উত্তরবঙ্গ

চা বাগানে শ্রমিকদের ভোটের মুখে মজুরি দাবিতে পথ অবরোধ  

চা বাগানে শ্রমিকদের ভোটের মুখে মজুরি দাবিতে পথ অবরোধ  

ভোটের মুখে মজুরির দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা।দীর্ঘ দিন ধরে মজুরি পাচ্ছে না এই অভিযোগ তুলে নিউডুয়ার্স ও চুনাভাটি চা বাগানের শ্রমিক দ্বারা জলপাইগুড়ি বানারহাট LRP মোড় (হাই রোড) অবরোধ। ঘটনাস্থলে পুলিশ।শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত জয়েন্ট বিডিও আসছেন ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে।
Read More
রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল জেলার বিভিন্ন স্কুলের পরিদর্শনে এলেণ

রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল জেলার বিভিন্ন স্কুলের পরিদর্শনে এলেণ

প্রাথমিক স্কুল পরিকাঠামো এবং শিক্ষার মান বিচার করতে বেশ কদিন ধরে রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল ঘুরে বেরাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুল গুলিতে। সেই মতো সোমবার শিলিগুড়ি শিক্ষা জেলার স্কুল গুলিতে ঘুরে ঘুরে দেখলেন তাদের পরিস্থিতি ও শিক্ষার পরিকাঠামো। এদিন নেতাজি প্রাথমিক বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় সহ জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দীলিপ রায়, জেলা বিদ‍্যালয়ের পরিদর্শক তরুণ কুমার সরকার ও এ আই অফ স্কুল বিনিতা গজমেরকে সঙ্গে নিয়ে রাজ‍্য পর্ষদ সভাপতি ডঃ গৌতম পাল ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুলের ক্লাস রুম থেকে মিড ডে মিল সব ঘুরে বেরালেন। পরিশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই পরিদর্শন সম্পর্কে…
Read More
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি স্নানের মেলা শুরু হলো  জলপাইগুড়িতে

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি স্নানের মেলা শুরু হলো  জলপাইগুড়িতে

জলপাইগুড়ির মোহিতনগরের গৌরীহাটে আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি স্নানের মেলা। এবার ৮২ তম বছরে পদার্পন করেছে গৌরীহাটের মেলা।প্রতি বছরের মতো এবারও আরো বেশি সংখ্যক বারুনী মেলা ও স্নানে অংশগ্রহণ করেছেন অনেক পুন্যার্থীরা। গৌরীহাটের উত্তরবাহী করলা নদীর তীরে প্রাচীনকাল থেকেই বারুনী স্নান করতে আসেন বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা‌। এই জনসমাগমকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন করা হয়।এবার‌ও সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছেন স্থানীয় উদ্যোক্তারা। মূলত উত্তরমুখী করলা নদীতে স্নান করে পূণ্য অর্জনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে আসেন পূন্যার্থীরা।  আজ থেকে শুরু হ‌ওয়া বারুনী‌ মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। তবে বারুণী স্নান হবে মূলত‌ দুদিন ধরে। উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী…
Read More
চৈত্রে রেকর্ড গরমে চাহিদা বেড়েছে ডাবের

চৈত্রে রেকর্ড গরমে চাহিদা বেড়েছে ডাবের

চৈত্রে রেকর্ড গরম। চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকেই অসহনীয় গরমে প্রাণ ওষ্টাগত মালদা বাসীর। বর্তমানে মালদার তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে। সকাল হতে না হতেই রক্ত চক্ষু সূর্য মামা। বেলা বাড়লে তো আর কথাই নেই। প্রায় লোকশূর্ণ হয়ে পড়ছে মালদা শহরের রাজপথ।আগামী চার দিন মালদায় ঝড়ো হাওয়া বইবে। বৃষ্টি হবার সম্ভাবনা নেই।তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মালদায় দাবি হাওয়া দপ্তরের। সব মিলিয়ে প্রচন্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদা বাসীর। তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও।সাধারণ মানুষদের বক্তব্য গত বছর এতটা গরম ছিল না।এপ্রিলের শুরুতেই…
Read More
চলতি মাসে লক্ষীর ভান্ডারের টাকার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা

চলতি মাসে লক্ষীর ভান্ডারের টাকার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল লক্ষীর ভান্ডার। পূর্বে লক্ষীর ভান্ডার প্রকল্পের অধীনে প্রতিমাসে মহিলাদের ৫০০ ও ১০০০ টাকা ভাতা দেওয়া হত সরকারের পক্ষ থেকে। তবে সম্প্রতি তৃণমূল সরকার সেই ভাতার পরিমান বৃদ্ধি করে। সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১০০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১২০০ টাকা করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বর্ধিত ভাতা মহিলারা এপ্রিলের শুরুতেই পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তবে বহু মহিলাই অভিযোগ করেছেন…
Read More
উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ

উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ।স্বাধীনতার সাত শতক পরেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রচুর সমস্যা রয়েছে। তা সত্ত্বেও রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি তৃণমূল সরকারই ভেবেছে বলে দাবি করলেন কামতা রাজবংশী পরিষদের সভাপতি রাহুল বর্মন। আর সেই উন্নয়নের কথা মাথায় রেখেই এবার পরিষদের তরফে তৃণমূলকে সমর্থন জানাচ্ছেন তারা। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান এদিন। রাজবংশী এলাকার উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, তাঁদের শিক্ষার উন্নতি করা সহ দশ দফা রাজ্য নেতাদের জানানোও হয়েছে। পরিষদের নেতারা জানান আমরা আশা করছি তৃণমূল সরকারই আমাদের দাবি পূরণ করতে পারবে।
Read More
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে খুনের হুমকির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে খুনের হুমকির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

পরপর দুইবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উঠে এসেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহের নাম। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে উত্তরবঙ্গ মন্ত্রী কে ফোন করে রান্না শেষ হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। মন্ত্রী রবিচক গতকাল অজ্ঞাত নাম্বার থেকে তার কাছে একটি ফোন আসে। ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় পর দিনহাটা থানায় অভিযোগ জানান মন্ত্রী উদাহরণ গুহ।
Read More
লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজনীতিক মহলে

লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজনীতিক মহলে

তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন শর্মা। গত বিধানসভা ভোটের পূর্বে সরকারি নয়টি পদ থেকে ইস্তাফা দিয়ে এবং তৃণমূল ছেড়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি ঝাণ্ডা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামেন। কিন্ত বিধানসভা ভোটের পড়ে তাকে আর সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। যদিও মাঝে একাধিক নেতা ও মন্ত্রী তার সাথে যোগাযোগ করতে এসেছিল। এবারও লোকসভা ভোট ঘোষণা হতেই তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী তার সাথে দেখা করতে এসেছে। কিন্ত মোহন শর্মা কাকে সমর্থন করছে এটাই বর্তমানে ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রশ্ন। কেননা…
Read More
বামপন্থী শিক্ষক সংগঠন শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ

বামপন্থী শিক্ষক সংগঠন শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। ABTA ও ABPTA, জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক - শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সকালে ABTA ও ABPTA এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্ত হন। মূলত এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোট কর্মী হিসেবে আমরা ভোটকেন্দ্রে যাই কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকেনা। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা…
Read More
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

সকাল থেকেই রোদের দাপট।গরমে হাসফাস জেলাবাসী। আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।আগুনে পুড়ে গেলো একটি বাড়ি।জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়ার ঘটনা।ছোট চৌধুরীপাড়ার নিবাসী আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের একটি মাত্র ঘর সেখানে তিনজন থাকতেন। আজ ধর্মীয় কাজে তারা বাড়ির বাইরে রয়েছেন। ঘরের ভিতরে উনুন ছিল, সেই উনুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। ঘটনায় খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বাহিনী ও পুলিশকে। পরবর্তীতে দমকল বাহিনীর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল আসার আগেই  সম্পূর্ণ বাড়িই ভস্মিভূত হয়ে যায়।
Read More
অভিজিৎ দে ভৌমিক বললেন ‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’

অভিজিৎ দে ভৌমিক বললেন ‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’

বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না।বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনা টাকা দিয়েছে। গত পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিল প্রত্যেকের মাথার…
Read More
ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান নিয়ে ক্ষোভ।ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা।রাস্তায় গাছের গুড়ি ফেলে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিন সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।অভিযোগ দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রান নিয়ে এসে ছিলেন মাত্র ছয়জনের।তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলছে বিক্ষোভ।
Read More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

গত রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ, পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা গ্রাম। সেই ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিভিন্ন সমাজ সেবকরা। জল, শুকনো খাবার,ডাল, ভাত প্রভৃতি দিয়ে সাহায্য করছেন তারা।আজ সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের তিন দিন কেটে যাওয়ার পর জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছালেন। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং যথাযথ সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।
Read More
নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।এরপর কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার বাসীর মঙ্গল কামনা করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
Read More