05
Jan
আরো একবার পড়তে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ৷ ইতিমধ্যেই করোনা সংক্রমণকে বাগে আনতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ৷ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে বাতিল করা হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ এমতাবস্থায় আপাতত ‘দুয়ারে রেশন’ প্রকল্প স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন রেশন ডিলাররা৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্য সরকার৷ দুয়ারে রেশন প্রকল্পকে ‘অত্যাবশ্যকীয়’ বলে উল্লেখ করা হয়েছে৷ তাই কোভিড পরিস্থিতিতে কোনও ভাবেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাতিল করা হবে না৷ সেই সঙ্গে রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে৷ এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘‘এর আগে যখন লকডাউন হয়েছিল, তখনও রেশন পরিষেবা বন্ধ করা…
