09
Jun
সোমবার দেশের টিকানীতিতে আমূল বদল করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের সব নাগরিককেই বিনামূল্য়ে টিকা দেওয়া হবে। দেশে উৎপাদিত ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্রীয় সরকার আর বাকি ২৫ শতাংশ দেশের বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলি কিনবে। কোভিড টিকার দাম হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলি। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দাম পড়বে ডোজ প্রতি ৭৮০ টাকা, কোভ্যাক্সিন টিকার দাম ১,৪১০ টাকা এবং স্পুটনিক ভি টিকার দাম…
