উত্তরবঙ্গ

শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হলো বাংলা দিবস

শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হলো বাংলা দিবস

বাংলা নববর্ষের পাশাপাশি বাংলা দিবস উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের তরফে পালন করা হলো দিনটি। রবিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।  এদিন অনুষ্ঠানে শিলিগুড়ি বিভিন্ন এলাকা থেকে আসার প্রচুর মানুষ অংশ নেয়। এদিন এই অনুষ্ঠানে হাজার কণ্ঠের সংগীত আয়োজন করা হয়। পাশাপাশি নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।  এই শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শহরের মূল পথ পরিক্রমা করে।শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং আধিকারিকেরাও।এছাড়াও শোভাযাত্রায় পা মেলায় শহরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র…
Read More
ভোটের বাজারেও বেশ জমজমাট গৌরিহাটের বারুনী মেলা

ভোটের বাজারেও বেশ জমজমাট গৌরিহাটের বারুনী মেলা

ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায়। মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত ৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা।  চলবে ১২ই এপ্রিল পর্যন্ত।জলপাইগুড়ির মোহিতনগরে উত্তরবাহী করলা‌ নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার। ঘরের সাজ সরঞ্জামের নানা‌ জিনিসপত্র‌ও রয়েছে মেলায়। রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় ব্যবস্থা।জলপাইগুড়ির বারুনী মেলাকে‌ ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ।…
Read More
ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির এলাকা পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল

ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির এলাকা পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল

ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিস এলাকা পরিদর্শনে রাজ্যের সাংসদ ও প্রাক্তণ সাংসদদের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, আবির বিশ্বাস, অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা। শুক্রবার ওই প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি ও কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তারা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তারা।
Read More
গুরুদুয়ারাকে বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে

গুরুদুয়ারাকে বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে

উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তাঁরা। এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি। আগামী ১৩ই এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে গুরুদুয়ারা। এই প্রসঙ্গে একজন সেবাইত জানান, আগামী ১৩ই এপ্রিল রয়েছে বৈশাখী, বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত আসবেন, সারাদিন ধরে উৎসব অনুষ্ঠান পালন করা হবে।
Read More
ময়নাগুড়ি ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

ময়নাগুড়ি ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায়। এছাড়াও খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ব্যপক ক্ষতি হয়েছে।  ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ও অ্যাসবেসটাস ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। সসা, বরবটি, কুমড়ো এবং লঙ্কা চাষে ক্ষতি হয়েছে বেশ। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় এদিন সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।  পরে ময়নাগুড়ি বিডিও অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
Read More
শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শাহজাহান শেখ। আদালতে আগেই এই অভিযোগ তুলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, শাহজাহান প্রথমে নগদ টাকা কোনও ব্যক্তি বা সংস্থাকে দিতেন। এরপর সেই টাকাই ব্যাঙ্কের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তি বা সংস্থা দিয়ে। আর এভাবেই দুর্নীতি, কুকীর্তির কালো টাকা সাদা করতেন এই দাপুটের নেতা। এসবের মাঝেই এ বার ইডির স্ক্যানারে শাহজাহানের হিসাবের খাতা। ইডি সূত্রে খবর, শাহজাহান সহ তার কর্মচারী ও ঘনিষ্ঠদের জেরা করে তাদের নজরে এসেছে নেতার…
Read More
অবশেষে চলতি বছরে বদলে গেল সিলেবাস

অবশেষে চলতি বছরে বদলে গেল সিলেবাস

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। আর্য নয় হরপ্পাই ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। সম্প্রতি এমনটাই দাবি করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দাবি করা হয়েছে, হরপ্পা সভ্যতা এবং বৈদিক যুগের মানুষ একই সমসাময়িক হলেও হতে পারে।  উল্লেখ্য, NCERT-র দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইতে এই বদল আনা হয়েছে। বইটিতে হরপ্পা সভ্যতার ‘ব্রিকস, বিডস অ্যান্ড বোনস’ অধ্যায়ের ‘থিমস ইন ইন্ডিয়া হিস্টরি পার্ট ওয়ান’-এ এই পরিবর্তন এনেছে এনসিইআরটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া সিলেবাস ধরে পড়ানো শুরু করবে NCERT। NCERT বলছে, খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত হরপ্পাবাসীর জিনের শিকড়। মূলত দক্ষিণ এশীয়ার মানুষদের মধ্যে ছড়িয়ে আছে সেই জিন।…
Read More
সন্দেশখালি মামলায় FIR দায়েরের নির্দেশ বিচারপতির

সন্দেশখালি মামলায় FIR দায়েরের নির্দেশ বিচারপতির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় দায়ের ৫টি মামলা একত্রে শোনেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন ইডির আইনজীবী আবেদন করেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল FIR ও চার্জশিটের কপি দেওয়া হোক। আদালত তার প্রেক্ষিতে জানান, রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে ৪০টিরও বেশি FIR দায়ের হয়েছে। তবে এখনই সেগুলি ইডির হাতে তুলে দেওয়া যাবে না। আগামী শুনানির দিন তা আদালতে জমা করতে হবে। আদালত খতিয়ে দেখার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Read More
ঈদে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

ঈদে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

প্রাণনাশ করা তাপপ্রবাহ থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই ভিজেছে কলকাতাসহ বেশ কিছু জেলা। এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ জেলাতে। খুশির ঈদেও ভিজবে বেশ কিছু রাজ্য। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল লেটেস্ট আপডেট। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ এপ্রিল বুধবার থেকে দক্ষিবঙ্গের বেশ কিছু জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এবং নদিয়ায় আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে।
Read More
ভোটের দিন যতো এগিয়ে আসছে ততোই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়িতে

ভোটের দিন যতো এগিয়ে আসছে ততোই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়িতে

ভোটের বাকি আটদিন। যত ভোটের দিন এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর বুটে শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়ি শহর থেকে গ্রামান্তরে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অন্যদিকে বাড়ি বাড়ি ভোট গ্রহণ কর্মসূচি তে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়ি সদর ব্লকে বুধবার বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলবে। তার আগে সকাল ৮ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জড়ো হয়েছেন সদর বিডিও অফিসে। সেখান থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে গ্রামে গ্রামে ভোট গ্রহণ করতে যাবেন। শেখ আব্দুল রাউফ নামক এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জানায় জলপাইগুড়িতে শান্তিপূর্ণ ভাবেই সব কিছু চলছে। এখনও কোন অশান্তির খবর নেই।
Read More
তৃণমূল হয়ে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

তৃণমূল হয়ে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। এদিন দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হ্যালিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা  পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গের বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। মানুষের চাপের পাশাপাশি শারীরিক চাপ কমানোর জন্য এবার বিশেষ উদ্যোগ নিল রেল। দূরপাল্লার পাশাপাশি ইএমইউ লোকালের পাইলট ও গার্ডদেরও কাজের চাপ অত্যন্ত বেশি। এই আবহে রেলের পক্ষ থেকে লোকাল ট্রেনের মোটরম্যান ও গার্ডের কেবিনকে শীততাপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনের হাজার হাজার যাত্রীর নিরাপত্তা নির্ভর করে পাইলট ও গার্ডদের সতর্কতার উপর। তাই প্রত্যেকদিন তারা যাতে শারীরিক ও মানসিক সুস্থতার সাথে কাজ করেন সেটাই কাম্য। যে কেবিনে বসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তাদের কাজ করতে হয়, সেই কেবিন এবার আরামদায়ক বিশেষ তৎপর রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘এ পর্যন্ত…
Read More
আলিপুরদুয়ারে সাত সকালে বাইশনের তান্ডব

আলিপুরদুয়ারে সাত সকালে বাইশনের তান্ডব

কালচিনি ব্লকের নিউ হাসিমারা এলাকাতে মঙ্গলবার সাত সকালে শুরু হয় বাইশনের তান্ডব। এলাকার এক ব্যক্তিকে বাইশনের আহত করার ভিডিও দেখে ভীত সকলে।মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিও এলাকাবাসীদের মোবাইলে। নিউ হাসিমারা এলাকায় এই বাইশনটি জলদাপাড়ার জঙ্গল থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। লোকালয়ে বাইশন দাপিয়ে বেরতে দেখে ঘরছাড়া সকলে। আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে।ঘটনাস্থলে রয়েছে বনকর্মীরা।বাইশনটি উদ্ধারের চেষ্টা চলছে।
Read More
ময়নাগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বৃহনল্লারা

ময়নাগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বৃহনল্লারা

জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়নের পক্ষ থেকে ময়নাগুড়ির বার্নিশ, পুটিমাড়ি, এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বৃহনল্লারা। বৃহন্নলারা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি, সাবান, মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন। সংগঠনের সদস্যা পিপাসা হিজরে বলেন এই ধরনের সমাজসেবামূলক কাজ আমরা সবসময় করে থাকি, করোনা কালেও করেছি। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে আমরা সেখানেই পৌঁছে যাই। তিনি আরো জানান করোনা কালে যেসব পরিবার কাজ খুইয়েছেন তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারা।  তারা সর্বসাধারণের কাছে অনুরোধ রাখে প্রতিটি মানুষ যদি এইভাবে এই দুর্গত এলাকায় পরিবার গুলির পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পরিবার গুলি খুব তাড়াতাড়ি স্বাভাবিক…
Read More