12
Sep
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তদন্তে ফের উদ্ধার টাকার পাহাড়৷ গত সপ্তাহের শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ব্যবসা চালাতেন তিনি। ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কিন্তু অদ্ভুতভাবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওই ঘটনার নিন্দা না করে…
