উত্তরবঙ্গ

মালদার সামসীতে পুলিশের অভিযান, ডাকাতির ছক ভেস্তে তিন দুষ্কৃতী গ্রেফতার

মালদার সামসীতে পুলিশের অভিযান, ডাকাতির ছক ভেস্তে তিন দুষ্কৃতী গ্রেফতার

মালদার সামসী ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে গেল দুষ্কৃতীদের ডাকাতির ছক। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম তৈয়ব আলি, লিটন আলি ও সাদির আলি। এরমধ্যে তৈয়বের বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর এলাকায় এবং বাকি দুজন চাঁচল থানার সুজাগঞ্জ এলাকার বাসীন্দা। বুধবার রাতে তারা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সামসীর সোনাপট্টি এলাকায় জড়ো হয়েছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে সামসী ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান। চালায়। পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও, তিন দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম। তাই বৃহস্পতিবার…
Read More
প্রচণ্ড গরম ! বিজেপির তরফ থেকে পথচারীদের মধ্যে জুস বিতরণ

প্রচণ্ড গরম ! বিজেপির তরফ থেকে পথচারীদের মধ্যে জুস বিতরণ

উত্তর থেকে দক্ষিণ দাবদাহে বেসামাল পরিস্থিতি। গোটা রাজ্যজুড়ে গরমের প্রকোপ বাড়ছে। গরমের কারণে  অস্বস্তি ক্রমশ বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী। সকাল হতেই সূর্যের রোদের দাপট! আজ বিজেপি টাউন মণ্ডল-৩ নম্বর কমিটির উদ্যোগে প্রচণ্ড গরমের প্রভাব কমাতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শীতল পানীয় (জুস) বিতরণ করা হয়। বিধান রোড সংলগ্ন গোষ্ঠ পাল স্ট্যাচুর কাছে এই কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে এলাকার কর্মী ও নেতৃত্ব অংশ নেন। দুপুরের তীব্র রোদে ক্লান্ত পথচারী, শ্রমিক ও যাত্রীদের হাতে জুস তুলে দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মের এই কঠিন সময়ে মানুষের…
Read More
ঘোষপুকুর চা বাগানে অভিযান, বিপুল চোলাই মদ উদ্ধার

ঘোষপুকুর চা বাগানে অভিযান, বিপুল চোলাই মদ উদ্ধার

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানে চা বাগান সংলগ্ন একটি এলাকা থেকে প্রায় এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ একটি চা বাগানের ভেতরে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে চোলাই মদ তৈরির একাধিক ভাঁটি ও মজুত করা বিপুল পরিমাণ চোলাই উদ্ধার হয়। অভিযানের সময় প্রায় এক হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে পুলিশের উপস্থিতিতেই উদ্ধার হওয়া চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে মদ কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা…
Read More
পরিবেশ রক্ষায় সাইকেল ব্যবহারে জোর, র‍্যালিতে উপস্থিত বিধায়ক বিদ্যুৎ কুমার রায়

পরিবেশ রক্ষায় সাইকেল ব্যবহারে জোর, র‍্যালিতে উপস্থিত বিধায়ক বিদ্যুৎ কুমার রায়

দক্ষিণ দিনাজপুর, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার-এর উদ্যোগে এবং সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজ বালুরঘাটে পালিত হল বিশ্ব সাইকেল দিবস। জটালি মোড় থেকে শুরু হয়ে বিজেপি মোড় ও হিলি মোড় পরিক্রমা করে র‍্যালিটি পুনরায় জটালি মোড়ে এসে শেষ হয়। র‍্যালি শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করানো হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রেক্ষিতে এবং পরিবেশ রক্ষার স্বার্থে দৈনন্দিন ছোটখাটো কাজে সাইকেল ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। মাই ভারতের পক্ষে উপস্থিত ছিলেন জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন ও অফিস কর্মী রাজেন্দ্র দাস। এছাড়াও এলাকার বহু সাইকেলপ্রেমী ও সাধারণ মানুষ…
Read More
ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে-৪৮-এ আমবোঝাই ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল হিমসাগর আম, ভিড় জমাল স্থানীয়রা

ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে-৪৮-এ আমবোঝাই ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল হিমসাগর আম, ভিড় জমাল স্থানীয়রা

জামাইষষ্ঠীর ঠিক আগে হিমসাগর আম নিয়ে যেন হরির লুঠের ছবি ধরা পড়লো ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ এর সড়কে। মঙ্গলবার একটি হিমসাগর আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার উপর ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ আম। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ব্যাগ, ঝুড়ি ও বস্তা নিয়ে আম সংগ্রহে নেমে পড়েন। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই যতটা সম্ভব আম নিয়ে বাড়ি ফেরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকে থাকা আমের বড় একটি অংশ নিয়ে চলে যান স্থানীয়রা।…
Read More
যাত্রী ও বিশেষ করে মহিলা যাত্রীদের হয়রানির প্রতিবাদে এআরটিও-কে স্মারকলিপি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

যাত্রী ও বিশেষ করে মহিলা যাত্রীদের হয়রানির প্রতিবাদে এআরটিও-কে স্মারকলিপি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

সোমবার যাত্রী, বিশেষত মহিলা যাত্রীদের সঙ্গে হওয়া হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে শিলিগুড়ির ট্রেজারি বিল্ডিং চত্বরে অবস্থিত আঞ্চলিক পরিবহণ দফতর (এআরটিও)-এ স্মারকলিপি জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে চলাচলকারী কিছু বেসরকারি বাসে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মহিলা যাত্রীদের হেনস্তার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, কয়েকটি বেসরকারি বাসে ‘এনবিএসটিসি’ (NBSTC) লেখা হচ্ছে এবং সরকারি বাসের মতো নীল রঙ ব্যবহার করা হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধিদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড যাত্রীস্বার্থের পরিপন্থী এবং গণপরিবহণ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের…
Read More
১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত শুরু, শিলিগুড়িতে ব্যাপক সাড়া

১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত শুরু, শিলিগুড়িতে ব্যাপক সাড়া

পূর্বঘোষণা অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো আজ, পয়লা জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) বাসগুলিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের স্বীকৃত বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে মহিলারা এদিন বিনামূল্যে বাসে চেপে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো পরিদর্শনে পৌঁছান ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ এবং শিলিগুড়ির মহকুমা শাসক। তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন মহিলারা সঠিকভাবে বিনামূল্যের…
Read More
রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের

রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের

মালদা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রথবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের একটি লেন দখল করে ফলমূলের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী যানবাহনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। প্রতিদিন বাড়ছে যানজট, পাশাপাশি দখল হয়ে থাকা লেন দিয়ে ছোট গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এই পরিস্থিতিতে রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। রাস্তার ওপর ব্যবসা না করার জন্য অনুরোধ জানানো হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পদক্ষেপের কথা জানানো হয়। পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে রাস্তা…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে শুরু সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি

শিলিগুড়ি জেলা হাসপাতালে শুরু সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি

সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও শুরু হল সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর পরই শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ জেলা হাসপাতালের একাধিক আধিকারিক। অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যে কার্যকর করা হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই কর্মসূচি চালু হয়েছে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি…
Read More
বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, তিনজন গ্রেফতার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের

বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, তিনজন গ্রেফতার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের

নেশার সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ ফুলবাড়ি  জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা ৩০টি কার্টুন থেকে প্রায় ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অলক কুন্ডু, বাড়ি শিলিগুড়িতে। এছাড়াও হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জি এবং সুরজিৎ হালদারকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের…
Read More
শিলিগুড়িতে পালিত হলো ৭৩তম এভারেস্ট ডে

শিলিগুড়িতে পালিত হলো ৭৩তম এভারেস্ট ডে

৭৩তম এভারেস্ট ডে পালন করা হলো শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপা-র মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুরনিগম। অনুষ্ঠানে উপস্থিত থেকে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও খাদা পরিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর উপস্থিত অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও মহান এই পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন তেনজিং নোরগে শেরপা। তাঁর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর এই দিনটিকে “এভারেস্ট ডে” হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতাতেই এ বছরও শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।
Read More
পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর

পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর

পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাঙ্গণের ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন।এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাঈদ ওয়াকার রাজা,ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা। নামাজ পাঠের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান,সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে।সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান,উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে।এছাড়াও পুলিশ কমিশনার জানান,এদিন মাননীয় রাষ্ট্রপতির…
Read More
মালদার আইহো-ঋষিপুর রাজ্য সড়কে কাদার আস্তরণ, দুর্ঘটনার আশঙ্কা

মালদার আইহো-ঋষিপুর রাজ্য সড়কে কাদার আস্তরণ, দুর্ঘটনার আশঙ্কা

রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়। যা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসীন্দা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাদের বক্তব্য, এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কে ওঠামাত্রই ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে…
Read More
জেলা হাসপাতালে বৈঠকে শঙ্কর ঘোষ, খতিয়ে দেখলেন সমস্যা

জেলা হাসপাতালে বৈঠকে শঙ্কর ঘোষ, খতিয়ে দেখলেন সমস্যা

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Read More