07
Sep
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই পরিস্থিতিতে কোভিড পর্ব কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। কিন্তু কী কী পরিবর্তন আসছে? জানা গিয়েছে, আগে উচ্চ মাধ্যমিকের উত্তর পত্রে ‘পার্ট-এ’ এবং ‘পার্ট-বি’ দু’টি ভাগ থাকত। পরীক্ষার শেষে দুটি উত্তরপত্র জুড়ে দেওয়া হত। এবার থেকে আর সেই ভাগ থাকছে না। দু’টি অংশের পরিবর্তে একটিই প্রশ্নপত্র থাকবে৷ এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন পরীক্ষার সম্ভাব্য তারিখও জানানো…
