06
Oct
রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার এবার ‘চুজ বোল্ড’ ভাবনাকে ভারতের স্ট্রিটওয়্যার সংস্কৃতিতে নিয়ে আসছে। দেশীয় ব্র্যান্ড গাল্লি ল্যাবসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে ৫০০ জোড়ার সীমিত সংস্করণের স্নিকার। এতে রয়্যাল চ্যালেঞ্জের নির্ভীক আত্মপ্রকাশের ভাবনার সঙ্গে গাল্লি ল্যাবসের স্বতন্ত্র নকশাকে মিলিয়ে দেওয়া হয়েছে।ক্রিকেট স্টেডিয়াম থেকে ই-স্পোর্টসের ময়দান—যুব সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উপস্থিতির পর এবার মাঠ ও পর্দার বাইরে রাস্তায় ‘চুজ বোল্ড’-এর ভাবনাকে তুলে ধরছে ব্র্যান্ডটি। স্নিকারটি চামড়া ও ডেনিম দিয়ে তৈরি এবং গাল্লি ল্যাবসের জনপ্রিয় ‘বাজ’ নকশার উপর ভিত্তি করে তৈরি। পিছনের অংশে রয়েছে ‘#চুজবোল্ড’-এর বিশেষ সূচিকর্ম। ডিয়াজিও ইন্ডিয়ার বিপণন বিভাগের সহ-সভাপতি অনিন্দিতা দত্ত বলেন, “সাহসী হওয়ার অর্থ কোনও নির্দিষ্ট ছাঁচে নিজেকে মানিয়ে…
