27
Apr
মেটার মালিকাধীন হোয়্যাটসঅ্যাপকে ভারত ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিল। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে মেসেজ এবং ভয়েস কলিংয়ের এনক্রিপশনের নীতি ভঙ্গ করতে হলে, সেই পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে। দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত মনমোহনের বেঞ্চে শুনানিতে হোয়্যাটসঅ্যাপের আইনজীবী বলেন, 'প্ল্যাটফর্ম হিসেবে আমরা বলছি যে আমাদের যদি এনক্রিপশনের ভাঙতে হয, তাহলে চলে যাবে হোয়্যাটসঅ্যাপ।' সেইসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের কোথাও এরকম কোনও নিয়ম নেই। এমনকী এরকম কোনও নিয়ম ব্রাজিলেও নেই। একটা পুরো শৃঙ্খল আমাদের বজায় রাখতে হবে। আমরা জানি না যে কোন মেসেজে ডিক্রিপ্ট করতে বলা হবে। এটার অর্থ হল যে আমাদের কোটি-কোটি মেসেজ সংরক্ষণ করে রাখতে হবে কয়েক বছর ধরে।' ২০২১ সালে সোশ্যাল মিডিয়ার মধ্যস্থতাকারীদের…
