08
Jan
এর আগেও রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে বারংবার। এবার গ্রুপ ডি এবং সি নিয়োগে সিবিআই তদন্ত ও বেতন বন্ধের নির্দেশ। নবম- দ্বাদশ স্তরের শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ, প্রাইমারি চেয়ারম্যানের জরিমানা নির্দেশ, সবকিছু সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে চাকরিজীবীদের। বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বাংলার। তাই রাজ্য সরকারের 'ঘুম ভাঙাতে' আন্দোলনের পথ বেছে নিয়েছে একাংশ। কারণ দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। আন্দোলনকারীদের মতে, নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ও তাঁর দলের দলত্যাগী মন্ত্রীদের নিয়োগ দুর্নীতি নিয়ে একে অপরকে দোষারোপ করা এটা প্রমাণ করে এই দুর্নীতির নেপথ্যে রয়েছেন সরকারি আমলা ও নেতা মন্ত্রীদের একটা বড় অংশ। সেই প্রেক্ষিতেই গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছিল…
