাহা রাজ্যে অষ্টম ও শ্রেয়া নবম স্থান অধিকার করেছে।কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র করন দত্ত এবছরের মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য সপ্তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। দিনহাটা গোপালনগর এম. এস. এস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে দিনহাটার ঋতম বর্মন।
Read More
হেমতাবাদ কান্ডে গ্রেপ্তার দুই

হেমতাবাদ কান্ডে গ্রেপ্তার দুই

মালদা থেকে আটক হেমতাবাদ কান্ডের দুই অভিযুক্ত। মালদার চাঁচল থেকে আটক হেমতাবাদ কান্ডের অভিযুক্ত মাবুদ শেখ। অপর অভিযুক্ত নিলয় সিংহকে আটক করা হয় মালদার মকদমপুর এলাকা থেকে। মকদমপুরের বাসিন্দা নিলয় সিংহ রায়গঞ্জ কো-অপারেটিভ সোসাইটির অস্থায়ী কর্মী। অন্যদিকে, চাঁচলের বাসিন্দা মাবুদ শেখ কর্মসূত্রে রায়গঞ্জে থাকে। বাবুদ শেখ-ও সমব্যা ব্যাংক-এর সঙ্গে যুক্ত। সম্প্রতি মাবুদ শেখ ব্যাঙ্ক থেকে ৭-৮ লাখ টাকা লোন পাইয়ে দিয়েছিল বলে সূত্রের খবর
Read More
বন্ধের সমর্থনে মিছিল কোচবিহারে

বন্ধের সমর্থনে মিছিল কোচবিহারে

হেমতাবাদের বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বিজেপি যে 12 ঘন্টা বন্ধ ডেকেছিল তার সমর্থনে পথে নামল কোচবিহার বিজেপি দলের সমর্থকরা।কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক গতকালই এই ঘটনা শুনে রায়গঞ্জ রওনা হন ।সঙ্গে যান শিলিগুড়ি থেকে বিজেপি নেতা রথিন বসু
Read More
হেমতাবাদ এর বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্ত দাবি করে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

হেমতাবাদ এর বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্ত দাবি করে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

বিজেপি বিধায়কের মৃত্যুর প্রতিবাদে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল বিজেপির।গতকালই হেমতাবাদে বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের সাতসকালে চায়ের দোকানে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ সহ উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এবং রাজ্যে একজন বিধায়ক খুন হয়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Read More
উত্তর দিনাজপুরে বাজ পড়ে মৃত্যু  তিন মহিলার

উত্তর দিনাজপুরে বাজ পড়ে মৃত্যু তিন মহিলার

জমিতে কাজ করতে গিয়ে বাজ পরে মৃত্যু তিন মহিলার সেইসঙ্গে আহত আরও ১২ জন। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে। মৃতদের নাম শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে জমিতে ধান লাগাতে গিয়েছিল প্রায় ৩৫ জন। দুপুরে রায়গঞ্জে শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। মাঠে কাজ করতে আচমকাই কোকরাটুলির নুনিয়া গ্রামের জমিতে বাজ পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের । এই ঘটনায় পুরো গ্রাম শোকস্তব্ধ
Read More
যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

নিজস্ব সংবাদদাতা : যত্রতত্র থুতু ফেললেই এ বার পেতে হবে শাস্তি। করোনা ভাইরাস এই সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, জনসমক্ষে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যগুলিকেও তা মানতে অনুরোধ করছে। মঙ্গলবার শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে…
Read More
ছয়মাস পর বাড়ি ফিরছেন চিন্তামণি

ছয়মাস পর বাড়ি ফিরছেন চিন্তামণি

মানবিক দৃষ্টান্তের নজির। কুশমণ্ডির বিডিও শৈপা লামা কাছের খবর আসে, কুশমণ্ডি থেকে ঊষাহরণ যাওয়ার রাস্তায় দলদলিয়া খাঁড়ির ব্রিজের কাছে এক প্রৌঢ়া মাটিতে পড়ে রয়েছেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান কুশমণ্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা। মাটিতে পড়ে থাকা ষাট ছুঁই ছুঁই মানসিক ভারসাম্যহীন ওই মহিলার সঙ্গে আলাপ জমিয়ে উদ্ধার করেন থানার নাম। এরপর সেই থানা এলাকার কিছু গ্রামের নাম বলতেই সাড়া দেন প্রৌঢ়া। আইসি জানান, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার দুর্গাপুর সংলগ্ন কালিবাড়ি ভূপালপুর গ্রামে প্রৌঢ়ার বাড়ি। তাঁর ছবি পাঠিয়ে ইটাহার থানার মাধ্যমে প্রৌঢ়ার বাড়িতে খবর দেওয়া হয়। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান আইসি।  বিএমওএইচ অমিত দাস জানিয়েছেন, অনিয়মিত আহার…
Read More
পশ্চিমবঙ্গে ২২ জেলায় হচ্ছে ২২টি করোনা হাসপাতাল

পশ্চিমবঙ্গে ২২ জেলায় হচ্ছে ২২টি করোনা হাসপাতাল

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ২২ জেলায় ২২টি হাসপাতালকে করোনা হাসপাতালে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্য কর্মকর্তাদের এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্তের কথা জানান। ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
Read More
এবার উত্তরবঙ্গেও মিলল করোনা আক্রান্তের খবর

এবার উত্তরবঙ্গেও মিলল করোনা আক্রান্তের খবর

এবার উত্তরবঙ্গেও মিলল করোনা আক্রান্তের খবর। জানা গিয়েছে আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভরতি । শনিবার তিন জনের দেহে করোনা সংক্রমণের খবর মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর রাজ্যে এখন মোট সংক্রমিত ১৮। মৃত এক।
Read More
মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর

মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর

নিজস্ব সংবাদদাতা : অসমে করোনা ভাইরাস সন্দেহে ৪০০ জনকে কোয়ারেন্টাইন করার পর এই অসুখ ঠেকাতে নানা পদক্ষেপ করছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিও। প্রচণ্ড ছোঁয়াচে এই ভাইরাস ঠেকাতে মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর। একই পথে হাঁটতে চলেছে মিজোরামও।নোভেল করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার প্রতিটি পয়েন্ট বন্ধ করল মণিপুর সরকার। বর্ডার চেকপয়েন্ট পেরিয়ে বিদেশিদের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।অনির্দিষ্ট কালের জন্য মণিপুরের মোহেতে আন্তর্জাতিক সীমান্তের গেট বন্ধ করা হয়েছে।
Read More
দলবলের পথে কংগে্রে.সের শীর্ষ নেতা…

দলবলের পথে কংগে্রে.সের শীর্ষ নেতা…

নিজস্ব সংবাদদাতা : সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দলবদল করতে পারেন কংগ্রেসের শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট তীব্র হওয়ার পরই জানা গিয়েছে, তাঁর ও তাঁর ঘনিষ্ঠ ১৭ জন বিধাকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যদিও দিগ্বিজয় সিং জানিয়েছিলেন, সোয়াইন ফ্লু হওয়ায় সিন্ধিয়ায় সঙ্গে কথা বলা যাচ্ছে না।তবে সেই বক্তব্য যে একেবারেই ঠিক নয়, তা বোঝা গেল কিছু পরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন জ্যোতিরাদিত্য। মধ্যপ্রদেশে মাঝরাতে শুরু হয় মহানাটক। কমলনাথ মন্ত্রিসভার সমস্ত সদস্যই সোমবার রাতে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী কমলনাথ সকলের ইস্তফাপত্র গ্রহণ করার কথা স্বীকার করে সংবাদিকদের বলেন, 'মাফিয়াদের সাহায্যে অচলাবস্থা…
Read More
দেশের রাবণ অমিত শাহ’, সংসদে দিল্লি নিয়ে সরব তৃণমূল! আনা হল মুলতুবি প্রস্তাব

দেশের রাবণ অমিত শাহ’, সংসদে দিল্লি নিয়ে সরব তৃণমূল! আনা হল মুলতুবি প্রস্তাব

.নিজস্ব সংবাদদাতা:  দেশের রাবণ অমিত শাহ। দিল্লির হিংসা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর সময় এই ভাষাতেই তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন চোখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদে সামিল হয় তৃণমূল। লোকসভায় আনা হয়েছে মুলতুবি প্রস্তাব।  
Read More
বিশ্বজুড়ে করোনার থাবা, আমেরিকায় মৃত আরও এক..জরুরি অবস্থা জারি..

বিশ্বজুড়ে করোনার থাবা, আমেরিকায় মৃত আরও এক..জরুরি অবস্থা জারি..

  নিজস্ব সংবাদদাতা : করোনায় রবিবার ফের ৪২ জনের মৃত্যু হয়েছে চিনে। যার মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের উহানে ঘটেছে। সবমিলিয়ে সেখানে মৃত্যুসংখ্যা ৩০০০ এ গিয়ে দাঁড়িয়েছে। ইতালি হয়ে ইউরোপে করোনা প্রবেশ করেছে। ইতালিতে ১ হাজার ৬৯৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০  
Read More
বাংলাদেশের সানি লিয়ন হার্টথ্রব নাইলা

বাংলাদেশের সানি লিয়ন হার্টথ্রব নাইলা

সোশ্যাল মিডিয়াতেও হার্টথ্রব নাইলা। ইনস্টাগ্রামে প্রায় ২৬ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর।
Read More