editor

11195 Posts
মমতার বিরুদ্ধে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু

মমতার বিরুদ্ধে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু

গতকাল নেতাজি ইনডোরের সভায় বেশ মেজাজে দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেখানে একের পর এক মন্তব্য করেন বিরোধীদের উদ্দেশে। তিনি বলেন, “আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে বিরোধীদের দলের ৮ জনকে জেলে ভরব।”গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শোনার পর হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান এবং এর পাশাপাশি পুলিশকে সময়সীমাও বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন যে, আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব, যদি পুলিশ এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করে তাহলে আমি আদালতের দ্বারস্থ হব। অন্যদিকে পুলিশকে পাঠানো এই অভিযোগ এক্স হ্যান্ডেলেও শেয়ার করে দিয়েছেন শুভেন্দু।তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার অপব্যবহার…
Read More
সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হয়ে আত্মহত্যা পথ বেছে নিল দশম শ্রেণির পড়ুয়া

সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হয়ে আত্মহত্যা পথ বেছে নিল দশম শ্রেণির পড়ুয়া

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের এক দশম শ্রেণীর পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, কিশোরকে সমাজমাধ্যমে শাড়ি পরে ছবি দেওয়ার কারণে প্রচুর কটাক্ষের শিকার হতে হয়ছে পাশাপাশি তাকে নিয়ে প্রচুর হাসিঠাট্টাও করা হয়। আর সেই কারণেই হয়তো মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কিশোরী এমনটাই অনুমান করেছে তদন্তকারীরা। মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই পড়ুয়ার। নাগঝিরি থানার পুলিশ জানিয়েছেন, অনলাইনে সমাজ মাধ্যমে ওই কিশোরী অনেক ভিডিও, ছবি পোস্ট করতেন। যেখানে অনেক রকমের সামগ্রী ব্যবহার করে রূপসজ্জা করতে দেখা যেতো তাঁকে।” যদিও এখনও পর্যন্ত কিশোরীর মৃত্যুর আসল…
Read More
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রোহিত-বিরাটদের দিকে আঙুল তুললেন ভারতীয় পেসার

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রোহিত-বিরাটদের দিকে আঙুল তুললেন ভারতীয় পেসার

বিশ্বকাপ ফাইনালে হারার দাগ এখনও কেটে রয়েছে সকলের মনে। পর পর ১০টা ম্যাচ জেতার পর যেভাবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে, সেটা মেনে নেওয়া আসলেও অনেক কঠিন। ক্রিকেটপ্রেমীরা যেমন দেশের হার ভুলতে পারছেন না ঠিক তেমনই ক্রিকেটাররাও সেটি ভুলতে পারছেন না। এদিন টুর্নামেন্টের সেরা পেসার মহম্মদ শামি বলছেন, ফাইনালে যদি হাতে তিনশতক রান করা যেতো তাহলে হয়তো সেদিন অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া যেত। ফলে বোঝাই যাচ্ছে শামি সরাসরি কাউকে না দুষলেও সেদিনের হারের জন্য ভারতীয় ব্যটারদেরই দায়ী করেছেন তিনি। শামি আরও বলেন যে সেদিন ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারত। আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে রান করেছি, সেটা ফাইনালে করতে…
Read More
বিশ্বকাপের ফাইনালে হারের পর, এবার সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপের কথা লিখলেন লোকেশ রাহুল

বিশ্বকাপের ফাইনালে হারের পর, এবার সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপের কথা লিখলেন লোকেশ রাহুল

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জিতার স্বপ্নভঙ্গ হওয়ায় আবেগের বিস্ফোরণ দেখা যায় গোটা আহমেদাবাদে। সেই বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারের ক্ষত এখনও ভুলতে পারেনি ভারতবাসী। তবে বৃহস্পতিবার লোকেশ রাহুল সোশাল মিডিয়ায় তাঁর আক্ষেপের কথা জানালেন। তিনি এবার একদিনের বিশ্বকাপের ১০টি ইনিংস থেকে মোট ৪৫২ রান করেন এবং সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ বলে দ্রুততম একটি সেঞ্চুরিও করেন তিনি। ফলে  বিশ্বকাপে প্রথম ভারতীয় ব্যাটার  হিসেবে দ্রুততম শতরান করেন নজর গড়েন রাহুল। তবে ফাইনালে গিয়ে চাপের মুখে ১০৭ বলে ৬৬ রান করা নিয়ে অনেক বিতর্কের মোকাবিলাও করতে হয়েছে তাঁকে। এমনকি তাঁর ইনিংস নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমিরও। এদিন সমাজ…
Read More
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের মেঘনাৎ সাহা নগর ও প্রধান নগর এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজন এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষেরা বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে।এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। অনেকে রাস্তায় হাতির দলের মুখোমুখি হয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। যদিও পরবর্তীতে বুনো হাতির দল জঙ্গলে প্রবেশ করে। স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই বুনো হাতির দল লোকালয়ে প্রবেশ করে। বর্তমানে দিনের আলোতে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল।
Read More
তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে আর্থিকভাবে স্বাবলম্বী চাষী শচীন রায়। শচীন বাবু চাষবাস করার পাশাপাশি ছাগলও প্রতিপালন করেন এবং ছাগল প্রতিপালন করে বর্তমানে যথেষ্ট লাভের মুখ দেখছেন তিনি। শচীন বাবু জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়া ৫ নং তিস্তা নদীর সংলগ্ন এলাকার একজন স্থায়ী বাসিন্দা। শচীন বাবু বলেন, তিনি মূলত চাষবাস করেন তবে বিগত কয়েক বছর যাবত তিনি ছাগল প্রতিপালন করে আসছেন। তিনি হিসেব-নিকেশ করে দেখেন চাষবাসের চাইতে ছাগল প্রতিপালন করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। তবে ছাগল প্রতিপালন করতে অনেক সময় খানিকটা অসুবিধার মধ্যেও পড়তে হয়, কারণ একটু অসতর্ক হলেই শিয়ালের দল ছাগল…
Read More
পঞ্জাবের কপুরথলায় গুরুদ্বারে নির্বিচারে গুলি, উত্তেজনা

পঞ্জাবের কপুরথলায় গুরুদ্বারে নির্বিচারে গুলি, উত্তেজনা

বৃহস্পতিবারে পঞ্জাবের কপুরথলায় সাতসকালে চললো এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন এবং মৃত্যু হয় এক কনস্টেবলের। তবে এই হামলার পেছনে কোন জঙ্গিগোষ্ঠীর হাত আছে কিনা, সে সম্পর্কে পুলিশ এর তরফ থেকে এখনও সেভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসন সূত্রে খবর, দু’গোষ্ঠীর গুরুদ্বারের দখলকে কেন্দ্র করে এই বিবাদ। জানিয়েছেন নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীর তরফেই চালানো হয়েছে গুলি। কারণ আগেও সেখানে পুলিশ গুরুদ্বারের দখল ঘিরে বিবাদের মোতায়েন করেছিলেন, এমনটাই পুলিশ সুপার সংবাদ সংস্থা জানিয়েছেন পিটিআই-কে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করেছেন।
Read More
ইংল্যান্ড সিরিজ়েভারতের দুই পেসার শামি ও বুমরাকে নিয়ে নতুন ভাবনা বোর্ডের

ইংল্যান্ড সিরিজ়েভারতের দুই পেসার শামি ও বুমরাকে নিয়ে নতুন ভাবনা বোর্ডের

বিশ্বকাপ শেষ। এবার বৃহস্পতিবার অর্থাৎ আজকে থেকে শুরু হতে চলেছে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌। তারপরেও রয়েছে আরও অনেক সিরিজ়। তাঁর মধ্যে পরের বছর ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হতে চলেছে পাঁচটি টেস্ট সিরিজ়।তবে শোনা যাচ্ছে সেই সিরিজে ভারতীয় দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে একই ম্যাচে একসঙ্গে নাও খেলানো হতে পারে। একদিনের বিশ্বকাপে শামিকে প্রথমদিকে চারটি ম্যাচে না খেলানো হলেও সর্বোচ্চ উইকেটশিকারীর হয়েছেন তিনি। ফাইনালে বিশ্বকাপ না পেলেও কেউ তাঁর বোলিং নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।তবে এই একই কথা বুমরার ক্ষেত্রেও প্রযোজ্য এবং দুজনেই লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ভারতের মাটিতে আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও দেখা যাবে…
Read More
এবার করোনার পর নয়া আতঙ্কে কাঁপছে চিন, WHOএর সতর্কতা

এবার করোনার পর নয়া আতঙ্কে কাঁপছে চিন, WHOএর সতর্কতা

করোনা মহামারীর স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মাঝে নয়া আতঙ্ক চিনে।এই অজানা এবং রহস্যজনক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে কয়েকশো শিশু।তবে শুধু শিশুরা নয় এই রোগ থেকে ছাড় পাচ্ছেন না বড়রাও। যার ফলে হাসপাতালগুলিতে করা হচ্ছে জরুরি অবস্থা। একসময় করোনার জেরে চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসাব্যবস্থায় যেমন সংকট দেখা দিয়েছিলো, তেমনই অজানা নিউমোনিয়ার জেরে চিনের কিছু কিছু হাসপাতালে সেই একই পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়াও ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রেও ভীষণ ভাবে এর প্রভাব পড়েছে যার জন্য চিনের বেজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে এই রোগের পিছনে কোন ভাইরাস দায়ী, তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সূত্রে খবর, এই…
Read More
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে মারাকানা স্টেডিয়ামে সংঘর্ষ, মাঠ ছাড়লেন মেসি

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে মারাকানা স্টেডিয়ামে সংঘর্ষ, মাঠ ছাড়লেন মেসি

রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বুধবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ছিল বাছাই পর্ব। কিন্তু ম্যাচ শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। যা দেখে প্রতিবাদে সমর্থকদের সাথে নিয়ে মাঠ ছাড়লেন লিয়োনেল মেসি। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। এদিন ভারতীয় সময় অনুসারে ভোর ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।খেলা শুরুর আগে দুই দল লাইনে দাঁড়িয়েছিলেন নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গাইতে।কিন্তু সেই সময়ই আচমকা স্টেডিয়ামের থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় দু’দেশের ফুটবলাররাই।যা সামাল দিতে পুলিশ শুরু লাঠিচার্জ। যার ফলে দু’দলেরই বহু সমর্থকই আহত হন।এরপর…
Read More
বিশ্বকাপের জয়ের পর সকল ভারতবাসীর কাছে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপের জয়ের পর সকল ভারতবাসীর কাছে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রায় এক লক্ষ মানুষ গিয়েছিলেন খেলা দেখতে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৪৩ ওভারে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মত বিশ্ব চ্যাম্পিয়নের খ্যাতি জয় করেন। আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলের ওপেনার ছিলেন ওয়ার্নার। অন্যদিকে ভারত ফাইনালে হারার পর সমাজমাধ্যমের পাতায় এক সমর্থক লেখেন যে, ওয়ার্নার সকল ভারতবাসীদের হৃদয় ভেঙে দিয়েছেন। তবে সেই উত্তরে অজি ক্রিকেটার লেখেন যে “আমি সকলের কাছে ক্ষমা চাইছি।এদিন ভারত খুব সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেদিন খুব ভালো একটি পরিবেশ ছিল আর আমরা দুর্দান্ত একটা ম্যাচও খেললাম। সেই কারণে সকলকে ধন্যবাদ জানাই।” পরে যদিও ওই সমর্থক সেদিনের সেই পোস্টে ওয়ার্নারের উত্তরের…
Read More
উত্তমকুমার-রবীন্দ্র সরোবর স্টেশনের মেট্রোর সুড়ঙ্গে উদ্ধার দেহ

উত্তমকুমার-রবীন্দ্র সরোবর স্টেশনের মেট্রোর সুড়ঙ্গে উদ্ধার দেহ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে বুধবার সকালে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ তাঁর দেহটি উদ্ধার করা হয় রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝে। তবে মৃতর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনার পর পরেই আপাতত আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও দমদম থেকেও মেট্রো না পাওয়ার কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।এই ঘটনায় অফিস যাত্রীরা মেট্রো পরিষেবায় বিঘ্নিত হওয়ার কারণে বেজায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। বেশ কিছু স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে মেট্রো। তাই এই সকল কারণে নিরুপায় হয়ে ইতিমধ্যেই সকল যাত্রীরা মেট্রো ছেড়ে বাসে…
Read More
কোলাঘাটে ৪০ লক্ষ টাকার গয়না ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

কোলাঘাটে ৪০ লক্ষ টাকার গয়না ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

কোলাঘাটের জিঞদা বাজারে ৩৭ বছরের গয়নার দোকান রয়েছে সমীরের। প্রতিদিনের মতো সোমবার দোকান বন্ধ করে রাত ৯টা নাগাদ সোনা এবং রুপোর সামগ্রী নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন সমীর। আচমকা কিছু দুষ্কৃতী তাঁর সামনে চলে এসে গুলি করে খুন করা হয় তাঁকে। তারপর দুষ্কৃতীরা ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মৃতের পরিবার জানিয়েছে, গত রাতে বাজারমূল্য অনুযায়ী মোট ৪০ লক্ষ টাকার সোনা, রুপোর গয়না নিয়ে বাড়িতে ফিরছিল সমীর। তাঁরা জানান, দুষ্কৃতীদের মধ্যে ছেলের পরিচিত কেউ হয়তো থাকতে পারে। সেই কারণেই তাঁকে মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে। আরও জানানো হয়েছে যে, এর আগেও দু’বার ওর উপর হামলা হয়েছিলো সমীরের ওপর।…
Read More
বেলুড় মঠের সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো ৮২ বছর পুরনো

বেলুড় মঠের সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো ৮২ বছর পুরনো

মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলুড় মঠ সারদাপীঠে চিরাচরিত প্রথা ও রীতি মেনেই শুরু হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী মায়ের পুজো। আজ সারাদিন সপ্তমী,অষ্টমী ও নবমীর পূজা-প্রক্রিয়ার মাধ্যমে তিন প্রহর ধরে বেলুড় মঠ সারদাপীঠে চলবে দেবীর আরাধনা। এই পূজো উপভোগ বিভিন্ন জায়গা থেকে এসেছেন ভক্তেরা। নবমীর পর থেকে প্রায় একমাসের মাথায় শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো। এই পূজোও চলে চারদিন ধরে। তবে বাংলার সর্বত্র এই পুজো হয় একদিনেই। শুধু হুগলি-চন্দননগর এলাকায় চারদিন ধরে জাঁকজমকের সঙ্গে চলে পুজো। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী পর্যন্ত হয় জগদ্ধাত্রী পুজো। বেলুড়ের সারদাপীঠে এই পূজোর সূচনা হয়েছিলো ১৯৪১ সালে। তবে নবমী তিথিতে বেলুড়ে সারাদিন ধরে চলে এই পুজো।
Read More