07
Jul
কমছে বাড়ছে, বিগত দু বছরের বেশি সময় ধরে এই চলেছে করোনা সংক্রমণের গ্রাফে। ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, অন্যদিকে তেমনই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। এমতাবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আজ থেকেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের উপর লাগু হচ্ছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম প্রসঙ্গে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে…
