02
Nov
আরো একবার বিজেপি ও কংগ্রেসকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানবাজারে কালি পুজোর উদ্বোধনে গিয়ে দুই দলকে চাঁচাছোলা ভাষায় বিঁধতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কংগ্রেস বাংলায় আমাদের বিরুদ্ধে প্রতিটি আসনে লড়াই করার পর কী করে আশা করে অন্য রাজ্যে আমরা ওদের সমর্থন করব৷ নীতি সব জায়গায় একই হয়৷ আমারাও এক সময় কংগ্রেস করতাম৷ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম৷ তিনি আরও বলেন, আমরা ইউপিএ ছেড়ে চলে এসেছিলাম৷ কারণ প্রতিদিন গ্যাসের দাম বাড়ত বলে৷ আমরা সিদ্ধান্ত নিতে পারি৷ তাই ইস্তফা দিয়ে চলে আসি৷ ওঁরা সিদ্ধান্ত নিতে পারে না বলেই সিপিএমের হাত ধরেছে৷ এনডিএ-এর সঙ্গেও আমরা জোট বেঁধেছিলাম৷ কিন্তু আমাদের…
