30
Mar
সম্প্রতি এক অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি মানা হল না। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, মামলা বহাল থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তি থেকেই গেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের…
