announcement

দল থেকে বহিষ্কৃত হল কুন্তল এবং শান্তনু 

দল থেকে বহিষ্কৃত হল কুন্তল এবং শান্তনু 

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন দু'জনে। এই দুই ব্যক্তিই হলেন তৃণমূল যুবনেতা। সেই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অবশেষে ছেঁটে ফেলল তৃণমূল কংগ্রেস। দু'জনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনটাই জানালেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু। গ্রেফতারির দেড় মাস পর কুন্তলকে নিয়ে সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির, আর গ্রেফতারির পাঁচ দিন পর শান্তনুর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হল দলের তরফে। এদিন সম্মেলনে শশী পাঁজা বলেন, দলের কোনও পদে থেকে যদি কেউ দুর্নীতি করে তার দায় গোটা দল নেবে না। সেই দুর্নীতির দায় পদে থাকা ব্যক্তিকেই…
Read More
চলতে থাকা তদন্তে নিয়োগ দুর্নীতিতে ধৃত নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি প্রকাশ্যে এসছে

চলতে থাকা তদন্তে নিয়োগ দুর্নীতিতে ধৃত নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি প্রকাশ্যে এসছে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শুরুটা হলেছিল হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। এর পর এক এক করে ইডি-সিবিআই-এর জালে ধরা পড়েন শান্তিপ্রসাদ সিনহা, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণয়ম গঙ্গোপাধ্যায়, প্রদীপ সিং, প্রসন্ন রায়, চন্দন মণ্ডল, কুন্তল ঘোষ, শান্তনু ভট্টাচার্যের মতো নেতারা৷ তদন্তে মিলেছে তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ৷ পার্থ চট্টোপাধ্যায়- বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের কাছে পার্থ চট্টোপাধ্যায় যে হলফনামা দাখিল করেছিলেন, তাতে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা। ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে, তখন পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি ছিল মাত্র…
Read More
ব্যর্থ হলো সকল প্রচেষ্টা, আগামী দু’মাস জেল হেফাজতে থাকতে হবে মানিককে

ব্যর্থ হলো সকল প্রচেষ্টা, আগামী দু’মাস জেল হেফাজতে থাকতে হবে মানিককে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যকে টানা দু'মাসের জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। এদিনের শুনানিতে মানিককে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেছিল ইডি। সেই প্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৮ মে পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মানিক। তাঁর মামলার শুনানিতে খোদ মানিক ভট্টাচার্য বিচারককে কিছু বলতে চান। কিন্তু বিচারক জানান, আদালতে আবেদনকারীর আইনজীবী থাকলে তিনি নিজে কথা বলতে পারেন না। কিন্তু এই কথা সেইভাবে পাত্তা দেননি মানিক। তিনি আবারও কিছু বলার চেষ্টা করেন। সেই…
Read More
রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পে এবার নজরদারি চালাবে কেন্দ্র

রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পে এবার নজরদারি চালাবে কেন্দ্র

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু অন্যদিকে রাজ্যের সরকার বারংবার এই অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে তার প্রাপ্য টাকা এখনও দেয়নি। বিভিন্ন প্রকল্পের খাতে কেন্দ্রের থেকে পাওনা অর্থ এখনও রাজ্য পায় বলেই একাধিকবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, মেধাশ্রী সহ রাজ্য সরকারের নানা প্রকল্পে এবার নজরদারি করবে কেন্দ্র। রাজ্যের যে ক'টি প্রকল্প আছে সেই সব প্রকল্প নিয়েও রাজ্যকে কেন্দ্রের কাছে তথ্য জমা দিতে হবে। এসব প্রকল্প খাতে রাজ্য কত টাকা খরচ করছে, তার হিসেব কেন্দ্রের নির্দিষ্ট পোর্টালে তুলে ধরতে হবে বলেই আপাতত জানা যাচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে,…
Read More
বাধ্যতামূলক করা হলো হলমার্ক

বাধ্যতামূলক করা হলো হলমার্ক

বদলানো হলো বেশ কিছু নিয়ম, যা কার্যকরী হবে আগামী মাস থেকে। চলতি বছর এপ্রিল মাস থেকেই আর ছয় ডিজিটের বিশেষ হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না। সাফ জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই সঙ্গে পাইকারি সোনা বা বুলিয়ান গোল্ডের ক্ষেত্রেও হলমার্কিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ১ জুলাই থেকে এই নিয়ম লাগু করা হবে। এর ফলে পাইকারি বাজার থেকে স্বর্ণকাররা যে সোনা কিনবেন, তার বিশুদ্ধতা সম্পর্কেও তাঁরা নিশ্চিত থাকতে পারবেন। প্রসঙ্গত, সোনার গয়নায় হলমার্ক বছর খানেক আগেই বাধ্যতামূলক করা হয়েছিল৷ সেই সময় ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর তরফে জানানো হয়, নতুন গয়না তৈরি করার সময় ছয় সংখ্যার যে ইউনিক আইডেন্টিফিকেশন…
Read More
বদলে গেলো উত্তরপত্রের ধরণ, উচ্চমাধ্যমিকেও এবার বজ্র আঁটুনি

বদলে গেলো উত্তরপত্রের ধরণ, উচ্চমাধ্যমিকেও এবার বজ্র আঁটুনি

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়াকড়ি করা হলো। অন্যদিকে চলতি বছর থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের ধরণ৷ এবার থেকে আর মাল্টিপল চয়েস ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আলাদা আলাদা উত্তরপত্র থাকছে না। একটিই উত্তরপত্র থাকবে৷ সেখানে নির্দিষ্ট ছক কাটা থাকবে। তার মধ্যেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। এর পাশাপাশি পরীক্ষাতে থাকছে বজ্র আঁটুনি৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা৷ পাশাপাশি থাকবে লকার রুম। সেখানে যাবতীয় সামগ্রী রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরেও থাকবে পুলিশি পাহারা৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে পার্ট ১ এবং পার্ট ২ দু’টি ভাগে প্রশ্ন থাকত। পার্ট ১ প্রশ্নের উত্তর প্রশ্নপত্রেই লিখতে…
Read More
প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পর্ষদ জানিয়েছিল ঘটনাটি পরিকল্পিত অন্তর্ঘাত। মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে আরও কড়াকড়ির পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আট দফা নির্দেশিকা জারি করেছেন এই বিষয়ে। পরীক্ষা সংক্রান্ত যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে এই প্রথম পরীক্ষার্থীদের তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের দরজায় মোতায়েন থাকবে পুলিশ। তাঁরা প্রয়োজন মনে করলে, পড়ুয়াদের কাছে মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে…
Read More
বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। রাজ্যে অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই নবান্নে জরুরি বৈঠক করেন তিনি এবং স্বাস্থ্য ভবনকে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। স্বাস্থ্য ভবন নতুন গাইডলাইনে জানিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে হবে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা। এছাড়া ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে জরুরি অবস্থার কথা ভেবে।…
Read More
আবার বাড়লো গ্যাসের দাম

আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিনিয়ত বাড়তে থাকা বাজারদরের মাঝে আবার নতুন করে বাড়ল চাপ। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কার্যকর করা হয়েছে হয়েছে নয়া দাম৷ নয়া দাম অনুসারে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হলে, গুণতে হবে ১,১২৯ টাকা। গত বছর অর্থাৎ ৬ জুলাই শেষ বার দাম বেড়েছিল রান্নার গ্যাসের। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও মার্চ মাস থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দিশেহারা অবস্থা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির। ওষুধের খরচ বেড়ে গিয়েছে বহুগুণ৷ পেট্রল-ডিজেলের দামও চড়া৷ ফলে বেড়ে গিয়েছে যাতায়াতের খরচও। এরই মধ্যে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ফলে বাড়ল সংসার খরচও৷ এই…
Read More
বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। রাজ্যে অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই নবান্নে জরুরি বৈঠক করেন তিনি এবং স্বাস্থ্য ভবনকে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। ইতিমধ্যেই অ্যাডিনো নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়াও চিকিৎসার সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। স্বাস্থ্য ভবন নতুন গাইডলাইনে জানিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে হবে সপ্তাহে…
Read More
দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

বেঁচে থাকার লড়াইয়েই দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে আসা। আজ থেকে বেশ কিছু বছর আগে একটা সময় ছিল যখন দেশের সাধারণ মানুষের হাতে ফোন আছে মানে তা 'নোকিয়ার'ই হবে। অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার আগে পর্যন্ত একচেটিয়া ব্যবসা করেছে নোকিয়া। সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে নোকিয়া মানে নস্ট্যালজিয়া। কিন্তু প্রায় ৬০ বছরে প্রথমবার বড় বদল আনল এই সংস্থা। 'নোকিয়া' বলতেই প্রথমে যেটা চোখের সামনে ভাসে তা হল তার 'লোগো'। দুটি হাত পরস্পরকে ধরতে যাচ্ছে, এবং তার নীচে লেখা ভেসে উঠছে 'NOKIA Connecting People'। তবে প্রায় ৬০ বছর পর এই 'লোগো' সংস্থা বদলে ফেলল। আগের লোগোতে সাদা আর নীলের…
Read More
আসন্ন পঞ্চায়েত ভোট ইস্যুতে স্থগিতাদেশ বাড়ানো হল হাইকোর্টের তরফে

আসন্ন পঞ্চায়েত ভোট ইস্যুতে স্থগিতাদেশ বাড়ানো হল হাইকোর্টের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা আরও কিছুটা বাড়ল। কারণ এখনই নির্ঘন্ট প্রকাশ করতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। যে স্থগিতাদেশ জারি ছিল এই ইস্যুতে তার মেয়াদ আবার বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জানান হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের স্থগিতাদেশ আর একদিন বেড়েছে। আবেদনকারী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী রামজিৎ সিং পাটুয়ারিয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি আবেদন জানিয়েছিলেন। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন…
Read More
মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দেশে এবং দেশের বাইরের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আগামী এক মাসের মধ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু তার এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে দেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন। নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর কলকাতা হাইকোর্টের তরফে মানিকের সম্পত্তির হিসেব চাওয়া হয়। আদালতে তার হিসাবও দেন মানিক৷ তবে নির্বাচন কমিশনের…
Read More
ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

মাসের পর মাস ধরে চলছে রাজ্যে ডিএ নিয়ে দ্বন্দ্ব। বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। এই পরিস্থিতিতে বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানান হয়েছিল, মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে। কিন্তু সেই ঘোষণার পর নয়া ঘোষণা করেছে নবান্ন। এবার জানান হয়েছে, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা…
Read More