editor

11195 Posts
কোচবিহারে বাইসনের হামলায় যখম এক মহিলা

কোচবিহারে বাইসনের হামলায় যখম এক মহিলা

কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালারের কুঠি এলাকায় বাইসনের হামলায় যখম এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়।লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাইসনটি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দিলে বনদপ্তর এর কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টার পর বাইসন টিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকে শহরে একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে মন্ত্রীকে প্রস্তাব দেন মেয়র। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হবে যা দিয়ে শহরের রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক কাজ হবে। একই সঙ্গে ৩৪ নং ওয়ার্ডে একটি ব্রীজ তৈরি করা হবে।জানা যায়, এর আগেই মেয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে অর্থ বরাদ্দ করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিছু কাজের প্রস্তাব দেওয়া হয়। সেই সমস্ত কাজ নিয়ে এদিন ফের…
Read More
চ্যাটজিপিটির স্রষ্টা অল্টম্যানের যোগদান মাইক্রোসফ্টে

চ্যাটজিপিটির স্রষ্টা অল্টম্যানের যোগদান মাইক্রোসফ্টে

আজ, সোমবার মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ঘোষণা করেছেন একই সঙ্গে মাইক্রোসফ্টে যোগ দিচ্ছেন এআই-এর সম্রাট স্যাম অল্টম্যান এবং ওপেনএআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। দু'দিন আগেই সিইও-এর পদ থেকে চ্যাটজিপিটির স্রষ্টা অল্টম্যানকে বরখাস্ত করে ওপেনএআই। এরপরেই এদিন টেক দুনিয়ায় স্যামকে নিজেদের কোম্পানিতে নিয়ে চমক দিলেন সত্য নাদেলা। প্রযুক্তি চ্যাটজিপিটি নয়া যুগের সূচনা করার ফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। প্রযুক্তির জনক স্যাম অল্টম্যানকে সরানোর শুরু হয় নানা দিকে জল্পনা। তবে এআই প্রযুক্তি নিয়ে আরও বিস্তারিতভাবে কাজ করতে চায় মাইক্রোসফ্ট। তাই স্যাম ও ব্রকম্যানকে টেনে নিয়েছেন সত্য নাদেলা।তিনি জানিয়েছেন, মাইক্রোসফ্ট এআই নিয়ে একটি আলাদা রিসার্চ দল গঠন করা হবে যার দায়িত্বে…
Read More
খড়দায় ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী, স্ত্রী সহ দুই সন্তানের মৃত দেহ

খড়দায় ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী, স্ত্রী সহ দুই সন্তানের মৃত দেহ

খড়দার ১৯ নম্বর ওয়ার্ডে করবী টাওয়ার্সের একটা আবাসন থেকে উদ্ধার দম্পতি ও তাদের দুই সন্তানের দেহ। সূত্রের খবর, তাঁদের বাড়ির কর্তা বৃন্দাবন কর্মকার ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তার দেহটি মিলেছে ঝুলন্ত অবস্থায়। সঙ্গে তাঁর স্ত্রী ও আট বছরের ছেলে ও ১৬ বছেরর মেয়ের দেহও মিলেছে ফ্ল্যাট থেকে। মনে করা হচ্ছে নিজের স্ত্রী ও ছেলে মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃন্দাবন। তবে তাঁদের দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকত ওই পরিবার। কিন্তু দিন দুয়েক ধরে তাঁরা বাড়ি থেকে বের হতনা। এরপর ঘরের সামনে থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তারপরেই…
Read More
বিশ্বকাপের উপর দু’পা তুলে দিলেন মিচেল মার্শ সমালোচনার ঝড়

বিশ্বকাপের উপর দু’পা তুলে দিলেন মিচেল মার্শ সমালোচনার ঝড়

ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এবারও ২০ বছর আগের বদলা নিতে পারলোনা ভারত। ২০০৩ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ১২৫ রানে ফাইনালে হেরেছিল ভারত। এবার রোহিতদের সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। তবে বদলালোনা ইতিহাস। ২০ বছর পর আবারও স্বপ্নভঙ্গ। ফাইনালে ছয় উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও পুরো দলের মাথা হেঁট হয়ে গেল মিচেল মার্শের কারণে। তবে কি করলেন অজি তারকা! যার জন্য কাপ জিতেও সমালোচনায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। অজি অধিনায়ক প্য়াট কামিন্স ম্যাচ জিতে তাঁর ইনস্টাগ্রামে একটি…
Read More
কোচবিহার মদনমোহন মন্দিরে ক্রিকেট খেলোয়াড়দের নামে ১৫টি ফল দিয়ে পুজো দিল স্বেচ্ছাসেবী সংস্থা

কোচবিহার মদনমোহন মন্দিরে ক্রিকেট খেলোয়াড়দের নামে ১৫টি ফল দিয়ে পুজো দিল স্বেচ্ছাসেবী সংস্থা

আগামী কাল রয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল তা নিয়ে সারা দেশ জুড়ে রয়েছে উন্মাদনা। পিছিয়ে নেই কোচবিহার জেলা। ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ী হয় তারপর দ্বিতীয়বার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী হয় ভারত। ২০২৩ শে আবার ভারত বিশ্বকাপ ফাইনালে পদার্পণ করেছেন। এবার যেন এই কাপ ভারতের কাছে থাকে সেই আস্থা নিয়ে আজ কোচবিহার মদনমোহন মন্দিরে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ১৫ টি প্লেয়ার এর নামে ১৫ টি ফল দিয়ে পুজো দেওয়া হয়। দেখা গেছে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার সাথেই বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিলেন ইন্ডিয়া সেই সময় অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী,আবারও ২০২৩ সালে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ফাইনাল। ২০২৩ এর বিশ্বকাপ ফাইনাল খেলাতে যেনো…
Read More
বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘কাবুলিওয়ালা’

বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘কাবুলিওয়ালা’

অবশেষে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে।চলতি বছরের শুরু থেকেই এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পটি এখনো শিশুদের কাছে খুবই আকর্ষণীয়।মঙ্গলবার (১৪ নভেম্বর) ছবিটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। পোস্টারে দেখা যাচ্ছে কাবুলিওয়ালার হাত ধরে হাঁটছেন ছোট্ট মিনি। এদিকে, একই ছবি SVF-এর ভেরিফায়েড ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ছিল, "'কাবুলিওয়ালা' সুদূর মরুভূমি থেকে কলকাতায় আসছে।" ছবিতে মিঠুনকে মাথায় পাগড়ি, ঝোপঝাড় দাড়ি, কাঁধে ঝোলা, আফগানী পোশাক পরা দেখা যাচ্ছে। অন্যদিকে মিনি একটা ফ্রক পরে আছে। মাথায় গোলাপি ফিতা বাঁধা। এই সিনেমায়…
Read More
এবার ভারতীয় টিমের অনুশীলনে গেরুয়া রঙের জার্সি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি

এবার ভারতীয় টিমের অনুশীলনে গেরুয়া রঙের জার্সি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি

প্রতিবারের মত এবারও শুক্রবার সন্ধ্যায় কলকাতার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবং সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন জার্সির রং বদল নিয়ে অভিযোগ করলেন তিনি।মুখ্যমন্ত্রীর অভিযোগ, "সবকিছুতে গেরুয়া রং করে দেওয়ার রাজনীতি চলছে।"এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে ‘মায়াবতীকে ছাড়া এখনও অন্য কাউকে দেখিনি নিজের মূর্তি বসাতে। কিন্তু এখন তো কথায় কথায় ‘নমস্তে’র নামে হচ্ছে। তবে এটা কখনও চলতে পারে না। দেখনদারিতে মাঝে মাঝে লাভ হলেও কিন্তু চিরদিন লাভ হতে পারে না।” এছাড়াও এদিন তিনি জানান যে, পোস্তায় অ্যাগ্রো মার্কেটিং সেন্টারও গড়বে রাজ্য।অন্যদিকে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারামকে বলেন যে,…
Read More
রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক

রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক

আর মাত্র এক দিন পরেই বিশ্বকাপ ফাইনাল। এরই মধ্যে শুরু হয়েছে সেমিফাইনালের মতো ফাইনালের পিচ নিয়েও জল্পনা, বিতর্ক। জানা গিয়েছে, বিশ্বকাপে তাঁর কাজ শেষ বলে আইসিসি-র প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন নাকি বাড়ি ফিরে গিয়েছেন।কিন্তু পরে আবারও শোনা যায় তিনি ভারতেই আছেন।শুক্রবার তাঁকে আমদাবাদের পিচের ধারেকাছে দেখা না গেলেও শনিবার সেখানে আসতে পারেন বলে খবর। এখন দুই ভারতীয়ের হাতেই দায়িত্ব রয়েছে ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতির।তবে অ্যাটকিনসনের নির্দেশ মেনেই তাঁরা কাজ করছেন এবং শনিবার অ্যাটকিনসন এসে কার্যদর্শন করবেন।বোর্ড সংস্থা থেকে জানানো হয়েছে যে “অ্যাটকিনসনের কাজ শেষ জন্যেই তিনি চলে গিয়েছে। দয়া করে এখানে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না। আর ফাইনালে যে…
Read More
বৃহস্পতিবার ইডেনে সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার ইডেনে সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইডেনেও ‘চোকার্সের’ তকমা মুছে ফেলতে পারল না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের শুরু থেকে টেম্বা বাভুমার দল দারুণ ফর্মে থাকলেও তাঁদের চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। পাঁচ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও পাঁচ বারই হারের সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।বৃহস্পতিবার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩ উইকেটে জিতে বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।তবে ম্যাচের প্রথমার্ধে যতটা সহজে অস্ট্রেলিয়া সেমিফাইনাল জিতবে বলে মনে করা যাচ্ছিল, ততটা সহজ না হলেও পাঁচ বারের বিশ্বজয়ীদের জয়। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বাভুমা। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ২১২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তবে সেই ম্যাচে কেউই রান ব্যাটে রান…
Read More
জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে বৃহস্পতিবার রাতে বিনিময় প্রথায় একটি পুরুষ ও একটি মহিলা রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছেছে জম্মুর জাম্বু চিড়িয়াখানায়। তার বদলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার পাঠানো হয়েছে জম্মু থেকে। বর্তমানে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জঙ্গলগুলিতে এই মুহূর্তে বাঘের সংখ্যা রয়েছে প্রায় ৩ হাজার ১৬৭টি। এবং চলতি বছরে বাঘ গণনা অনুযায়ী সারা বিশ্বের মোট বাঘের সংখ্যার প্রায় ৭৫ শতাংশেরও বেশি। তবে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে বাঘ দু’টিকে রাখা হবে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গায়। যার মধ্যে একটি জলাশয়ও রয়েছে।এছাড়াও চিড়িয়াখানা সূত্রে খবর, প্রথমে বাঘ দু’টিকে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনের জন্য আলাদা এনক্লোজারে রাখা হবে।…
Read More
দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান, তৃনমূলের বর্ষীয়ান নেতা জহর মজুমদার। জহর বাবু এর আগে দলের রাজ্য কমিটির সহ সভাপতি ছিলেন। ছিলেন কোর কমিটিতে। পাশাপাশি দলের শৃঙ্গলারক্ষা কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিন দলের দায়িত্ব সামলেছেন। দলের সাম্প্রতিক অবস্থা তাকে ব্যাথিত করেছে। তিনি বলেন, চোর ধরতে আমরা ডাকাত নিয়ে এসেছি। ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। তাই তিনি জীবনের শেষ লগ্নে এসে দল ছাড়লেন। তিনি বলেন, দলের ষাট শতাংশ কর্মী তার সঙ্গে আছেন। নতুন কোন দলে না গিয়ে তিনি তৃনমূলের বিরুদ্ধে পথে নামলেন। বালু থেকে…
Read More
বিজয়কে বিয়ে করতে যাচ্ছেন তামান্না ভাটিয়া!

বিজয়কে বিয়ে করতে যাচ্ছেন তামান্না ভাটিয়া!

'গলি বয়' খ্যাত অভিনেতা বিজয় ভার্মা তামান্না ভাটিয়ার সঙ্গে ডেট করছেন। এই মুহূর্তে জুটি বেঁধে সর্বত্র দেখা যাচ্ছে তাদের। ওয়েব সিরিজ 'লাস্ট স্টোরিজ ২'-এর শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন। সম্পর্কে জড়ান বিজয়-তামান্না। কয়েক মাস আগে অভিনেত্রী বিজয়কে 'তার সুখের ঠিকানা' বলেছিলেন। সম্প্রতি, মনীশ মালহোত্রার বাড়িতে দীপাবলি অনুষ্ঠানের পরে, তামান্নার বিজয়ের হাত টেনে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হয়েছিল। তাদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে সর্বত্র। স্বাভাবিকভাবেই পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসছে। কবে চার হাত এক হবে বিজয়-তামান্নার? উত্তর শীঘ্রই পাওয়া যাবে। শোনা যাচ্ছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে অভিনেত্রীর পরিবার। তামান্না ৩৩ বছরে পা দিয়েছেন। অভিনেত্রীর পরিবার খুব…
Read More
হরভজন সিংহ প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের উদ্দেশে দিলেন ‘পরামর্শ’ 

হরভজন সিংহ প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের উদ্দেশে দিলেন ‘পরামর্শ’ 

সম্প্রতি পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ইনজামাম উল হক। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বেশ কিছু দিন আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিলো ইনজামামের একটি ভিডিয়ো। সেখানে তাঁকে বলতে শোনা যায় যে, অতীতে হরভজন সিংহ নাকি মুসলিম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন এবং পাকিস্তানের দলের সদস্যদের সঙ্গেও নামাজ পরতেও দেখা গিয়েছিলো তাঁকে এমনটাই ভিডিওতে জানান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে সেই ভিডিয়োর উত্তর দিয়েছেন হরভজন নিজেই।তিনি জানিয়েছেন, “কোন ধরনের নেশা করে ইনজামাম এ কথা বলেছে ? হরভজন বলেন আমার পরিচয় যা তার জন্যে আমি গর্বিত।তিনি আরও বলেন যে ইনজামামকে উচিত একজন ভাল মাথার ডাক্তার দেখানো। আমার মনে হয় ওর মনের…
Read More