Banashree Sarkar

108 Posts
অতি সহজেই তুলে ফেলুন ট্যান, টোটকা লুকিয়ে রয়েছে আপনারই বাড়িতে

অতি সহজেই তুলে ফেলুন ট্যান, টোটকা লুকিয়ে রয়েছে আপনারই বাড়িতে

বাইরে বেরলেই ঝলসে যাওয়ার মতো গরম। যে কেউ এই মারাত্মক রোদে বেরলেই মুখে পড়ে যাচ্ছে কালো ট্যান। এমন অবস্থায় বার বার পার্লারে গিয়ে কাঁড়ি খানিক টাকা খরচ করার তো কোনও মানে হয় না। তাই ঝাড়খণ্ডের রাঁচীর বিউটিশিয়ান করিশ্মা জানাচ্ছেন, রান্নাঘরে থাকা অতি সাধারণ জিনিসপত্র নিয়ে কী ভাবে মুখের ট্যান অতি সহজেই তুলে ফেলা যায়। করিশ্মা জানাচ্ছেন, প্রথমে একটি জায়গায় কাঁচা হলুদ বেটে নিন। এক চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে মেশান এক চামচ বেসনের পেস্ট। তারপর এই মিশ্রণে মেশান এক চামচ গোলাপ জল৷ এই পেস্ট সপ্তাহে দু’বার লাগান। এছাড়া, দিনে দু’বার এক মিনিট শসা দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। শসা ভিটামিন…
Read More
টক দইয়ের সাথে এই খাবারগুলি ভুলেও খাবেন না, সুস্থ থাকতে আজই সজাগ হোন

টক দইয়ের সাথে এই খাবারগুলি ভুলেও খাবেন না, সুস্থ থাকতে আজই সজাগ হোন

গরমে নিয়ম করে অনেকেই টক দই খাচ্ছেন। যদিও সারা বছর টক দই খাওয়া হয়। তবে গরমে বিরতি নেই। শেষপাতে টক দই না খেলে ঠিকমতো স্বস্তি পাওয়া যাচ্ছে না। শীত হোক বা গরম, টক দই নিয়ম করে খাওয়ার অভ্যাস তৈরি করলে স্বাস্থ্য নিয়ে আর ভাবতে হয় না। গরমে রোজ দই খাচ্ছেন, ভাল কথা। কিন্তু কিছু খাবার রয়েছে, যেগুলি দইয়ের সঙ্গে না খাওয়াই শ্রেয়। তা হলে দইয়ের স্বাস্থ্যগুণ পাবে না শরীর। সেই সঙ্গে নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। দুধ: দুধ এবং দই দু’টিতেই প্রোটিন, ফ্যাট রয়েছে। ফলে একসঙ্গে দুধ, দই খেলে অম্বল হতে পারে। সেই সঙ্গে বুক জ্বালা, পেটে অস্বস্তির মতো…
Read More
ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত

ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত

প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার ভাই মৃত। গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল। ঋষভ পন্থের ২০২২ সালে গাড়ি দুর্ঘটনা হয়েছিল। তিনি সেখান থেকে ফিরে এসে আবার ক্রিকেট খেলছেন। কিন্তু রায়নার ভাইয়ের ভাগ্য সহায় ছিল না। তিনি এবং তাঁর এক বন্ধু দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায় যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায়। তাঁদের স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে। সেই ধাক্কায় সৌরভ এবং শুভমের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সেই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সৌরভদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখা…
Read More
তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণে, জানলো আবহাওয়া দফতর

তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণে, জানলো আবহাওয়া দফতর

দু’-এক পশলা বৃষ্টি হলেও এখনই অস্বস্তি কমছে না রাজ্যের বেশির ভাগ অংশে। ২ মে, বৃহস্পতিবার থেকে ৫ মে, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। তবে এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে। তারা জানিয়েছে, এ বার তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে। আগামী চার থেকে পাঁচ দিনে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিছু অংশে তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া…
Read More
কেন টি-২০ বিশ্বকাপে জায়গা করা নিয়ে ধাক্কা খেতে হলো বিরাটকে?

কেন টি-২০ বিশ্বকাপে জায়গা করা নিয়ে ধাক্কা খেতে হলো বিরাটকে?

ভারতের আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষিত হয়ে গিয়েছে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে স্বমহিমায় বিরাট কোহলি জায়গা করে নিয়েছেন। আইপিএলে নিজের সেরাটা তুলে ধরার পর কোহলির দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেও বিরাট কোহলিকে এবার ধাক্কা খেতে হল। কারণ আরসিবির মহাতারকা আইপিএলে নিজের সিংহাসন হারিয়েছেন। কোহলির অরেঞ্জ ক্যাপ আপাতত ছিনিয়ে নিয়েছেন সিএসকের টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্যাটার। আইপিএলের শুরু থেকেই নিজের চেনা ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে। আরসিবির পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও কথা বলেছে বিরাটের ব্যাট। কোহলি শুরু থেকেই অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন। অপরদিকে, সিএসকের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও…
Read More
কোন ৫ কারণে গরমেও নিয়ম করে খাবেন আমলকি?

কোন ৫ কারণে গরমেও নিয়ম করে খাবেন আমলকি?

শীতকালীন রোগবালাই থেকে দূরে থাকতে অত্যন্ত ভরসাযোগ্য হলো আমলকি। তবে শুধু শীতকাল নয়, আমলকির উপকারীতা নাকি গরমেও সমান। চিকিৎসক এবং পুষ্টিবিদেরা তেমনটাই জানাচ্ছেন। গরমেও শারীরিক সমস্যার অন্ত নেই। একটার পর একটা লেগেই আছে। আমলকি খেলে বাড়তি কোনও সুফল পাওয়া যাবে কি? সংক্রমণের ঝুঁকি কমায়: প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমলকিতে। প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে এই ভিটামিন। সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় শরীরে। এমনকি আমলকি যেকোনও অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। হজমের গোলমাল কমে: গরমে হজমের গোলমাল লেগেই আছে। গ্যাস-অম্বলের সমস্যা এড়াতে আমলকি হতে পারে অন্যতম ভরসা। প্রচুর পরিমাণে ফাইবার আমলকিতে আছে। যা হজমশক্তি উন্নত করে। ফলে পেটের…
Read More
৩ দিনে ২ দফায় সস্তা হল সোনা, আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

৩ দিনে ২ দফায় সস্তা হল সোনা, আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

রিপোর্ট অনুযায়ী, কলকাতায় জিএসটি এবং টিসিএস বাদে ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৭২৯০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৭২৯০০ টাকা। অপরদিকে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৭৩২৫ টাকা জিএসটি এবং টিসিএস বাদে। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৭৩২৫০ টাকা। কলকাতার দোকানগুলিতে গতকালকের তুলনায় আজ খুচরো পাকা সোনা এবং সোনার বাটের দাম ১০ গ্রামে কমেছে ১০০ টাকা করে। এদিকে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৬৯৬৫ টাকা জিএসটি এবং টিসিএস বাদে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার…
Read More
তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে কিডনির সমস্যা, কি করলে বাঁচবেন এই সমস্যা থেকে?

তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে কিডনির সমস্যা, কি করলে বাঁচবেন এই সমস্যা থেকে?

অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়া-দাওয়া, শরীরচর্চা না করার প্রবণতা একাধিক লাইফস্টাইল ডিজিজ ডেকে আনে। তার মধ্যে কোলেস্টেরল, ডায়াবেটিস রয়েছে। হলদে বা লালচে প্রস্রাবের রং, কোমরের নীচের অংশে যন্ত্রণা, বমি-বমি ভাব—এই ধরনের উপসর্গই জানান দেয় যে আপনার কিডনিতে পাথর হয়েছে। ব্যথা-যন্ত্রণা সহ্য করতে হয় কিডনিতে পাথর হলে। সময় থাকতে কিডনির দেখভাল না করলে অস্ত্রোপচার করা ছাড়া সুস্থ হওয়ার আর কোনও উপায় থাকে না। মূলত জীবনধারার কারণেই পাথর জমে কিডনিতে। পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়া থেকে শুরু করে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কিডনির সমস্যা বাড়িয়ে তোলে। এছাড়া আপনার ডায়েটে যদি অক্সালেট ও ক্যালসিয়ামের মাত্রা অত্যধিক বেশি হয়, সেখান থেকে পাথর তৈরি হতে পারে।…
Read More
সৌরভের ঘরের মাঠেই তাঁর রেকর্ড ভাঙলেন সল্ট

সৌরভের ঘরের মাঠেই তাঁর রেকর্ড ভাঙলেন সল্ট

ইডেন মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্ব। তিনি এই মাঠে খেলে বড় হয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কঠোর অনুশীলন করেছেন ইডেনেই। তার পরে দলেও ফিরেছেন। সেই মাঠেই সোমবার সৌরভের রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট। সেটাও সৌরভের সামনে। ইডেনে আইপিএলের এক মরসুমে সৌরভের সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল। তিনি ৭ ম্যাচে ৩৩১ রান করেছিলেন। সেই রেকর্ড সল্ট ভেঙে দিলেন। এ বারের আইপিএলে কেকেআর ইডেনে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে। আর সেই ছ’ম্যাচে সল্ট করেছেন ৩৪৪ রান। ইডেনে এক আইপিএলে সল্ট সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে। সৌরভ ২০১০ সালের আইপিএলে ইডেনে ৩৩১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে…
Read More
বহুতলে আগুন লেগে ছড়াল চাঞ্চল্য

বহুতলে আগুন লেগে ছড়াল চাঞ্চল্য

মানিকতলা মেন রোডের উপরের একটি ১০ তলা বহুতলের আট তলার ফ্ল্যাটে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি রবিবার রাত ৮টা নাগাদ ঘটেছে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। ফ্ল্যাটটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে খবর। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এই আগুন লেগেছে বাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট হয়ে। মানিকতলা মেন রোডের ওই বহুতলের বাসিন্দারা জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত ফ্ল্যাটটির মালিক পঙ্কজ আগারওয়াল নামে এক ব্যক্তি। বাড়িতে পঙ্কজ ছাড়াও ঘটনার সময়ে ছিলেন তাঁর স্ত্রী, দুই ছেলেমেয়ে এবং বৃদ্ধ বাবা। একটি শোয়ার ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই তা…
Read More
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খান এই ছয় খাবার

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খান এই ছয় খাবার

ডায়াবেটিস, প্রেশারের মতো এখন ঘরে ঘরে কোলেস্টেরলের রোগীও। কোলেস্টেরলের বাড়বাড়ন্ত হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। কিন্তু আপনি যদি ভেবে বসেন থাকেন যে, শুধুমাত্র শীতকালে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, এই ধারণা ভুল। কোলেস্টেরলের মাত্রা গরমেও বাড়তে পারে। আর কোলেস্টেরলকে নিমন্ত্রনে রাখার সবচেয়ে সহজ উপায় হল ডায়েট। ফ্যাট ও ক্যালোরি যুক্ত খাবার এড়িয়ে চললেই কোলেস্টেরলের হাত থেকে কিছুটা রেহাই মেলে। কিন্তু কোলেস্টেরলকে হাতের মুঠোয় রাখতে গেলে ৬টি খাবার রোজ খেতে হবে। ওটস: প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ওটসের মধ্যে। ওটস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে পিত্ত অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের প্রতিরোধে সক্ষম ওটস। ফ্ল্যাক্স সিড: ফ্ল্যাক্স সিড…
Read More
নতুন কোন বোলার নিচ্ছে কেকেআর?

নতুন কোন বোলার নিচ্ছে কেকেআর?

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে কেকেআরকে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। নাইটরা জয়ে ফিরতে মরিয়া। দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না, কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে তা সেফ মনে হচ্ছে না। সুনীল নারিন একমাত্র ব্যতিক্রম। ফলে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা খেলেছিলেন। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে তিনি ফিরতে পারেন।…
Read More
ত্বক, চুল ও শরীরকে সুস্থ রাখতে চান, জেনে নিন ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা

ত্বক, চুল ও শরীরকে সুস্থ রাখতে চান, জেনে নিন ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা

আমরা সকলেই প্রায় ভিটামিন ই ক্যাপসুলের নাম জানি। ত্বক থেকে শুরু করে চুল শরীরের নানা রোগে এই ওষুধ যেন মহা-ওষুধের কাজ করে। এই ক্যাপসুল তীব্র গরমেও আপনাকে সুস্থ ও সুন্দর রাখতে পারে। ভিটামিন ই ক্যাপসুল শুধু মাত্র ত্বক বা চুল নয় বহু কিছুতে দারুণ কাজ দেয়। রোজ যারা রান্না বা কাপড় কাচার মতো কাজ করে থাকেন, তাদের নখের উপর কিন্তু প্রভাব পড়ে। নখে হলুদ দাগছোপও হয়। ভিটামিন ই ক্যাপসুল রাতে ঘুমাতে যাওয়ার আগে নখে ভাল করে মাখুন সব সমস্যা গায়েব হয়ে যাবে। একটা ভিটামিন ই ক্যাপসুল নাইটক্রিম বা ময়েশ্চারাইজারের মধ্যে মিশিয়ে তবে মাখুন। এই গরমেও ত্বকের আদ্রতা নষ্ট হবে না।…
Read More
কলকাতা নাইট রাইডার্স হেরে গেলো পঞ্জাব কিংসের কাছে

কলকাতা নাইট রাইডার্স হেরে গেলো পঞ্জাব কিংসের কাছে

২০ ওভারে ২৬১ রান তুলেও একটা দল নিশ্চিন্ত থাকতে পারছে না। বিপক্ষ আট বল বাকি থাকতে সেই রান তুলে দিচ্ছে। এ বারের আইপিএলে শুক্রবার এমন ঘটনাই ঘটল। ইডেনে প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংস সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়। যা দেখে পঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারেনের মনে হচ্ছে এটা ক্রিকেট নয়, বেসবল। পঞ্জাব টানা ম্যাচ হারছিল। রান পাচ্ছিলেন না জনি বেয়ারস্টো। সেই সব কিছুই বদলে গেল। পঞ্জাব জিতল বেয়ারস্টোর করা শতরানে। ইংরেজ ব্যাটার ৪৮ বলে ১০৮ রান করেন। ২৪টি ছক্কা মারে দুই দল মিলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড। এর আগে কখনও কোনও দল…
Read More