দুটি বড় ঘটনায় বাড়ছে অস্বস্তি রাজ্য সরকারের

দুটি বড় ঘটনায় বাড়ছে অস্বস্তি রাজ্য সরকারের

এইমুহুর্তে রাজ্যে ঘটে যাওয়া দুটি বড় ঘটনা নিয়ে বাড়ছে সরকারের অস্বস্তি। রামপুরহাট, হাঁসখালি এই দুই জায়গার ঘটনা নিয়ে বাড়ছে চরম অস্বস্তি। দুই ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের নাম জড়িয়েছে। যত দিন যাচ্ছে তত বেশি চাপানউতোর বাড়ছে এই ঘটনাগুলি নিয়ে। এবার রাজ্যের পুলিশমন্ত্রী খোদ এই ঘটনাগুলির জন্য দায়ে চাপালেন পুলিশের ওপর! আধিকারিকদের গাফিলতিতে দু’টি ঘটনা ঘটেছে বলেই দাবি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কড়া দাওয়াই দিয়ে বলেন, কোনও গাফিলতি মানা হবে না। এদিন নবান্নের সভাঘর থেকে হাঁসখালি ধর্ষণ কাণ্ড এবং রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, দুই জায়গায় পুলিশের গাফিলতি ছিল এবং পুলিশের গাফিলতির দায় সরকার…
Read More
গ্রেফতার হলো গাড়ি দুর্ঘটনার লরিচালক

গ্রেফতার হলো গাড়ি দুর্ঘটনার লরিচালক

হাসপাতাল থেকে ফেরার পরই, আচমকাই ঘটে গিয়েছে বিপদ। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারির। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে লরিচালককে। বীরভূমের পাড়ুই থানার কেশবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, একটি লরিকে ওভারটেক করে এগোচ্ছিল সায়গলের গাড়ি। সেই সময় সামনে দাঁড়িয়ে ছিল একটি লরি। তাতেই ধাক্কা লাগে তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। মঙ্গলবার মধ্যরাতে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজারে ওই লরিকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল৷ দুর্ঘটনায় প্রাণ হারায় সায়গলের ছয় বছরের মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারি৷ দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছয়  ইলামবাজার…
Read More
আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

কদিন আগেরই ঘটনা। অখিলেশ যাদবের হয়ে বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার বিমানে ওঠেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। অবতরণের সময়ে বিমানে বিভ্রাট ঘটে। সেই নিয়েই তুমুল হইচই। এদিন এই মামলার শুনানিতেই কেন্দ্রের আইনজীবী সাফ জানালেন, কোনও গাফিলতি ছিল না। তবে এই মামলায় সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিকে দু’‌সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে স্পষ্ট দাবি করেন, সেদিনের ঘটনায় কোনও গাফিলতি ছিল না। তবে কেন্দ্রের নিরাপত্তা মন্ত্রকের রিপোর্টে সব উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টের গোপনীয়তা রক্ষার প্রয়োজন। তাই সেই…
Read More
বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

লাগামছাড়া ভাবে বাড়ছে গরম। নাজেহাল পরিস্থিতি কলকাতাবাসীর। অত্যাধিক গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতির দরুণ স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির দরুন মে মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আপাতত স্কুলগুলিতে সমস্ত শ্রেণীর জন্য মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা…
Read More
প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুদিন যাবৎ তৎপর হয়েছে মাওবাদীরা। এবার তাঁদের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে অস্ত্র নিয়ে আসার ছক কষেছিল বাংলা ও ঝাড়খণ্ডের মাওবাদীরা। আর তার নেপথ্যে মধ্যস্ততায় সহায়তা করছে বাংলাদেশের 'পিএসপি'(পূর্ববঙ্গ সর্বহারা পার্টি)। বিষয়টি সফল করার বাংলা ও ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন পিএসপি। সম্প্রতি আত্মসমর্পণকারী মাওবাদী নেতা মহারাজ প্রামাণিককে জেরা করে উঠে এসেছে এমন তথ্য। এই তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বছর দুই ধরেই চলছে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন মহারাজ প্রামাণিক, সব্যসাচী, আকাশ, জয়িতা দাস, প্রতীক ভৌমিক সহ সংগঠনের বড় মাথারা।…
Read More
বাড়তে থাকা গরম পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

বাড়তে থাকা গরম পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

এইমুহুর্তে নাজেল পরিস্তিতি কলকাতাবাসীর৷ গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এপ্রিলে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত দু’মাস কলকাতায় বৃষ্টি হয়নি৷ গরমে নাস্তানাবুদ শহরবাসী৷ আজও দক্ষিণবঙ্গ জুড়ে একইরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে৷ কলকাতায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই৷ গোটা দক্ষিণবঙ্গ যেন অগ্নিকুণ্ড৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলবে৷ এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘অনেক দিন পর কলকাতায় এমন পরিস্থিতি হয়েছে৷ কলকাতা কর্পোরেশনের তরফে আমরা চেষ্টা করছি জল সরবরাহ বজায় রাখাতে৷ তবে জলের চাহিদা অনেক বেড়ে গিয়েছে৷…
Read More
অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন তলব। অবশেষে রাজি হলেন হাজিরা দিতে। এই নিয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলবের পর কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েক সপ্তাহ সেখানে থাকার পর অবশেষে ছাড়া পান। ছুটি পাওয়ার পর আপাতত তিনি চিনার পার্কের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু আজ আবার জানা গিয়েছিল যে তিনি খুবই অসুস্থ। তবে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার শর্ত দিয়ে দিয়েছেন তিনি। এদিন জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিয়ে চিঠি দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি জানান, আগামী ২১ মে'র পর কথা…
Read More
আগামী এক সপ্তাহে গরম বাড়বে আরো বেশি

আগামী এক সপ্তাহে গরম বাড়বে আরো বেশি

মাত্রাতিরিক্ত ভাবে গরম বাড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ গতকাল মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি সপ্তাহে সেই পারদ আরও চড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী সাত দিনে এই রেকর্ড ভেঙে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়লেই বলা হয় লু বইছে৷ চলতি সপ্তাহেই কলকাতা সেই পরিস্থিতির সম্মুখীন হবে৷ আকাশে মেঘের দেখা মিলবে না৷ উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ৷ পশ্চিমের জেলাগুলি আগেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে৷ আগামী কয়েক দিনে আরও নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ১১টার পর কলকাতায় গরম হাওয়া বইবে৷ সাধারণত তাপমাত্রা ৪০…
Read More
বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

ঘোষণা হলেও নির্দেশ এড়িয়ে চলছে কাজ। তবে এবার বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরতে চলেছে। পরবর্তী স্থান সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। পরিবহণ দফতর আগেই বাস মালিকদের সংগঠনগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছিল। সরকারি নির্দেশের পরেও বাস মালিক সংগঠনগুলো বাবুঘাট থেকে স্ট্যান্ড সরাতে মোটেই রাজি নয়। ১১ এপ্রিল পরিবহণ দফতরের তরফে মিনি বাস ও বাস মালিক সংগঠনের তরফে চিঠি দেয়। সেখানেই জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে বাস স্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে বাসস্ট্যান্ড সরানো নিয়ে বাস মালিক সংগঠনের সঙ্গে সরকারের তরজা শুরু হয়ে গিয়েছে। সরকারের নির্দেশের পর সংগঠনের তরফে বাস মালিক সংগঠনগুলোতে সরাতে অস্বীকার করে। বাস…
Read More
রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই রাজ্যে চিন্তা বাড়ছে রেফার রোগের সংখ্যা নিয়ে। রাজ্যে নতুন করে রেফার রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রেফার রোগের পরিসংখ্যাণে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে। আর তার সঙ্গে নাকাল হওয়া রোগীর পরিবারের ছবি সামনে আসতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্য দফতর কোন কোন মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা রোগীর সংখ্যা সাত শতাংশের বেশি, তা চিহ্নিত করেছিল। হাসপাতালের সুপার ও সিএমওএইচদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার হাসপাতালগুলোরে রেফার করার মানসিকতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ১৩টি হাসপাতাল চিহ্নিত করেছে। যাদের রোগী রেফারের সংখ্যা সাত…
Read More
শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

নির্ভয়ার মতোই শেষ হলো তার জীবনেরও কঠিন লড়াই। ১২ দিনের লড়াই শেষ৷ মৃত্যুর কাছে হার মানলেন ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকা। সোমবার ভোর ৫ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার৷ জানিয়েছেন নির্যাতিতার বাবা। ১৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি  গিয়ে শাসানো হয় বলে পরিবারের দাবি। সোমবার সকালে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার দেহ সিবিআই-এর হাতে তুলে  দেওয়ার দাবি জানান নির্যাতিতার বাবা৷ উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ ওই দিন একাই বাড়িতে ছিলেন নির্যাতিতা৷…
Read More
করোনা সংক্রমণের মাঝেই বাড়ছে জ্বরের উপদ্রব

করোনা সংক্রমণের মাঝেই বাড়ছে জ্বরের উপদ্রব

চলতি বছর শুরুর দিক থেকেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ৷ এর মধ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে সংক্রমণ৷ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চতুর্থ ঢেউ এসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভারতেও ফের বাড়ছে প্রকোপ৷ রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ এই অবস্থায় আগাম সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মত বিশেষজ্ঞদের৷ এরই মধ্যে আবহাওয়ার বদলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷ জ্বর আসছে৷ সঙ্গে রয়েছে সর্দি-কাশি৷ যা দুশ্চিন্তা বাড়াচ্ছে৷ তবে ভয় পেলে চলবে না৷ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. আশিস মিত্রের কথায়, নানা কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু থেকে মাঝারি জ্বর আসছে। জ্বর আসলেই সতর্ক থাকতে হবে৷ তবেই…
Read More
রাজ্যে নিম্নমুখী সংক্রমণের সংখ্যা

রাজ্যে নিম্নমুখী সংক্রমণের সংখ্যা

দেশের করোনা সংক্রমণ চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। যদিও আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০-এর ওপরে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি…
Read More
সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ হাঁসখালি কাণ্ডে

সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ হাঁসখালি কাণ্ডে

হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য। এই নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। স্পষ্ট জানান হয়েছে, হাঁসখালি নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের ২০১৮ সালের 'সাক্ষী নিরাপত্তা স্কীম'-এর নির্দেশ যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। যত দিন না তাই করা যাচ্ছে ততদিন রাজ্যেকে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি রাজ্যকে দায়িত্ব নিতে হবে পরিবারের মানসিক সুস্থতার এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্য তোলপাড়। একাধিক নমুনা মিলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণও মিলছে। তবে বিজেপি সম্পূর্ণ অন্য দাবি করে শোরগোল ফেলে দিয়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সদস্যরা…
Read More