Kolkata

হালকা রোদের মাঝেই মুখ ভার আকাশের, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

হালকা রোদের মাঝেই মুখ ভার আকাশের, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টি হবে, এবার সেই পূর্বাভাসকে সত্যি করে নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ নিম্নচাপের দাপটে সপ্তাহভর বৃষ্টি, মুখ গোমরা আকাশের৷ বেলা গড়ালে পাল্টে যেতে পারে আকাশের গতিপ্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়…
Read More
আজই অপার নামে চার্জশিট পেশ ইডি-র

আজই অপার নামে চার্জশিট পেশ ইডি-র

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ইডি-র চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ-আরও কয়েক জনের৷ ইডি সূত্রে জানা গিয়েছে, আজই এসএসসি মামলায় চার্জশিট জমা দেওয়া হবে৷ এটাই ইডি-র প্রথম চার্জশিট৷ পার্থ-অর্পিতার পাশাপাশি একাধিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছে…
Read More
কষ্টকর ছিল সিবিআই হেফাজতে পার্থর প্রথম রাত

কষ্টকর ছিল সিবিআই হেফাজতে পার্থর প্রথম রাত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতার কথা বলে এবারেও জামিন পাননি তিনি। অবশেষে যেতে হয়েছে সিবিআই হেফাজতেই। সেখানে কেমন হল তাঁর প্রথম রাতের অভিজ্ঞতা? সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই নিয়ে তিনি তাঁর আইনজীবীকে জানিয়েছেন এবং সে সিবিআইকেও নাকি এই তথ্য দিয়েছে। এছাড়াও খবর, রাতে অনেকবার ঘুমও…
Read More
আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

চলতে থাকা শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার পরিস্থিতিতেই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার। প্রথমে ২৩ জন চাকরি প্রার্থীকে ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের নির্দেশ, তারপর ৫৪ এবং শেষে ১১২ জনের ক্ষেত্রেও একই নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্ট থেকে। এবার ১৮৭ জনকে এবার ইন্টারভিউতে ডাকা হল। আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর আগেই এতজন টেট পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আজ সোমবার, ১৯ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি নিয়ে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে হাজির থাকতে হবে। ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের…
Read More
নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজত শান্তিপ্রসাদ

নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজত শান্তিপ্রসাদ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। শেষে এখন সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কেও নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। শনিবার শান্তি প্রসাদকে ফের সিবিআই তাঁদের হেফাজতে পেল। আদালতে তাঁরা দাবি করেছিল যে, নবম দশম নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান তিনি। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন শান্তিপ্রসাদ। এখন তাহলে নিয়োগ কাণ্ডের তিন অভিযুক্ত নিজাম প্যালেসের 'বাসিন্দা'। শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩ প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা, এই মুহূর্তে তিনজনেই আছেন…
Read More
চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই মর্মে আলিপুর জজ কোর্টে একটি আবেদনও জানানো হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর বিশেষ আদালত আজ পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে৷ আজই হবে এই মামলার শুনানি৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি…
Read More
ক্ষতির দায় গেলো বিরোধী দল বিজেপির ওপর, নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টে নয়া মামলা

ক্ষতির দায় গেলো বিরোধী দল বিজেপির ওপর, নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টে নয়া মামলা

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। কলকাতার মতোই ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান চত্বরে। নবান্ন অভিযানের দিন যা ঘটনা ঘটেছে তার জন্য সরকারের তরফে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে বিজেপিকেই। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় আগেই এই দাবি করেছিলেন যে পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। সরকারি, বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এবার একই অভিযোগ করে বিজেপিকে দায়ী করলেন আইনজীবী রমা প্রসাদ সরকার। তিনি কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবারই সেই নথি জমা পড়েছে আদালতে। আইনজীবীর বক্তব্য, নবান্ন অভিযানে হয়রানির শিকার হয়েছেন…
Read More
আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ জিতেন্দ্রকে

আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ জিতেন্দ্রকে

একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যে জুড়ে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে ইডি-সিবিআই-এর পাশাপাশি তৎপরতা বাড়াচ্ছে সিআইডি৷ তথ্য পেতে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল রাজ্য গোয়েন্দা পুলিশ। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিআইডি। তলব করা হয়েছিল বেশকিছু পুলিশ আধিকারিককেও। জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই কয়লা পাচার-কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদা আসানসোল পুরসভার মেয়র ছিলেন জিতেন্দ্র৷ জানা গিয়েছে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র…
Read More
রাজ্য সরকারের মন্ত্রী সভায় রদবদল, কাকে কোন ঘর দেওয়া হলো

রাজ্য সরকারের মন্ত্রী সভায় রদবদল, কাকে কোন ঘর দেওয়া হলো

এই মুহুর্তে রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় ঘটে গিয়েছে রদবদল৷ সেই সঙ্গে বদলে গিয়েছে ঘরও৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর আগেকার ঘরটি দেওয়া হয়েছে মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। এদিকে, একতলায় সুব্রত মুখোপাধ্যায়ের পাশের ঘরটি বরাদ্দ ছিল প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের জন্য। তাঁর ঘরটি দেওয়া হয়েছে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। আর দোতলায় থাকা চন্দ্রিমার ঘরটি দেওয়া হচ্ছে বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ঘরটি আপাতত বন্ধ রাখা হয়েছে। দোতলায় প্রাক্তন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের ঘরটি দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজাকে। মন্ত্রী অখিল গিরি ও প্রাক্তন…
Read More
আরও ১৪ দিনের জেল হেফাজত বাড়ানো হলো পার্থ-অর্পিতার

আরও ১৪ দিনের জেল হেফাজত বাড়ানো হলো পার্থ-অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গতকাল আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তাদের। দুজনেই আবার চলে যাচ্ছেন জেলে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফের জেল হেফাজতের নির্দেশই দেওয়া হয়েছে। আদালত এও জানিয়েছে যে, ভার্চুয়াল মাধ্যমেই পরবর্তী হাজিরা দিতে হবে পার্থ এবং অর্পিতাকে। আর ইডি চাইলে জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। শুনানিতে কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, তাঁর থেকে ইডি কিছু পায়নি। তিনি একজন জনপ্রতিনিধি। বলতে বলতে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, 'প্লীজ আমাকে দেখুন, আমার…
Read More
বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু প্রথম থেকেই অর্পিতা দাবি করে এসেছেন যে তিনি এই অর্থ সম্পর্কে কিছু জানেন না। এদিন ভার্চুয়াল শুনানিতে একই দাবি করলেন অর্পিতা। তিনি জানালেন, ইডি তাঁর বাড়িতে থাকার সময়ে ৪ ঘণ্টা বাথরুমেই ছিলেন তিনি, তারপর বেডরুমে। ইডি কী করেছে তা নাকি তিনি জানতেই পারেননি। অন্যদিকে বিচারক তাঁকে বলেন, টাকা কোথা থেকে পাওয়া গেছে, জানা উচিত ছিল। উত্তরে অর্পিতা…
Read More
ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযান মামলায় স্থগিত হল রায়দান

ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযান মামলায় স্থগিত হল রায়দান

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। এই পরিস্থিতিতে বিজেপি নবান্ন অভিযান সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলায় প্রধান বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, সরকারি, বেসরকারি সম্পত্তি নষ্ট যেমন করা যাবে না তেমনই অকারণে কাউকে গ্রেফতার করা যাবে না। এছাড়াও গোটা ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। তিনি আদালতকে এও জানিয়েছেন, অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ কিয়স্ক ভাঙচুর…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন ভাবনা, কিশোরদের জন্য এবার নয়া উদ্যোগ

রাজ্য সরকারের তরফে নতুন ভাবনা, কিশোরদের জন্য এবার নয়া উদ্যোগ

তৃতীয় বার বর্তমান রাজ্য সরকারের জয়ের পর সাধারণ মানুষের সুবিধার্থে একধিক প্রকল্পের ঘোষণা করা হয়৷ যার মধ্যে কন্যাশ্রী হলো অন্যতম৷ কন্যাশ্রীর পর কিশোরদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার৷ শৈশব থেকে কৈশরে পা দেওয়া বয়সের সেই সন্ধিক্ষণে ছেলেদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। যা সব সময় তারা প্রকাশ করতে পারে না৷ বয়ঃসন্ধক্ষণে কিশোররা যাতে নিঃসঙ্কোচে তাদের মনের কথা শেয়ার করতে পারে, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে স্কুলে স্কুলে তৈরি হচ্ছে 'বন্ধুমহল' ৷ এই কর্মসূচির আওতায় স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি ক্লাব গঠন করা হবে। সেখানে একজন প্রধান এবং এক জন উপপ্রধান থাকবেন। তারাই ছোটদের…
Read More
স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

বাংলার পুজোর বাকি আর মাত্র কদিন, এই প্রেক্ষিতে পুজো কমিটিগুলিকে দেওয়া পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ এই অনুদান বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে একাধিক৷ এর পরেই দায়ের হয় মামলা৷ এই পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের৷ রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিল উচ্চ আদালত৷ প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য৷ এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে ৬টি শর্ত সাপেক্ষে পুজো অনুদানে অনুমতি দেওয়া হয়েছে৷ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁর নির্দেশে বলেছেন, মূলত ছটি শর্তে রাজ্য কমিটিগুলিকে অনুদান দেওয়ার যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করা…
Read More