editor

11195 Posts
এবার থেকে আর বেশি স্ট্রেস নিতে হবে না, বাজারে চলে এলো সেকেন্ড ব্রেন

এবার থেকে আর বেশি স্ট্রেস নিতে হবে না, বাজারে চলে এলো সেকেন্ড ব্রেন

সারাদিন ধরে এত কাজ, পড়াশোনা, প্রিয়জনের জন্মদিন, বিশেষ কিছু তারিখ, ওষুধের নাম থেকে শুরু করে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একটা মাথার মধ্যেই রাখতে হয়। সেই চাপ আমরা অনেকেই নিতে পারি না। ফ্রাস্ট্রেটেড হয়ে উঠি আমরা। এবার তারই সমাধানে বাজারে চলে এলো সেকেন্ড ব্রেন। কিন্তু কিভাবে কাজ কীভাবে কাজ করবে এই সেকেন্ড ব্রেন? কোনো চিপ নয়, অস্ত্রপ্রচার করেও এটি শরীরের মধ্যে যুক্ত করতে হয় না। আপনারা এই বিশেষ ধরনের অ্যাপটি প্লেস্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রথম দিকে আপনাকে কিছু স্বল্প পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। ৫৬০ টাকার বিনিময়েই আপনি পেয়ে যাবেন সেকেন্ড ব্রেন।
Read More
আজ কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ সকাল থেকেই রোদের তেজে তেতে পুড়ে যাচ্ছে বাংলার মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি। চলতি সপ্তাহে পারদ আরো চড়তে পারে বলে জানা যাচ্ছে। বুধ বৃহস্পতিতে ছুঁতে পারে ৪১° ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিসের খবর এমনটাই। তবে বৃষ্টির দেখা কবে মিলবে? কী জানালো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে আজ সারাদিন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
Read More
নববর্ষে মিল ডে মিলে দিতে হবে ভাত- মাংস-ফল, টাকা কোত্থেকে আসবে?

নববর্ষে মিল ডে মিলে দিতে হবে ভাত- মাংস-ফল, টাকা কোত্থেকে আসবে?

আজ পহেলা বৈশাখ অর্থাৎ বাঙালীর নববর্ষ। নববর্ষে এবার শিক্ষার্থীদের পাতেও পড়বে মাংস ভাত, পায়েস ফল, মিষ্টি। হ্যাঁ নববর্ষের এই নয়া মেনুই ঠিক করেছেন শিক্ষা দফতর। তবে এর জন্য বাড়তি কোন টাকা বরাদ্দ করা হবে না। পহেলা বৈশাখের পর কাল স্কুলে প্রথম দিন। কালকে খাওয়ানোর নির্দেশ এই নতুন মেনু। তবে টাকা আসবে কোত্থেকে? প্রশ্ন শিক্ষক মহলের। বেশ কিছু শিক্ষকদের দাবি মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাতে সারা বছরের জন্য পুষ্টিকর খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা সম্ভব হয় না। তার ওপর মাংসের জন্য বাড়তি খরচ তারা পাবে কোত্থেকে? এছাড়াও আগে মিড ডে মিলের গুণমান, পুষ্টিমান এবং আরও নানা কারণে…
Read More
অবশেষে NIA-র নাগালে বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডের অভিযুক্তরা

অবশেষে NIA-র নাগালে বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডের অভিযুক্তরা

অবশেষে NIA-র হাতে ধরা পড়ল বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে যুক্ত দুই অভিযুক্ত। বেশকিছুদিন ধরেই চলছিল তাদের খোঁজার জন্য চিরুনি তল্লাশি। অবশেষে মিলল খোঁজ। কলকাতার বুকেতেই লুকিয়ে ছিল দুইজন। খবর পেয়ে আজ সকালে NIA তাদের গ্রেফতার করল। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক কাণ্ডে সন্দেহভোজন দুই লোক মুসাভির হুসেন শাজিব এবং রামেশ্বরমের খোঁজ চলছিল। বেঙ্গালুরুর ক্যাফেতে তারাই বিস্ফোরক লুকিয়ে রেখে গিয়েছিলেন। এই দুইজন ছাড়াও আব্দুল মাথিন আহমেদ তাহা নামে আরও একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এই অভিযুক্তদের খুজে দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করাও হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফ থেকে। এনআইএ এর তরফ থেকে যোগাযোগ করার জন্য একটি ইমেল…
Read More
৫ বছরের সন্তান নিয়েই বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা

৫ বছরের সন্তান নিয়েই বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা

ফের নতুন করে সাত পাঁকে বাধা পড়তে চলেছেন জনপ্রিয় টেলিঅভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আগের বিয়ে টেকেনি। ৭ বছর আগেই ডিভোর্সের পাঠ চুকে গিয়েছিল। দীর্ঘদিন পর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি। রয়েছে একটি পাঁচ বছরের পুত্র সন্তানও। নতুন স্বামী রাতুল ছেলেকে মেনে নিয়েছেন নিঃসংকোচে। রাতুল-রূপাঞ্জনার দীর্ঘ ৬ বছরের সম্পর্ক। এমনকি গত বছরে শুরুর দিকে তারা আংটি বদলও করেছিলেন। এবার সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার পালা। জানা যাচ্ছে আগামী মাসে অথাৎ ১৯শে এপ্রিল ধূমধাম করে বিয়ের সানাই বাজবে। রূপাঞ্জনার ডিভোর্সি স্টেটাস, সিঙ্গল মাদার হওয়াটা এই সম্পর্কে বাধা হয়নি। দুজনের বয়সের ফারাক নিয়েও চিন্তিত নন রাতুল। ভালোবেসে পরস্পরের হাতটা ধরেছেন তাঁরা। দুজনের মধ্যে…
Read More
রুপ ধরে রাখার জন্য কীকরেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য

রুপ ধরে রাখার জন্য কীকরেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য

পঞ্চাশেও ভেটে পড়ছে জেল্লা। যার রুপে এক কোথায় মুগ্ধ গোটা পৃথিবী? তিনি আর কেউ না বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে ঐশ্বর্যর মাথায় জায়গা পেয়েছিল এই মিস ওয়ার্ল্ড খেতাব। বিশ্বের অন্যতম সুন্দরীদের মধ্যে তিনি একজন। তার শরীরে নাকি এক ফোটা খুদ নেই। কিন্তু কীকরে নিজের রুপ ধরে রেখেছেন তিনি? ফাঁস হল রহস্য। সৌন্দর্যর আসল চাবিকাটি হিসেবে ঐশ্বর্য মনে করেন হাইড্রেশনকে। তাই তিনি ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল পান করেন। এছাড়া ছোটথেকেই ত্বকের যত্ন নিতে ভালোবাসেন রাইসুন্দরী। তবে কোন কেমিক্যাল প্রোডাক্ট নয়, ত্বকের যত্ন নিতে তিনি অ্যারোমাথেরাপিতে বিশ্বাসী। কারণ অ্যারোমাথেরাপি শরীর ও মন দুই সতেজ রাখে। ক্যামোমাইল, ইউক্যালিপটাস, স্যান্ডেলউড বিভিন্ন…
Read More
ঈদে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

ঈদে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

প্রাণনাশ করা তাপপ্রবাহ থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই ভিজেছে কলকাতাসহ বেশ কিছু জেলা। এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ জেলাতে। খুশির ঈদেও ভিজবে বেশ কিছু রাজ্য। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল লেটেস্ট আপডেট। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ এপ্রিল বুধবার থেকে দক্ষিবঙ্গের বেশ কিছু জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এবং নদিয়ায় আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে।
Read More
জলপাইগুড়িতে পালিত হল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস

জলপাইগুড়িতে পালিত হল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে।আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ধুপগুড়িতে। শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের পাহারপুরগ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন সহ পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করেন।আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নরেন্দ্র মোদি জলপাইগুড়িতে আসছেন। খুশি বিজেপি নেতাকর্মীরা। বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থী এমনটা আশা করছেন তারা।
Read More
‘শরিফুলের সাজ’- মমতার সভায় বিশেষ আকর্ষন

‘শরিফুলের সাজ’- মমতার সভায় বিশেষ আকর্ষন

মমতার সভায় বিশেষ আকর্ষন শরিফুলের সাজ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমুল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ডাঃ নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করবেন তৃণমুল কংগ্রেস সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায়।দুপুর থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে সভাস্থল এ বি পি সি ময়দানে। এদিনের এই সভায় উপস্থিত অন্যান্য তৃণমুল নেতৃত্বকর্মী ও সমর্থকদের মধ্যে অন্যতম আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি গ্রাম থেকে জনসভায় যোগ দেওয়া শরিফুল ইসলামের সাজসজ্জা। এই প্রসঙ্গে দলের একনিষ্ঠ সমর্থক শরিফুল বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই আজকের জলপাইগুড়ি জনসভায় সবার সঙ্গে উপস্থিত হয়েছি।নিজের বিশেষ সাজসজ্জা প্রসঙ্গে শরিফুল ইসলাম বলেন,…
Read More
উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ

উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ।স্বাধীনতার সাত শতক পরেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রচুর সমস্যা রয়েছে। তা সত্ত্বেও রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি তৃণমূল সরকারই ভেবেছে বলে দাবি করলেন কামতা রাজবংশী পরিষদের সভাপতি রাহুল বর্মন। আর সেই উন্নয়নের কথা মাথায় রেখেই এবার পরিষদের তরফে তৃণমূলকে সমর্থন জানাচ্ছেন তারা। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান এদিন। রাজবংশী এলাকার উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, তাঁদের শিক্ষার উন্নতি করা সহ দশ দফা রাজ্য নেতাদের জানানোও হয়েছে। পরিষদের নেতারা জানান আমরা আশা করছি তৃণমূল সরকারই আমাদের দাবি পূরণ করতে পারবে।
Read More
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে খুনের হুমকির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে খুনের হুমকির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

পরপর দুইবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উঠে এসেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহের নাম। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে উত্তরবঙ্গ মন্ত্রী কে ফোন করে রান্না শেষ হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। মন্ত্রী রবিচক গতকাল অজ্ঞাত নাম্বার থেকে তার কাছে একটি ফোন আসে। ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় পর দিনহাটা থানায় অভিযোগ জানান মন্ত্রী উদাহরণ গুহ।
Read More
লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজনীতিক মহলে

লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজনীতিক মহলে

তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন শর্মা। গত বিধানসভা ভোটের পূর্বে সরকারি নয়টি পদ থেকে ইস্তাফা দিয়ে এবং তৃণমূল ছেড়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি ঝাণ্ডা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামেন। কিন্ত বিধানসভা ভোটের পড়ে তাকে আর সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। যদিও মাঝে একাধিক নেতা ও মন্ত্রী তার সাথে যোগাযোগ করতে এসেছিল। এবারও লোকসভা ভোট ঘোষণা হতেই তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী তার সাথে দেখা করতে এসেছে। কিন্ত মোহন শর্মা কাকে সমর্থন করছে এটাই বর্তমানে ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রশ্ন। কেননা…
Read More
বামপন্থী শিক্ষক সংগঠন শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ

বামপন্থী শিক্ষক সংগঠন শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। ABTA ও ABPTA, জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক - শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সকালে ABTA ও ABPTA এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্ত হন। মূলত এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোট কর্মী হিসেবে আমরা ভোটকেন্দ্রে যাই কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকেনা। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা…
Read More
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

সকাল থেকেই রোদের দাপট।গরমে হাসফাস জেলাবাসী। আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।আগুনে পুড়ে গেলো একটি বাড়ি।জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়ার ঘটনা।ছোট চৌধুরীপাড়ার নিবাসী আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের একটি মাত্র ঘর সেখানে তিনজন থাকতেন। আজ ধর্মীয় কাজে তারা বাড়ির বাইরে রয়েছেন। ঘরের ভিতরে উনুন ছিল, সেই উনুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। ঘটনায় খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বাহিনী ও পুলিশকে। পরবর্তীতে দমকল বাহিনীর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল আসার আগেই  সম্পূর্ণ বাড়িই ভস্মিভূত হয়ে যায়।
Read More