উত্তরবঙ্গ

নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

শঙ্খজিৎ দাস কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার সবজি বিক্রেতার ছেলে। পড়াশুনোতে ভালো সে ছোট বেলার থেকেই। ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস। চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলেনা। শঙ্খজিৎ দেখেছে দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন। মনে তার জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার। সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তার বাবা বিদ‍্যুৎ দাস।নিট ইউজি-র জন‍্য প্রশিক্ষণ দিতে পারেননি। কারণ প্রশিক্ষকের অভাব। আর দুরে গিয়ে প্রশিক্ষণ দেওয়ান সম্ভব ছিল না। তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত পরীক্ষায় বসে শঙ্খজিৎ। আর এরপরে বাজিমাত। খুব তাড়াতাড়ি বাইরে মেডিকেল…
Read More
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পায় তাদের পার্টি অফিসে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বিভাগের পাশাপাশি এলাকার সমস্ত বিজেপি কর্মীদের। খবর দেওয়া হলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে অফিসের ভেতরে থাকা সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যায়। এই ঘটনায় অফিসের ভেতরে থাকা একটি মোটর সাইকেল সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ওয়ার্ডে যাতে বিরোধীদের কোনরকম অফিস না থাকে সেই কারণেই আমাদের এই কার্যালয় জ্বালিয়ে দেওয়া…
Read More
তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

দিনহাটার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো এবং তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভেটাগুড়ি এলাকায় দাপিয়ে বেড়ায়। বিভিন্ন তৃণমূল কর্মী এবং তৃণমূল প্রার্থীদের বাড়িতে গিয়ে তাদের হুমকি দেওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়িঘর। একজন তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
Read More
পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ।আজ সকাল ১১টা নাগাত নির্দল প্রার্থীর দাদা জামিরুল হক কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যায় বুধবার সকালে ওই নির্দল প্রার্থী হামিদুল হকের দাদা জামিরুল হক বাড়ির বাইরে বের হন। তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে এমনটাই অভিযোগ জামিরুল হকের। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গিতালদহ ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই পুলিশ জামিরুল হক কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জামিরুল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।জামিরুলের স্ত্রী জানান আমার স্বামীকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে।জামিরুল জানান, আমার ভাই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে…
Read More
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফের বিতর্ক রাজনৈতিক মহলে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক একাউন্টে লিখেছেন "দীপক ভট্টাচার্য সহ ১২জন অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতাদের কাছে আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই।" উদয়ন গুহর এই ফেসবুক পোস্টের পর স্বাভাবিক ভাবেই বিরোধীদের অভিযোগ নির্বাচনে অশান্তি সৃষ্টি করতেই নির্বাচনের আগে উদয়ন গুহ এই উস্কানিমূলক ফেসবুক পোস্ট করেছেন। মনোনয়নপত্র জমার দিন থেকে শুরু করে স্কুটনির দিন পর্যন্ত বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গায় তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের উদয়ন গুহের এই…
Read More
কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন করা হলো।মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খুঁটি পূজার আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি মহিলা ঢাকি সহ একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এই ৭৫ তম দুর্গোউৎসবকে কেন্দ্র করে নানান ধরনের অনুষ্ঠান গ্রহণ করা হবে বলেই কমিটির পক্ষ থেকে জানা গেছে। এদিন এলাকার পুরুষ এবং মহিলা সমন্বয়ে এই অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দর করে তোলা হয়। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নতুন চিন্তা ভাবনাকে পাথেয় করে সাজিয়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়। এবারের এই দুর্গা পুজোর থিম মানতপুরী। এদিন পায়রা ও বেলুন উড়িয়ে তৃতীয় পর্যায়ের…
Read More
সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ১৩৭ বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে। এছাড়াও তুফানগঞ্জ রানীরহাট বাজারের বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে মন্দিরের পুরোহিত দেবাশীষ ব্যানার্জি জানান, এদিন সকালে নিত্য পুজো দিতে এসে তিনি দেখেন মন্দিরের গ্রিল তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।তিনি জানান, মায়ের গায়ের সাত ভরি সোনা, ৫০০ গ্রাম ওজনের রুপোর মুণ্ড মালা এবং প্রণামী বাক্সের বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে…
Read More
রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথযাত্রার পুণ্যলগ্নে 'বড় মা' পুজোর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব। রীতিনীতি মেনে সম্পন্ন হয় পুজো। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মহামায়া স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কাঠামো পুজোর মধ্য দিয়ে বড়মা পুজোর প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এদিনের এই কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত।তিনি জানান, বড় মা, মা কালীর আরো একটি রূপ। ভিন্ন ভাবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই পুজো করা হবে।
Read More
ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়। তৃণমূল প্রার্থীর স্বামীকে টার্গেট করে মারতে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি গতকাল রাতে বড়ো আটিয়াবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা সরকারের স্বামী দেবাশীষ বর্মন এবং তৃণমূল কর্মী বিনয় বর্মন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়। রাতে যখন তারা বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেবাশিস বর্মনকে মারতে গিয়ে বিনয় বর্মনের উপর ভুল করে হামলা চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Read More
রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি, তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি

রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি, তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি

রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি। তিস্তা ও জলঢাকা নদীতে জারী হল হলুদ সর্তকতা। NH 31 জলঢাকা নদীর পাশাপাশি দোমোহনি থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসুরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর। জল বাড়ছে তিস্তায়। জেলা জুড়ে রাতভর টানা বৃষ্টি। সোমবার সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল জেলাবাসী। ভারী বৃষ্টিতে এদিন সকালে জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়িগামী, রাস্তার উপরে বিশাল আকার গাছের ডাল ভেঙে পড়ায় যাতায়াতের বিঘ্ন ঘটে। এমনকি বিদ্যুতের তারও ছিড়ে পড়ে রাস্তার উপরে। ফলে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরায় এখনো পর্যন্ত কাজ চলছে। খুব তাড়াতাড়ি…
Read More
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল

ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল

ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল। কালজানি, ডিমা, রায়ডাক, তোর্সা, সংকোশ নদীগুলিতে জল বাড়ছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি, হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভুটানে অবিরাম বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ডগুলিতে জল। পুরসভার ৯ এবং ১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর, হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে। যদি ভুটানে বৃষ্টি আরও বেড়ে যায় তবে নদীর জল বেড়ে এলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে। যদিও পুর প্রশাসন জানিয়েছে, "আমরা তৈরি রয়েছি।"
Read More
দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর!

দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর!

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলেও এবার স্কুটনিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ আজ সকাল থেকেই দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। অভিযোগ উদয়ন গুহের উপস্থিতিতেই বিজেপি প্রার্থীদের বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ গোটা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। ঘটনার খবর পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক ঘটনাস্থলে গেলে পুলিশ তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে তীর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Read More
তৃণমূলের প্রার্থীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য, প্রতিবাদে সড়ক অবরোধ

তৃণমূলের প্রার্থীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য, প্রতিবাদে সড়ক অবরোধ

তৃণমূলের এক প্রার্থীকে রাতের অন্ধকারে হাত পা বেঁধে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি শীতলকুচির নগর লালবাজার এলাকার‌। জানা গেছে, তিনি ওই বুথের তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন। অভিযোগ, গতকাল গভীর রাতে ঘরের সিঁধ কেটে নগর লালবাজারের ২৭৮ নম্বর বুথের প্রার্থী খবির হোসেন মিয়ার বুকের ওপর উঠে মুখ বেঁধে গলা চেপে ধরা হয় এবং তারপর হাত পা বেঁধে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা টের পেলে তৃণমূলের ওই প্রার্থীকে ঘরে ফেলে রেখে পালিয়ে যান দুষ্কৃতীরা। এই ঘটনায় তিনি আহত হলে প্রথমে তাকে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে…
Read More
বিকেল ৩টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

বিকেল ৩টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

শিলিগুড়ির কালিম্পং-এর  জাতীয় সড়ক-10-এর বিরিক দারায় সকাল ৮.৩০ টার দিকে  একটি নতুন ভূমিধস নামে  যার জন্য কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে  যায় যান চলাচল।গুয়াহাটি থেকে সিকিমগামী পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন বিরিক ধারায়। শিলিগুড়ি অভিমুখী যানবাহনগুলি লাভা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়।  যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকেল ৩টা পর্যন্ত জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট। গুয়াহাটি থেকে সিকিমগামী পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন সেই স্থানে। তাদের মধ্যে আটকে পড়া একজন পর্যটক জানান " এখানে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছেন তারা । এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন জানান ধ্বংসস্তুপ অপসারণের জন্য তাদের কাছে আরও ভাল যন্ত্রপাতি থাকা উচিত।"…
Read More