editor

10324 Posts
জটেশ্বরে পালন করা হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী

জটেশ্বরে পালন করা হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী

ফালাকাটার জটেশ্বরে পালন করা হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী। শনিবার সকালে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ জটেশ্বর শাখার উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন বিশ্ব মহাবীর চিলা রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা।এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন।
Read More
নাগরিকদের সমস‍্যা সমাধান না হওয়ায় পুরকর্মীদের উপর ক্ষেপে উঠলেন মেয়র

নাগরিকদের সমস‍্যা সমাধান না হওয়ায় পুরকর্মীদের উপর ক্ষেপে উঠলেন মেয়র

শিলিগুড়ি শহরের নাগরিকদের একাধিক সমস‍্যা সমাধান না হওয়ায় ক্ষেপে উঠলেন মেয়র, এবং পুরকর্মীদের সর্তক করে হুশিয়ারী দেন তিনি।শহরতলির একাধিক ড্রেন,কালভার্ট,রাস্তার বেআইনি বিল্ডিং এর সমস‍্যার কথা শোনেন মেয়র গৌতম দেব।এরই মাঝে কিছু সমস‍্যা সমাধানে পুরকর্মীদের আচরন শুনে ক্ষেপে লাল মেয়র গৌতম দেব।পুরকর্মীদের কড়া হুশিয়ারী দেন মেয়র। মানুষ সমস‍্যার জন‍্য এখানে ফোন করে।তা দেখে শুনে সমস‍্যা সমানের চেষ্টা করাটা প্রধান লক্ষ্য।তা না করে কাজের কোন ফলোয়াপ নেই এটা কি হচ্ছে।
Read More
মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামি বাক্স সঠিক জায়গায় নেই। বাক্স টির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসী দের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতি মধ্যেই কোচবিহার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
‘নর্থ বেঙ্গল পেইন্টার্স ‘ সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “আর্টফেয়ার”

‘নর্থ বেঙ্গল পেইন্টার্স ‘ সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “আর্টফেয়ার”

'নর্থ বেঙ্গল পেইন্টার্স ' সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে "আর্টফেয়ার "। আজ এই নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়।  ২০১৩ থেকে  তাদের পথচলা শুরু তাই এ বছর দশ বছর পূর্তিতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার বা মেলা। শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের মাঠে ১৪ই মার্চ থেকে ১৯শে মার্চ সংগঠিত হবে এই আর্ট ফেয়ার।দুপুর ১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।শিলিগুড়ি ছাড়াও কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে স্টল দেবেন, এবং বিভিন্ন আর্টের গ্রুপ যারা এখানে পার্টিসিপেট করতে চাইছেন তারা স্টল অনুযায়ী পার্টিসিপেট করতে পারবেন। মূলত ফাইন আর্ট, স্কাল্পচার নিয়েই…
Read More
জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় রাস্তার কাজের সূচনা

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় রাস্তার কাজের সূচনা

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় এক কোটি তেইশ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা।এলাকাবাসীর দাবি মেনে এদিন ফালাকাটা ব্লকের ছোট শালকুমার গ্ৰাম পঞ্চায়েতের জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এলাকায় ভৈরবহাট বাজার থেকে পূর্ব শিবনাথপুর হরিমন্দির হয়ে খাঁউচাদপাড়া রামকৃষ্ণ কার্জীর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান পথশ্রী প্রকল্পের এই রাস্তা তৈরিতে ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় হবে  ও এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হওয়ায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিনের পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়, ছোট…
Read More
শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন

শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন

শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন। বাজেট আলোচনা চলার সময় বাজেটের নথি ছিড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বাম কাউন্সিলাররা। তারপর পুরবাজেট বয়কট বামেদের। বাজেটে গরহাজির থাকতে দেখা গেল কংগ্রেসও।মঙ্গলবার বাজেট পেস হয় শিলিগুড়ি পুরনিগমে, ১০কোটি ৫৩ লক্ষ্য টাকার ঘাটতিতে বাজেট পেস করা হয়। সেজ সময়ই এবারের বাজেটকে গতানুগতিক ও গরীব বিরোধী বাজেট বলে সমালোচনা করে বিরোধীরা।এরপর শুক্রবার বাজেট অধিবেশনে বাজেটের তীব্র সমালোচনা করে সরব হয় বাম কাউন্সিলাররা।বাজেটের নথি ছিড়ে ওয়াক আউট করলো বামেরা।
Read More
আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ। বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয়।
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সচেতনতা শিবির

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সচেতনতা শিবির

শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রুখতে পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।শুক্রবার শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর।জানা গিয়েছে এদিন পথ চলতি মানুষদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।
Read More
দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি কিন্ত দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দেওয়াল লিখন শুরু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিন জন বারলা জানান ফিরসে মোদী সরকার এই স্লোগান নিয়ে নেমেছি।তিনি জানান এবছর বিজেপি একাই ৩৭০এর বেশি সিট পাবে এন ডি এ জোট ৪০০ সিট পাবে। জনবারলা এদিন জানান প্রার্থী কে হবে এটা দল সিদ্ধান্ত নেবে কিন্ত আমরা মোদী সরকারকে ভোট দেবো।
Read More
পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি সহ কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো অল কামতাপুর স্টুডেন্টস organization। এদিন কোচবিহার শহরে মিছিল করার পাশাপাশি কোচবিহার জেলা শাসকের দপ্তরে উপনীত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন kpp নেতা কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘শিল্পী মিলন উৎসব’

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘শিল্পী মিলন উৎসব’

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে 'শিল্পী মিলন উৎসব'। বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ট নর্থ বেঙ্গল কমিটির পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে।আগামী ২৫শে ফেব্রুয়ারি শিলিগুড়ির বৃন্দাবন গার্ডেনে আয়োজিত করা হবে "শিল্পী মিলন উৎসব"।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা। এই মিলন উৎসবে গোটা উত্তরবঙ্গ থেকেই শিল্পীরা যোগদান করবেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠনের দায়িত্বে থাকা বিশিষ্ঠ সংগীতশিল্পী নচিকেতা, বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পী সুমিত গাঙ্গুলি ও বাংলা সিরিয়ালের অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী।
Read More
খড়িবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন সভাধিপতি অরুণ ঘোষ

খড়িবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন সভাধিপতি অরুণ ঘোষ

খড়িবাড়ির প্রসাদু জোতে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।প্রসঙ্গত, ভোররাতে অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির সমস্ত ঘর সহ ১ লক্ষ টাকা ও একাধিক নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আহত হন বাড়ির মালিক।খবর পেয়ে এদিন পরিবারটির সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ সহ অন্যান্যরা। মহকুমা পরিষদের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির তরফে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করার আশ্বাস দেন সভাধিপতি।
Read More
সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার।অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবি বিজেপি যুব মোর্চার।উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে  শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি যুব মোর্চার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ত্রিপল টাঙিয়ে প্ল্যাকার্ড হাতে  বিক্ষোভ শুরু করেছেন যুব মোর্চার কর্মীরা। রাত ৮টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানা গেছে।
Read More
বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়িতে

বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়িতে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কুয়াশার চাদরে জলপাইগুড়ি।বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।এদিন বেলা বাড়লেও  সূর্যের দেখা নেই।আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলোতে আবহাওয়া স্বাভাবিকই থাকবে।
Read More