24
Jun
সার্ভিস এবং গ্রাহকের অভিজ্ঞতার উপর দৃঢ় ফোকাস সহ, Isuzu মোটর্স ইন্ডিয়া পশ্চিমবঙ্গের জয়গাঁওয়ে দার্জিলিং ISUZU-র একটি নতুন পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার লঞ্চ করেছে। আলিপুরদুয়ার এলাকায় অবস্থিত, এই নতুন সার্ভিস সেন্টারটি ২০,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, এছাড়াও এখানে আধুনিক সরঞ্জাম, ৬ টি সার্ভিস বে, বডি শপ, পেন্ট বুথ এবং দক্ষ টেকনিশান রয়েছে যারা এই এলাকার এবং পার্শ্ববর্তী অঞ্চলের ISUZU গ্রাহকদের বিরামহীন পরিষেবা দেবে। Isuzu মোটর্স ইন্ডিয়া সারা দেশে তার বিক্রয় এবং সার্ভিস অপারেশনকে বাড়িয়েছে। দার্জিলিং ISUZU পূর্বভারতের অন্যতম প্রধান ডিলার পার্টনার। এটি ৪ বছর ধরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি ডেডিকেটেড ৩S ফেসিলিটি সহ ISUZU-র প্রতিনিধিত্ব করছে। Isuzu মোটর্স ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তোরু…
