05
Dec
সম্প্রতি এক বড় সুখবর পেয়েছে বেহালাবাসী। সব ঠিক থাকলে, ডিসেম্বরেই এই মেট্রো চড়তে পারে বেহালার মানুষ। পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই জোকা-তারাতলা মেট্রো লাইনের সব কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এমনটা হতেই পারে যে, ১১ কিংবা ১২ তারিখ থেকেই চালু হয়ে যাবে বেহালার এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। কিন্তু এর ভাড়া কেমন হবে, সেই প্রশ্নও ছিল সকলের মনে। তা এবার জানা গেল। জোকা-তারতলা মেট্রোর ভাড়া নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের (পার্পল লাইন) অন্তর্গত এই পরিষেবা আপাতত…
